নিউট্রনিক জগৎ- নাসিম সাহনিক
রোবোসাইকোলজিস্ট লুসি আর নিউরোবায়োলজিস্ট কবীরের মধ্যে পরিচয় মাত্র দুদিনের। কিন্তু তারা পরস্পরের এতটা কাছাকাছি চলে এসেছে যে মনে হলো যেন অনেক দিনের পরিচয়।
লুসি : তোমার রোবোটগুলোর এত সুন্দর চুল। আর তোমার মাথায় কোনো চুল নেই!
কবীর : এটা আমার ফ্যাশন।
লুসি : এভাবে কেউ ফ্যাশন করে?
কবীর : আমি করি। ইদানীং দেখছি অনেকেই করছে। যাই হোক বিজ্ঞানের বাইরে দেখি তোমার যথেষ্ট কৌত‚হল আছে।
লুসি : এতে অবাক হওয়ার কি আছে?
কবীর : অবাক হচ্ছি না ভালো লাগছে।
লুসি : তাই নাকি?
কবীর : হ্যাঁ। এ রকম তোমার মতো অন্য কাউকে পেলে সঙ্গী করে ফেলতাম।
লুসি : আমার চুলওয়ালা ছেলে পছন্দ।
কবীর : আমার তোমার চুলের চেয়ে তোমার নিউরনের ছবিগুলো বেশ ভালো লাগে। এত স্পষ্ট ছবি তোলা শিখলে কীভাবে তুমি?
লুসি : বাবার কাছ থেকে শিখেছি। বাবা সেন্টার অফ একসেলেন্সের অন্যতম ইমেজিং সায়েন্টিস্ট ছিলেন।
কবীর : আমি জানি তোমার বাবার কথা। আচ্ছা রোবোটের যে ইমেজিং ডাটা গতকাল সেমিনারে দেখালে ওগুলো পেলে কোথায়?
লুসি : পেলাম কোথায় মানে?
কবীর : বাংলাদেশে তো আর নিউরোট্রন ইমেজিং করা সম্ভব নয় তাই না?
লুসি : তোমার সেন্টার অফ একসেলেন্সের ইমেজিং ডিপার্টমেন্ট সম্পর্কে দেখি কোনো ধারণাই নেই।
কবীর : সত্যি কি তাই?
লুসি : তাই তো। তুমি জানো না আমাদের ল্যাবের নিউরোট্রন ইমেজিং ডাটা বিশ্বের বেশিরভাগ রোবোট ব্রেইন ইমেজিং ল্যাবে ব্যবহৃত হয়।
কবীর :না জানতাম না। আমাকে নিউরোট্রনের ইমেজিং ডাটাগুলো দিও কিন্তু।
লুসি :কিনে নিতে হবে।
লুসির কথা শুনে কবীর হাসতে থাকল কিন্তু কোনো কথা বলল না।
পরেরদিন নিউরোট্রনের উপর একটা ওয়ার্কশপ শেষে বের হওয়ার সময় আবার কবীর আর লুসির দেখা হয়ে গেল।
কবীর : দেখ আমি কিনতে পারব না। তুমি যদি ইমেজিং ডাটা আমাকে দাও তাহলে আমি আমার ‘নিউরোট্রন রোবোট’ বইটি তোমাকে উপহার দেব।’
লুসি : উপহার কী দেবে? আমাকে তো বইটি ইতোমধ্যে কিনতে হয়েছে।
লুসির কথা শুনে কবীর হাসতে থাকল।
লুসি : হাসছো কেন?
কবীর : আমার বই কিনতে গেলে কেন? আমার কাছে চাইলেই তো উপহার পেতে। সত্যি কথা বলতে কী তোমাকে উপহার দিতে পারলে আমার বেশ ভালো লাগত।
লুসি : তুমি তো মেয়েদের উপহার দিতে ওস্তাদ।
কবীর আবারো হাসতে থাকল।
লুসি : হাসছো কেন? আমি কি হাসির কিছু বলেছি নাকি?
কবীর : তোমার কথা আমাকে বেশ আনন্দ দেয়। তাই হাসি।
লুসি : দেখ , এসব কথার কৌশল ছাড়ো।
কবীর : সুন্দর করে কথা বলা একটা আর্ট লুসি।
কবীর আর লুসির কথা ওইদিন আর এগোলো না। কবীরকে ওর বস মিনহাজ ডেকে নিয়ে গেল। আলম নামে এক গবেষককে সঙ্গে করে নিউরোট্রন রোবোটের সুবিধা ব্যাখ্যা করার জন্য একটা সেমিনারের ব্যবস্থা করতে হবে। সেমিনারটা হবে মিরপুরে খেলার স্টেডিয়ামের পাশেই তৈরি করা একটা অডিটোরিয়ামে।
২.
নিউরোট্রন ধরনের রোবোট নিয়ে সেমিনারের আগে কয়েকটা কথা সেরে নিল কবীর আর আলম।
আলম : নিউরোট্রন রোবোট কি পজিট্রনিক বা ইলেকট্রনিক রোবোটের চেয়ে ভালো ?
আলম চশমা ঠিক করতে করতে বললেন। গোলগাল চেহারার স্লমি এই লোকটি হিউম্যান নিউরাল নেটওয়ার্কিং নিয়ে গবেষণা করে। বাংলাদেশে নিউরাল নেটওয়ার্কিং সম্পর্কে যারা বেশ বিস্তৃত আর গভীর ধারণা রাখে আলম তাদের একজন। সম্প্রতি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে নতুন কয়েকটি কাজ সে শুরু করেছে। এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করতে গিয়েই আলমের রোবোটের জগতে পদচারণা শুরু হয়েছে। সে নিউরোট্রন , পজিট্রন , ইলেকট্রন প্রভৃতি কণিকা নিয়ে পড়াশুনা শুরু করেছে। আসলে নিউরোট্রনকে শুধু কণিকা বললে ভুল হবে। এটি আসলে মানবদেহের কোষের মতো। এর রয়েছে কোডিং ব্যবস্থা। যে কোডিং ব্যবস্থাকে মানুষের জেনেটিক কোডের সাথে তুলনা করা যেতে পারে। রোবোটের রিন কোড এর ধারণা পজিট্রনিক বা ইকেট্রনিক জাতীয় রোবোটের সাথে স্যুট করে। নিউরোট্রন রোবোটের রিন কোডকে বিজ্ঞানীরা নিউরোট্রনিক রিন কোড বলতে বেশি স্বাচ্ছ্যন্দ বোধ করেন। কারণ এটি রেনেটিক কোডের চেয়ে বেশি কিছু। একেবারে জেনেটিক কোডের মতো কাজ করে। আরো একটি বিষয় যোগ করা দরকার তা হচ্ছে নিউরোট্রনিক কণিকা বা কোষগুলো শুধুমাত্র রোবোটের মস্তিষ্কে ও প্রান্তীয় কিছু জায়গায় পাওয়া যায়। প্রান্তীয় জায়গায় যে নিউরোট্রন কণিকা পাওয়া যায় সেগুলো মানুষের প্রান্তীয় স্নায়ু ব্যবস্থার কোষগুলোর মতো কাজ করে। নিউরোট্রনিক রোবোটের নেটওয়ার্কিং প্রক্রিয়াটা পজিট্রনিক রোবোটের চেয়ে বেশ উন্নত। হিউম্যানয়েড রোবোটের সবচেয়ে দক্ষ উন্নত ও মানুষের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে নিউরোট্রন রোবোট। আলম নিউরোট্রন রোবোট নিয়ে বেশ উৎসাহী । তবে ওর জানার পরিধি কবীরের চেয়ে কম।
কবীর : অবশ্যই। নিউরোট্রন রোবোট হচ্ছে হিউমানয়েড রোবোটের সবচেয়ে লেটেস্ট ভার্সন। আপনি অদ্ভুদ আনন্দ লাভ করবেন এই রোবোটের সান্নিধ্যে..
