অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা
স্টাফ রিপোর্টার.
কিডনি ফাউন্ডেশন সিলেটের নতুন ভবনে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এ সহায়তা স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে ব্যাংকটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।এ উদ্যোগটি স্বাস্থ্য খাতে নেওয়া ব্র্যাক ব্যাংকের অনন্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি’র অধীনে নেওয়া হয়েছে, যার লক্ষ্য—সারা বাংলাদেশে দরিদ্র মানুষদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
নতুন উদ্বোধন হওয়া কিডনি ফাউন্ডেশন সিলেটে রোগীদের জীবন রক্ষাকারী কিডনি ডায়ালাইসিস সেবা দেওয়ার লক্ষ্যে ব্র্যাকের ভিশনারি প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সহায়তার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাংকটি সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দেওয়ার লক্ষ্যে স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ডেও অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
গত ৫ সেপ্টেম্বর ফাউন্ডেশনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান। তিনি এ উদ্যোগের বিষয়ে বলেন, ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে অবদান রাখতে পেরে আমরা সত্যিই অনেক সম্মানিত বোধ করছি। এই উদ্যোগটি সেবা ও সহমর্মিতার ব্যাপারে স্যার ফজলে হাসান আবেদের চেতনাকেও সমুন্নত করে। আমরা বিশ্বাস করি, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতে অক্সিজেন প্ল্যান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ডের মাধ্যমে আমরা আর্থিকভাবে সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্যসেবার ব্যয় লাঘব করতে চাই। ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে আমাদের লক্ষ্য—সমাজের মানুষের কল্যাণ সাধিত করা। এভাবে সমাজে সুস্বাস্থ্য এবং ন্যায্যতা নিশ্চিতে আমরা সহায়তা করে যাব। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি জেনারেল কর্নেল (অব.) মোহাম্মদ আবদুস সালাম।‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক স্বাস্থ্য খাতে দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
অভিভাবকরা সাবধান! শিশুদের মধ্যেই বাড়ছে কিডনি রোগ
হু হু করে বাড়ছে শিশুদের কিডনি সমস্যা: সচেতন না হলে বিপদ বাড়বে!
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | প্রতিবেদক: Bengalivoices স্বাস্থ্য ডেস্ক
দেশে দিন দিন শিশুর কিডনির সমস্যা আশঙ্কাজনক হারে...
১১৬৯০ ঘন্টা ৩০ মিনিট আগেবসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৩৭ জনের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার.
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে ৩৭ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত...
১৮ অক্টোবর ২০২৪ ০৫:৫২ AMবিশ্ব দৃষ্টি দিবসে হিকমাহ আই হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টার.
বিশ্ব দৃষ্টি দিবস-২০২৪ উপলক্ষে ফ্রি আই ক্যাম্পে রোগীদের সেবা দিয়েছে হিকমাহ আই হসপিটাল। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রাজধানীর মান্ডা-মুগদা এলাকার হায়দার আলী স্কুল...
১৮ অক্টোবর ২০২৪ ০৫:১১ AMফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক আলোচনা
ডেস্ক রিপোর্ট.
মিরপুরের ডেল্টা হাসপাতালে ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসার ওপর একটি বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সহায়তা করেছে ঔষধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা লিমিটেড।...
০১ ডিসেম্বর ২০২৩ ১১:৩৩ AMবসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার.
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব-দুস্থ ৩৭ জন রোগীর চোখের ছানি এবং মাংস বৃদ্ধির অপারেশন বিনামূল্যে করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা...
১৭ নভেম্বর ২০২৩ ১২:৩০ PMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM