ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের টিকেট কিনলেই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিকস এর পক্ষ থেকে পুরস্কার
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হলো পারফেক্ট ইলেকট্রনিকস । ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ এ বছরের আলোচিত চলচ্চিত্র। চলচ্চিত্রটি মাল্টিকাস্টিং ও বৈচিত্র্যময় গল্পে ভরপুর। পারফেক্ট ইলেকট্রনিকস এর প্রধান ও সিইও গোলাম শাহরিয়ার কবির বলেন, ‘চলচ্চিত্রটির টিজার দেখে মনে হয়েছে দর্শকের উপভোগ করার মতো দারুণ সব উপাদান রয়েছে চলচ্চিত্রটিতে। চলচ্চিত্রটিতে দেশের জনপ্রিয় সব অভিনয় শিল্পী অভিনয় করেছেন। আশা করা যায় চলচ্চিত্রটি দর্শকপ্রিয়তা পাবে। তাই চলচ্চিত্রটির সাথে যুক্ত হওয়া।‘ পরিচালক নাসিম সাহনিক জানান, ‘ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে ইলেকট্রনিকস ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হওয়ায় পারফেক্ট ইলেকট্রনিকসকে ধন্যবাদ। আশা করা যায়, তাদের সহযোগিতা চলচ্চিত্রটিকে দর্শকের কাছে আরও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পৌছে দিতে সহায়তা করবে।‘ পারফেক্ট ইলেকট্রনিকস পক্ষ থেকে মুক্তির প্রথম তিন সপ্তাহে প্রতিদিন প্রতিটি শহরে দর্শকদেরকে পুরস্কার দেয়া হবে। প্রতিদিন প্রতিটি শহরে লটারির মাধ্যমে ভাগ্যবান তিনজনকে দেয়া হবে পুরস্কার। অর্থাৎ ব্যাচেলর ইন ট্রিপ এর টিকেট কিনলেই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিকস পক্ষ থেকে পুরস্কার জেতার সুযোগ। উল্লেখ্য, পারফেক্ট ইলেকট্রনিকস বাংলাদেশের ইলেকট্রনিকস জগতে একটি নির্ভরযোগ্য ও বিশেষ ব্র্যান্ড। প্রতিষ্ঠানটিতে যুক্ত আছেন অভিজ্ঞ সব কর্মকর্তা আর কর্মচারী। প্রতিষ্ঠানটির প্রধান গোলাম শাহরিয়ার কবির দীর্ঘদিন প্রাণ আরএফএল, যমুনা, মিনিস্টার এর মতো বড় কোম্পানিগুলোতে ইলেকট্রনিকস বিভাগের শীর্ষ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এলইডি টিভি, ফ্যান, এসি,কুকওয়্যার থেকে শুরু করে সকল ধরনের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক পণ্য পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানটিতে।প্রতিষ্ঠানটির হেড অফিস ঢাকার মোহাম্মদপুরে। দেশব্যাপী প্রতিষ্ঠানটির পণ্য ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে। ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ একটি ট্রাভেল স্টোরি।সাথে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমুদ্রপাড়ে রোমাঞ্চ, এডভেঞ্চার এর পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও চলচ্চিত্রটিকে করে তুলেছে টানটান উত্তেজনাময়। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ,মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক,শান্তা পল প্রমুখ।
ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট
স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...
০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PMনতুন ইকোসিস্টেম উন্মোচন করেছে ‘গ্রামীণফোন ওয়ান’
স্টাফ রিপোর্টার.
গ্রাহক-কেন্দ্রিকতা ও ডিজিটাল ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ‘গ্রামীণফোন ওয়ান’ নামে অভিনব এক উদ্যোগের উন্মোচন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান...
১৬ জুলাই ২০২৫ ০৬:৪৮ PMর্যানকনের মিতসুবিশি এক্সপ্যান্ডারের উদ্বোধন
বাংলাদেশে নতুন করে মিতসুবিশি এক্সপ্যান্ডার উন্মোচন করলো র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ। অত্যাধুনিক ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনচালিত এই সাত আসনের এসইউভি-টি স্থানীয় উদ্ভাবন ও জাপানি প্রযুক্তির...
১৬ জুলাই ২০২৫ ০৬:৪১ PMজাপানি ব্রান্ড সিটিজেনের সাথে স্মার্ট টেকনোলজিসের যাত্রা
স্টাফ রিপোর্টার।
বিশ্বখ্যাত জাপানি ব্রান্ড সিটিজেন এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৪ জুন ২০২৫ তারিখে...
২৯ জুন ২০২৫ ০৩:৩৩ AMটেকনোর ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায় চালু
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি...
০৫ জুন ২০২৫ ০৮:৩২ AMবাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার
বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...
২৬ মে ২০২৬ ১০:৫১ AMবাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার
স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...
ফ্যাশন সচেতন তরুণী
ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...
২৬ মে ২০২৬ ১০:২৫ AMঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স
স্টাফ রিপোর্টার.
দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...
২৬ মে ২০২৬ ১০:২১ AMঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক
স্টাফ রিপোর্টার.
আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...
১৫ মে ২০২৬ ০৮:৩২ AMশুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...
১৩ মে ২০২৬ ০১:২৪ PM