আহসান মঞ্জিল জাদুঘরের ইতিহাস
নিজস্ব প্রতিবেদক.
বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে। এমতাবস্থায় ১৯৭৪ সালে ঢাকা নওয়াব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে পেশ করা হয়। কিন্তু শেখ মুজিব আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে ১৯৭৪ সালের ২রা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন।
‘আহসান মঞ্জিলের সংস্কার, সৌন্দর্যবর্ধন ও জাদুঘরে রুপান্তর’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন আরম্ভ হয় ১৯৮৬ সালের মার্চ মাসে।জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রুপান্তর ও প্রাসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটির পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এ প্রকল্পের নির্বাহী সংস্থা ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর। তবে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গণপূর্ত অধিদপ্তরের ওপর যৌথ ভাবে ন্যস্ত ছিল। সংস্কার ও সংরক্ষণ কাজ গণপূর্ত অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হয়। নিদর্শন সংগ্রহ ও প্রদর্শনী উপস্থাপনের মাধ্যমে জাদুঘরে রুপান্তরের কাজ সম্পাদন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর। ১৯৮৫ সালের ৩ নভেম্বর আহসান মঞ্জিল প্রাসাদ ও তৎসংলগ্ন চত্বর সরকার অধিগ্রহণ করার মাধ্যমে সেখানে জাদুঘর তৈরীর কাজ শুরু হয়। ১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
২০২৫ সালের উল্লেখযোগ্য ১০টি জাপানি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল জাপানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অত্যন্ত সফল বছর ছিল। এই বছরে জাপানি সিনেমা বক্স অফিস, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের আগ্রহ—সব ক্ষেত্রেই...
০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ PM২০২৫ সালের দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সালের দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হলো। দক্ষিণ ভারত বলতে তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় চলচ্চিত্রশিল্প—এই চারটি...
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৫ PM২০২৫ সালের ইতালির উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
ইতালীয় সিনেমা বরাবরই ইউরোপীয় চলচ্চিত্র জগতের এক শক্তিশালী স্তম্ভ। নিও-রিয়ালিজম থেকে শুরু করে আধুনিক আর্ট-হাউস, রাজনৈতিক সিনেমা ও মানবিক ড্রামা—সব ক্ষেত্রেই ইতালি...
২০২৫ সালের নেটফ্লিক্সে ১০টি উল্লেখযোগ্য চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
নেটফ্লিক্স ২০২৫ সালে বিশ্বব্যাপী দর্শক ও সমালোচকদের মন জয় করেছে বিপুল পরিমাণ মূলধারার (Original) চলচ্চিত্র দিয়ে। বিভিন্ন ঘরানার—from থ্রিলার ও ড্রামা, অ্যাকশন ও...
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫০ PM২০২৫ সালের জার্মানির উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
আধুনিকতা, স্মৃতি ও মানবিক সংকটের প্রতিচ্ছবি
জার্মান চলচ্চিত্র বরাবরই ইউরোপীয় শিল্পচলচ্চিত্রের এক শক্তিশালী স্তম্ভ। এক্সপ্রেশনিজম থেকে শুরু করে নিউ জার্মান...
আমাদের প্যারিসের গল্প
আমাদের প্যারিসের গল্প
নাসিম সাহনিক
প্যারিসের আকাশ সেদিন ছিল অদ্ভুত রকমের নীল। জানালার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকে পড়ছিল ছোট্ট অ্যাপার্টমেন্টের...
৪৩২৯ ঘন্টা ১১ মিনিট আগেবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AMবাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র
বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...
২৪ জুন ২০২৬ ০৬:০১ AMবাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী
বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...
২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PMবাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..
বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...
২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PMবাংলাদেশী অভিনেত্রী দিঘি ..
বাংলাদেশী অভিনেত্রী দিঘি...
২৩ জুন ২০২৬ ০৬:৪০ PMবাংলাদেশী অভিনেত্রী বাঁধন ..
বাংলাদেশী অভিনেত্রী বাঁধন...
২৩ জুন ২০২৬ ০৬:৩৭ PM