বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত সায়মা ওয়াজেদ

2023-11-17 09:29:42 হ্যালো ডাক্তার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত সায়মা ওয়াজেদ

স্টাফ রিপোর্টার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) পরিচালক নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ। নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে ভোটাভুটির পর তার এই জয়লাভের খবর আসে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদমাধ্যমকে বলেছেন, সায়মা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের ডক্টর শম্ভু প্রসাদ আচার্য। সদস্য দেশগুলো ৮-২ ভোটে সায়মা ওয়াজেদকেই পাঁচ বছরের জন্য আঞ্চলিক পরিচালক মনোনীত করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনিভায় ২০২৪ সালের ২২ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় ডব্লিউএইচওর ১৫৪তম অধিবেশনে এই মনোনয়ন জমা দেওয়া হবে। নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ আগামী ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও সদস্য। বাংলাদেশে অটিজম-আক্রান্ত ব্যক্তিদের মুখপাত্র হিসেবে উদ্ভাবনী কাজের জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ‘অটিজম-বিষয়ক শুভেচ্ছা দূত’ হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি পান।

ব্যারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সায়মা ওয়াজেদ বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। তার সেই গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সস থেকে ‘শ্রেষ্ঠ বৈজ্ঞানিক উপস্থাপনা’ হিসেবে স্বীকৃতি পায়।

২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতা নিয়ে কাজ করছেন সায়মা ওয়াজেদ। ২০১১ সালে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজনের মূল ভূমিকায় ছিলেন তিনি।

সায়মা ওয়াজেদ ২০১৩ সাল থেকে ডব্লিউএইচওতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন। ২০১৪ সালে সংস্থাটি তাকে ডব্লিউএইচও এক্সিলেন্স পুরস্কারে ভূষিত করে।

গত আগস্টে চ্যাথাম হাউসের গ্লোবাল হেলথ প্রোগ্রামের একজন সহযোগী ফেলো হিসেবে যোগ দেন সায়মা ওয়াজেদ। ২০২২ সাল থেকে তিনি সেখানে ইউনিভার্সাল হেলথ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

অভিভাবকরা সাবধান! শিশুদের মধ্যেই বাড়ছে কিডনি রোগ

হু হু করে বাড়ছে শিশুদের কিডনি সমস্যা: সচেতন না হলে বিপদ বাড়বে!

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | প্রতিবেদক: Bengalivoices স্বাস্থ্য ডেস্ক

দেশে দিন দিন শিশুর কিডনির সমস্যা আশঙ্কাজনক হারে...

১০ এপ্রিল ২০২৫ ০৬:০১ AM
img
বিস্তারিত পড়ুন >

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৩৭ জনের ছানি অপারেশন

স্টাফ রিপোর্টার.

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে ৩৭ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত...

১৮ অক্টোবর ২০২৪ ০৫:৫২ AM
img
বিস্তারিত পড়ুন >

অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা

স্টাফ রিপোর্টার.

কিডনি ফাউন্ডেশন সিলেটের নতুন ভবনে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এ সহায়তা স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে ব্যাংকটির প্রতিশ্রুতি...

১৮ অক্টোবর ২০২৪ ০৫:৪৫ AM

img
বিস্তারিত পড়ুন >

বিশ্ব দৃষ্টি দিবসে হিকমাহ আই হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার.

বিশ্ব দৃষ্টি দিবস-২০২৪ উপলক্ষে ফ্রি আই ক্যাম্পে রোগীদের সেবা দিয়েছে হিকমাহ আই হসপিটাল। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রাজধানীর মান্ডা-মুগদা এলাকার হায়দার আলী স্কুল...

১৮ অক্টোবর ২০২৪ ০৫:১১ AM
img
বিস্তারিত পড়ুন >

ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক আলোচনা

ডেস্ক রিপোর্ট.

মিরপুরের ডেল্টা হাসপাতালে ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসার ওপর একটি বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সহায়তা করেছে ঔষধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা লিমিটেড।...

০১ ডিসেম্বর ২০২৩ ১১:৩৩ AM
img
বিস্তারিত পড়ুন >

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

স্টাফ রিপোর্টার.

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব-দুস্থ ৩৭ জন রোগীর চোখের ছানি এবং মাংস বৃদ্ধির অপারেশন বিনামূল্যে করা হয়েছে।  বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা...

১৭ নভেম্বর ২০২৩ ১২:৩০ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ০৫:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ০৫:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ০৪:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM
পৃষ্ঠাসমূহ