যখন কবীর আর আলম পরস্পর গবেষণা নিয়ে ব্যস্ত তখন মুনমুন লুসি ল্যাবে কবীরের নিউরোট্রন রোবোট বিষয়ক বই নিয়ে পড়ায় মগ্ন। বই পড়ে যে ধারণাগুলো হচ্ছিল এগুলো সে শায়লা আর রোকেয়ার সঙ্গে শেয়ার করছিল। শায়লা তিন বছর হলো লুসির সঙ্গে সেন্টার অফ একসেলেন্সে কাজ করছে। আর রোকেয়া এসেছে ছয়মাস হলো। দুজনই লুসিকে বেশ পছন্দ করে। লুসির মতো মেধাবী বিজ্ঞানীর অধীনে কাজ করতে ওদের বেশ ভালো লাগে। দুজনই বেশ অবাক হয় লুসির সৌন্দর্য তার জ্ঞানের সঙ্গে কীভাবে যেন সুসমন্বিত হয়েছে। এতটা মানানসই ব্যাপার প্রকৃতিতে বেশ কমই দেখা যায়।
শায়লা লুসিকে নিউরোট্রন রোবোটের নেটওয়ার্কিং বুঝতে সহযোগিতা করে। নিউরোট্রন এবং নিউরন নেটওয়ার্কিংয়ের উপর শায়লার বিস্তারিত জ্ঞান রয়েছে।
রোকেয়ার রয়েছে আবেগ এবং স্মৃতিপ্রক্রিয়ার ওপর বিশেষ জ্ঞান। রোবোটের আবেগ ও স্মৃতি প্রক্রিয়াকে মানুষের একই ব্যবস্থার সঙ্গে তুলনা করে যেকোনো পরিস্থিতি ব্যাখ্যায় পারদর্শী রোকেয়া।
এক গ্লাস পানি খাওয়ার পর নিউরোট্রন রোবোটের ইমেজিং ডাটা নিয়ে বসল লুসি।
লুসি : এই দেখতো কেমন হয়েছে এ ইমেজিং ডাটাগুলো।
রোকেয়া : ওয়াও। অনেক সুন্দর। গোলাপি অংশটা নিশ্চয়ই স্মৃতি প্রক্রিয়া প্রদর্শন করছে।
লুসি : হ্যাঁ। গোলাপি অংশের সঙ্গে মানুষের টেমপোরাল লোব আর হিপোক্যাম্পাসের কাজের যথেষ্ট মিল আছে। ওটা নিউরোট্রন রোবোটের স্মৃতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত এলাকা।
শায়লা : তোমার ইমেজিং ডাটা তোমার ত্বকের মতোই মসৃণ। এত সুন্দর ইমেজিং ডাটা আমি আমার জীবনে খুব কমই দেখেছি। নিউরোট্রনগুলোর মধ্যে পারস্পরিক নেটওয়ার্কিংটাও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে।
লুসি : এ ডাটা কালকে কবীরকে দেবো। ওর পছন্দ হবে না।
রোকেয়া : পছন্দ হতে বাধ্য। ওকে বলো যে এ ডাটা ওর মাথার টাকের মতোই মসৃণ। এর চেয়ে মসৃণ ইমেজিং ডাটা ও অন্য কোথাও পাবে না।
(সংক্ষেপিত )
২০২৫ সালের উল্লেখযোগ্য ১০টি জাপানি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল জাপানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অত্যন্ত সফল বছর ছিল। এই বছরে জাপানি সিনেমা বক্স অফিস, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের আগ্রহ—সব ক্ষেত্রেই...
০৮ মার্চ ২০২৬ ০৭:৪৫ PM২০২৫ সালের দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সালের দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হলো। দক্ষিণ ভারত বলতে তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় চলচ্চিত্রশিল্প—এই চারটি...
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৫ PM২০২৫ সালের ইতালির উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
ইতালীয় সিনেমা বরাবরই ইউরোপীয় চলচ্চিত্র জগতের এক শক্তিশালী স্তম্ভ। নিও-রিয়ালিজম থেকে শুরু করে আধুনিক আর্ট-হাউস, রাজনৈতিক সিনেমা ও মানবিক ড্রামা—সব ক্ষেত্রেই ইতালি...
২০২৫ সালের নেটফ্লিক্সে ১০টি উল্লেখযোগ্য চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
নেটফ্লিক্স ২০২৫ সালে বিশ্বব্যাপী দর্শক ও সমালোচকদের মন জয় করেছে বিপুল পরিমাণ মূলধারার (Original) চলচ্চিত্র দিয়ে। বিভিন্ন ঘরানার—from থ্রিলার ও ড্রামা, অ্যাকশন ও...
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০ PM২০২৫ সালের জার্মানির উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
আধুনিকতা, স্মৃতি ও মানবিক সংকটের প্রতিচ্ছবি
জার্মান চলচ্চিত্র বরাবরই ইউরোপীয় শিল্পচলচ্চিত্রের এক শক্তিশালী স্তম্ভ। এক্সপ্রেশনিজম থেকে শুরু করে নিউ জার্মান...
আমাদের প্যারিসের গল্প
আমাদের প্যারিসের গল্প
নাসিম সাহনিক
প্যারিসের আকাশ সেদিন ছিল অদ্ভুত রকমের নীল। জানালার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকে পড়ছিল ছোট্ট অ্যাপার্টমেন্টের...
১৪ জানুয়ারি ২০২৬ ০৯:২১ PMস্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM