প্রবাসে থেকে স্বাস্থ্য সুরক্ষায় লড়ছেন ডা. মুজিবুল হক
বিশেষ প্রতিবেদক.
রোগে আক্রান্ত হওয়ার পর ওষুধ, সাধারণত এই ফর্মুলায় চলে দেশের চিকিৎসা খাত। তবে অধিকাংশ সময়ই সেই রোগ পুরোপুরি নির্মূল হয় না। কারণ শুধু ওষুধে রোগ নিয়ন্ত্রণে আসে বটে, প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে না। তাই এর পাশাপাশি প্রয়োজন প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক উপায়ের সংমিশ্রণ এবং জীবনযাপনের সঠিক পন্থা।
এই বিষয়টি নিয়েই কাজ করে যাছেন ডা. মুজিবুল হক। সুদূর যুক্তরাষ্ট্রে থেকেই তিনি দেশের মানুষের সেবায় প্রতিনিয়ত কাজটি চালিয়ে যাচ্ছেন। তার পরামর্শ ও চিকিৎসায় এ পর্যন্ত বহু মানুষ সুস্থতার দেখা পেয়েছেন। ফিরে এসেছেন মৃত্যুর দ্বারপ্রান্ত থেকেও।
ডা. মুজিবুল হক মূলত যুক্তরাষ্ট্রের একজন যুক্তরাষ্টের ন্যাশনাল বোর্ড সার্টিফাইড ও লাইসেন্সপ্রাপ্ত হোলিস্টিক ইন্টিগ্রেটিভ চিকিৎসক। তিনি চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ডাক্তার ও পেশাদারদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। যেহেতু ডা. মুজিবুল হক প্রবাসী, তাই দেশের মানুষের সঙ্গে তার বেশিরভাগ সাক্ষাৎ হয় অনলাইন মাধ্যমে। তার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ রয়েছে, সেখানে নিয়মিত আপলোড করা হয় স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও। যা দেখে অনেকেই উপকৃত হচ্ছেন।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই হোলিস্টিক চিকিৎসায় এসেছেন ডা. মুজিবুল হক। তিনি বলেন, ‘আমার রোগমুক্তি এবং দীর্ঘ ২২ বছরের শিক্ষা ও গবেষণা থেকে আমি শিখেছি, প্রত্যেকটা স্বাস্থ্য সমস্যার একটা মূল কারণ থাকে এবং থাকে এর বৈজ্ঞানিক সমাধান। রোগ মুক্তির জন্য শুধু প্রেসক্রিপশনের ওষুধ নয়, প্রয়োজন রোগের মূল কারণ চিহ্নিত করে সেটা নির্মূল করা’
ডা. মুজিবুল হক বাংলাদেশে রসায়ন বিদ্যা শিক্ষা দিয়ে মূলত তার শিক্ষাজীবন শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেছিলেন। এরপর স্কলারশিপ নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানকার ‘উইনকনসিন মিলওয়াকি বিশ্ববিদ্যালয়’ থেকে জৈব প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তারপর ‘ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ’ থেকে সম্পন্ন করেছেন পোস্ট-ডক্টরাল রিসার্চ।
২০১০ সালে পিএইচডি চলাকালীন ডা. মুজিবুল হকের দেহে ধরা পড়ে এক ধরণের মারাত্মক অটোইমিউন ডিজিজ। এই রোগের চিকিৎসা নিতে গেলে উল্টো পার্শ্বপ্রতিক্রিয়ায় বিপাকে পড়েন। যার কারণে বিকল্প পন্থা খোঁজেন তিনি। তখনই সন্ধান পান এক হোলিস্টিক ইন্টিগ্রেটিভ মেডিসিন চিকিৎসকের। যার পরামর্শে পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করেন মুজিবুল হক।
এই ঘটনায় নতুন পথ খুলে যায় ডা. মুজিবুল হকের জন্য। তাই তিনি ভর্তি হন বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি নাচারোপ্যাথির ওপর ‘এনডি’ শীর্ষক ডিগ্ৰী অর্জন করেন যুক্তরাষ্টের ন্যাচারাল মেডিসিন প্রাক্টিশনার বোর্ড থেকে। এছাড়াও ইনটেগ্রেটিভ মেডিসিন, রিজেনারেটিভ মেডিসিন এবং ফাংশনাল ডাইগোনেস্টিক মেডিসিনের ওপর শিক্ষা সনদ গ্রহন করেন | এরপরই তিনি তার দীর্ঘ ২২ বছরের শিক্ষা এবং ট্রেনিং নিয়ে ইন্টিগ্রেটিভ হলিস্টিক ট্রিটমেন্ট শুরু করেন পাশাপাশি তিনি স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে মনোনিবেশ করেছেন।
অভিভাবকরা সাবধান! শিশুদের মধ্যেই বাড়ছে কিডনি রোগ
হু হু করে বাড়ছে শিশুদের কিডনি সমস্যা: সচেতন না হলে বিপদ বাড়বে!
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | প্রতিবেদক: Bengalivoices স্বাস্থ্য ডেস্ক
দেশে দিন দিন শিশুর কিডনির সমস্যা আশঙ্কাজনক হারে...
১০ এপ্রিল ২০২৫ ০৬:০১ AMবসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৩৭ জনের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার.
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে ৩৭ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত...
১৮ অক্টোবর ২০২৪ ০৫:৫২ AMঅক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা
স্টাফ রিপোর্টার.
কিডনি ফাউন্ডেশন সিলেটের নতুন ভবনে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এ সহায়তা স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে ব্যাংকটির প্রতিশ্রুতি...
১৮ অক্টোবর ২০২৪ ০৫:৪৫ AMবিশ্ব দৃষ্টি দিবসে হিকমাহ আই হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টার.
বিশ্ব দৃষ্টি দিবস-২০২৪ উপলক্ষে ফ্রি আই ক্যাম্পে রোগীদের সেবা দিয়েছে হিকমাহ আই হসপিটাল। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রাজধানীর মান্ডা-মুগদা এলাকার হায়দার আলী স্কুল...
১৮ অক্টোবর ২০২৪ ০৫:১১ AMফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক আলোচনা
ডেস্ক রিপোর্ট.
মিরপুরের ডেল্টা হাসপাতালে ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসার ওপর একটি বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সহায়তা করেছে ঔষধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা লিমিটেড।...
০১ ডিসেম্বর ২০২৩ ১১:৩৩ AMবসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার.
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব-দুস্থ ৩৭ জন রোগীর চোখের ছানি এবং মাংস বৃদ্ধির অপারেশন বিনামূল্যে করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা...
১৭ নভেম্বর ২০২৩ ১২:৩০ PMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM