ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের ইলেকট্রনিকস পার্টনার হলো পারফেক্ট ইলেকট্রনিকস

2025-08-19 05:00:54 বিনোদন
ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের ইলেকট্রনিকস পার্টনার হলো  পারফেক্ট ইলেকট্রনিকস

 স্টাফ রিপোর্টার। 

আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস  ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হলো পারফেক্ট ইলেকট্রনিকস । ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ এ বছরের আলোচিত চলচ্চিত্র। চলচ্চিত্রটি  মাল্টিকাস্টিং ও বৈচিত্র্যময় গল্পে ভরপুর। পারফেক্ট ইলেকট্রনিকস এর প্রধান ও সিইও গোলাম শাহরিয়ার কবির বলেন, ‘চলচ্চিত্রটির টিজার দেখে মনে হয়েছে দর্শকের উপভোগ করার মতো দারুণ সব উপাদান রয়েছে চলচ্চিত্রটিতে। চলচ্চিত্রটিতে দেশের জনপ্রিয় সব অভিনয় শিল্পী অভিনয় করেছেন। আশা করা যায় চলচ্চিত্রটি দর্শকপ্রিয়তা পাবে। তাই চলচ্চিত্রটির সাথে যুক্ত হওয়া।‘ পরিচালক নাসিম সাহনিক জানান, ‘ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে ইলেকট্রনিকস ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হওয়ায় পারফেক্ট ইলেকট্রনিকসকে ধন্যবাদ। আশা করা যায়, তাদের সহযোগিতা চলচ্চিত্রটিকে দর্শকের কাছে আরও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পৌছে দিতে সহায়তা করবে।‘ উল্লেখ্য, পারফেক্ট ইলেকট্রনিকস বাংলাদেশের ইলেকট্রনিকস জগতে একটি নির্ভরযোগ্য ও বিশেষ ব্র্যান্ড। প্রতিষ্ঠানটিতে যুক্ত আছেন অভিজ্ঞ সব কর্মকর্তা আর কর্মচারী। প্রতিষ্ঠানটির প্রধান গোলাম শাহরিয়ার কবির দীর্ঘদিন প্রাণ আরএফএল, যমুনা, মিনিস্টার এর মতো বড় কোম্পানিগুলোতে ইলেকট্রনিকস বিভাগের শীর্ষ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এলইডি টিভি, ফ্যান, এসি,কুকওয়্যার থেকে শুরু করে সকল ধরনের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক পণ্য পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানটিতে।প্রতিষ্ঠানটির হেড অফিস ঢাকার মোহাম্মদপুরে। দেশব্যাপী প্রতিষ্ঠানটির পণ্য ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে। ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ একটি ট্রাভেল স্টোরি।সাথে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি।  জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমুদ্রপাড়ে রোমাঞ্চ, এডভেঞ্চার এর পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও চলচ্চিত্রটিকে করে তুলেছে টানটান উত্তেজনাময়।  চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ,মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক,শান্তা পল প্রমুখ।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০১:২৪ PM
img
বিস্তারিত পড়ুন >

দম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা

নাসিম সাহনিক. 

বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...

১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ AM
img
বিস্তারিত পড়ুন >

জি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...

২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AM

img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের ইরানের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল ইরানি চলচ্চিত্রের জন্য দীর্ঘ এবং বৈচিত্র্যময় বছর হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশটির নির্মাতারা সামাজিক বাস্তবতা, ন্যারেটিভ উদ্ভাবন ও রাজনৈতিক ইঙ্গিতের...

০৮ মার্চ ২০২৬ ০২:২৯ PM
img
বিস্তারিত পড়ুন >

আলফা আই: বাংলাদেশের সৃজনশীল প্রযোজনার এক ধারাবাহিক সাংস্কৃতিক যাত্রা

স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের গণমাধ্যম ও বিনোদন জগতে কিছু প্রতিষ্ঠান তাদের কাজের বৈচিত্র্য, নান্দনিকতা এবং ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সেই তালিকায়...

২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩২ PM
img
বিস্তারিত পড়ুন >

পূজা চেরির ‘দম’ চলচ্চিত্র ও ব্যস্ততার দিনলিপি

স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন প্রজন্মের জনপ্রিয় মুখদের মধ্যে অন্যতম হলেন পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে খুব অল্প সময়েই তিনি নায়িকা হিসেবে নিজের...

২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৩ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

ঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক

স্টাফ রিপোর্টার. 

    আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক  ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...

১৫ মে ২০২৬ ০৮:৩২ AM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০১:২৪ PM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

স্টাফ রিপোর্টার.

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। জমকালো এই আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত।

ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক...

০১ মে ২০২৬ ০১:২৪ PM

img
বিস্তারিত পড়ুন >

দ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব

 স্টাফ রিপোর্টার. 

  দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...

২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

 স্টাফ রিপোর্টার.

 বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত...

২৯ এপ্রিল ২০২৬ ০৬:৩৭ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থায় শীর্ষে কারা?

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প গত দুই দশকে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই বিজ্ঞাপন এখন একটি...

২৯ এপ্রিল ২০২৬ ০৬:০৫ PM
পৃষ্ঠাসমূহ