ব্যাচেলর ইন ট্রিপ এর টিকেট কিনলেই রয়েছে ওয়ারফেয়ার গ্রুপের পক্ষ থেকে পুরস্কার জেতার সুযোগ

2025-08-19 10:03:20 মহানগর
 ব্যাচেলর ইন ট্রিপ এর টিকেট কিনলেই রয়েছে ওয়ারফেয়ার গ্রুপের পক্ষ থেকে পুরস্কার জেতার সুযোগ

স্টাফ রিপোর্টার। 

আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে বিশেষ ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হলো ওয়ারফেয়ার গ্রুপ। ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ এ বছরের আলোচিত চলচ্চিত্র। চলচ্চিত্রটি  মাল্টিকাস্টিং ও বৈচিত্র্যময় গল্পে ভরপুর।ওয়ারফেয়ার গ্রুপের পক্ষ থেকে বলা হয়, ‘চলচ্চিত্রটি দেখে মনে হয়েছে দর্শকের উপভোগ করার মতো দারুণ সব উপাদান রয়েছে চলচ্চিত্রটিতে। প্রায় সকল অভিনয় শিল্পী অনবদ্য অভিনয় করেছেন। পরিবার পরিজন আর বন্ধুবান্ধব নিয়ে মজা করে উপভোগ করার মতো চলচ্চিত্র এটি। তাই চলচ্চিত্রটির সাথে যুক্ত হওয়া।‘ পরিচালক নাসিম সাহনিক জানান, ‘ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে বিশেষ ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হওয়ায় ওয়ারফেয়ার গ্রুপকে ধন্যবাদ। আশা করা যায়, ওয়ারফেয়ার গ্রুপের সহযোগিতা চলচ্চিত্রটিকে দর্শকের কাছে আরও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পৌছে দিতে সহায়তা করবে।‘ ওয়ারফেয়ার গ্রুপের পক্ষ থেকে মুক্তির প্রথম তিন সপ্তাহে প্রতিদিন প্রতিটি শহরে দর্শকদেরকে পুরস্কার দেয়া হবে। প্রতিদিন প্রতিটি শহরে লটারির মাধ্যমে ভাগ্যবান তিনজনকে দেয়া হবে পুরস্কার। অর্থাৎ ব্যাচেলর ইন ট্রিপ এর টিকেট কিনলেই রয়েছে ওয়ারফেয়ার গ্রুপের পক্ষ থেকে পুরস্কার জেতার সুযোগ।  উল্লেখ্য, ওয়ারফেয়ার গ্রুপ রিয়েল স্টেট, ট্রাভেল এন্ড টুরিজম, স্কিল ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, এক্সপোর্ট ইমপোর্ট প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির হেড অফিস আফতাবনগরে।  ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ একটি ট্রাভেল স্টোরি।সাথে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি।  জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমুদ্রপাড়ে রোমাঞ্চ, এডভেঞ্চার এর পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও চলচ্চিত্রটিকে করে তুলেছে টানটান উত্তেজনাময়।  চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ,মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক,শান্তা পল প্রমুখ।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

দ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব

 স্টাফ রিপোর্টার. 

  দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...

৩০ এপ্রিল ২০২৬ ১২:৫১ AM
img
বিস্তারিত পড়ুন >

ঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন

স্টাফ রিপোর্টার.

           ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী  ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...

২৯ এপ্রিল ২০২৬ ১১:৫৭ PM

img
বিস্তারিত পড়ুন >

এগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল

স্টাফ রিপোর্টার.

সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...

০৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ AM
img
বিস্তারিত পড়ুন >

বইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই

স্টাফ রিপোর্টার.

 অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...

২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭ AM
img
বিস্তারিত পড়ুন >

রিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ

স্টাফ রিপোর্টার.

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....

২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