ঢাকার আহসান মঞ্জিল

2025-03-29 16:26:59 সাহিত্য
ঢাকার আহসান মঞ্জিল

নিজস্ব প্রতিবেদক.

আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলী এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারীর সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল গনি।তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ-র নামানুসারে এর নামকরণ করেন।১৮৫৯ খ্রিষ্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে ১৮৭২ খ্রিষ্টাব্দে সমাপ্ত হয়। ১৯০৬ খ্রিষ্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর।অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতউল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে ১৮৩০-এ বেগমবাজারে বসবাসকারী নওয়াব আবদুল গনির পিতা খাজা আলীমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আবদুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানী নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল-প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরী করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। ১৮৫৯ সালে নওয়াব আবদুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা ১৮৭২ সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন ‘আহসান মঞ্জিল’। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল।

১৮৮৮ সালের ৭ এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রাণীগঞ্জ থেকে উন্নতমানের ইট আনা হয়। মেরামতকর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়।  সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এতো জাঁকালো ভবন আর ছিল না। এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত।১৮৯৭ সালে ১২ই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দাসহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানাটি সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনঃনির্মাণ করেন।১৯৫২ সালে জমিদারী উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করে। কিন্তু নওয়াবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়িসমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থাভাব ও নওয়াব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়িষ্ণু হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে। ১৯৬০’র দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নওয়াব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয়।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের উল্লেখযোগ্য ১০টি জাপানি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.

২০২৫ সাল জাপানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অত্যন্ত সফল বছর ছিল। এই বছরে জাপানি সিনেমা বক্স অফিস, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের আগ্রহ—সব ক্ষেত্রেই...

০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ PM
img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.

২০২৫ সালের দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হলো। দক্ষিণ ভারত বলতে তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় চলচ্চিত্রশিল্প—এই চারটি...

৩৫৯৩ ঘন্টা ৩২ মিনিট আগে
img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের ইতালির উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.
ইতালীয় সিনেমা বরাবরই ইউরোপীয় চলচ্চিত্র জগতের এক শক্তিশালী স্তম্ভ। নিও-রিয়ালিজম থেকে শুরু করে আধুনিক আর্ট-হাউস, রাজনৈতিক সিনেমা ও মানবিক ড্রামা—সব ক্ষেত্রেই ইতালি...

৩৫৯৩ ঘন্টা ৪৫ মিনিট আগে

img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের নেটফ্লিক্সে ১০টি উল্লেখযোগ্য চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.

নেটফ্লিক্স ২০২৫ সালে বিশ্বব্যাপী দর্শক ও সমালোচকদের মন জয় করেছে বিপুল পরিমাণ মূলধারার (Original) চলচ্চিত্র দিয়ে। বিভিন্ন ঘরানার—from থ্রিলার ও ড্রামা, অ্যাকশন ও...

৩৫৯৪ ঘন্টা ১৭ মিনিট আগে
img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের জার্মানির উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.
 আধুনিকতা, স্মৃতি ও মানবিক সংকটের প্রতিচ্ছবি
জার্মান চলচ্চিত্র বরাবরই ইউরোপীয় শিল্পচলচ্চিত্রের এক শক্তিশালী স্তম্ভ। এক্সপ্রেশনিজম থেকে শুরু করে নিউ জার্মান...

১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮ PM
img
বিস্তারিত পড়ুন >

আমাদের প্যারিসের গল্প

আমাদের  প্যারিসের গল্প

                       নাসিম সাহনিক  

প্যারিসের আকাশ সেদিন ছিল অদ্ভুত রকমের নীল। জানালার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকে পড়ছিল ছোট্ট অ্যাপার্টমেন্টের...

১৪ জানুয়ারি ২০২৬ ০৩:২১ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM

img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র

বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...

২৪ জুন ২০২৬ ০৬:০১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী

বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...

২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..

বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...

২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PM
পৃষ্ঠাসমূহ