আকাশে উড়ে পাহাড়-সমুদ্র দেখছেন কক্সবাজারের পর্যটকেরা

2022-04-17 08:00:19 মেহেন্দীগঞ্জ
আকাশে উড়ে পাহাড়-সমুদ্র দেখছেন কক্সবাজারের পর্যটকেরা
পাখির মতো আকাশে ওড়ার শখ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। এই শখ পূরণ করতে চাইলে যেতে পারেন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে। এখানে ‘প্যারাসেইলিং’–এর মাধ্যমে পাখির মতো আকাশে উড়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, সমুদ্রে ট্রলারে মাছ ধরার দৃশ্য, পানিতে গাঙচিলের মাছ শিকার আর পাশের উঁচু পাহাড়ের সারি দেখার দুর্লভ সৌভাগ্য হবে। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে আট কিলোমিটার গেলে দরিয়ানগর পর্যটনপল্লি। এ পল্লির পশ্চিম পাশেই দরিয়ানগর সমুদ্রসৈকত। মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফে যাওয়া-আসার সময় আকাশে ভেসে থাকা পর্যটকদের দেখা যায়। আর নিচে বালুচরে দাঁড়িয়ে অন্য পর্যটকেরা শূন্যে ভেসে থাকা ব্যক্তির ছবি তোলেন। বিজ্ঞাপন সম্প্রতি দরিয়ানগর সৈকতে গিয়ে দেখা গেল, এক দল পর্যটক প্যারাসেইলিং করার জন্য অপেক্ষা করছেন। তাঁদের বেশির ভাগই বয়সে তরুণ। সৈকতে নামার আগে মেরিন ড্রাইভের এক পাশে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য ২ হাজার ও ২ হাজার ৫০০ টাকা। ২ হাজার টাকার টিকিটে সর্বোচ্চ ১০ মিনিট আকাশে ওড়া যায়। আর ২ হাজার ৫০০ টাকার টিকিটে আকাশে ওড়ার পাশাপাশি সমুদ্রের লোনাপানিতে দুবার পা ভেজানোর সুযোগ থাকে। ঢাকার যাত্রাবাড়ির ফখরুল-সাবিহা দম্পতি এসেছেন প্যারাসেইলিং করতে। ইচ্ছা ছিল দুজন একসঙ্গে উড়বেন। কিন্তু প্যারাসেইলিংয়ে একজনই ঝুলতে পারেন। তাই প্রথমে এগিয়ে গেলেন ফখরুল। স্বেচ্ছাসেবীরা ফখরুলের গায়ে প্যারাস্যুট ও লাইফজ্যাকেট পরিয়ে দিলেন। আরেকজন প্যারাস্যুটের লাল রশি বেঁধে দিলেন শরীরে। প্যারাসেইলিং থেকে একটা মোটা রশি টানানো থাকে ৬০০ মিটার দূরে সাগরে ভাসমান স্পিডবোটে। সবকিছু ঠিকঠাক আছে কি না, সেটা পরীক্ষার পর স্বেচ্ছাসেবী হ্যান্ডমাইকে ওড়ার ঘোষণা দেন। এ সময় বালুচরে দাঁড়িয়ে থাকা পর্যটকদেরও সতর্ক করা হয়। মুহূর্তে স্পিডবোটটি লোনাপানিতে ছুটতে শুরু করে। তখন রশির টান পড়ে প্যারাসেইলিংয়ে। ধীরে ধীরে প্যারাসেইলিং আকাশের পানে উড়তে থাকে। স্পিডবোটটি কয়েক মিনিটের মধ্যে দুই থেকে আড়াই কিলোমিটার গভীর সাগরে গিয়ে পৌঁছায়। এরপর প্যারাসেইলিং নিয়ে স্পিডবোটটি আবার ফিরে আসে সৈকতের দিকে। নামার সময়ও হ্যান্ডমাইকে পুনরায় সবাইকে সর্তক করা হয়। মাটিতে পা রেখে হাঁপাতে থাকেন ফখরুল। তারপর সাবিহার দিকে তাকিয়ে বললেন, ‘ভয়ংকর! তবে দারুণ অভিজ্ঞতা।’ দরিয়ানগরে প্যারাসেইলিং পরিচালনা করছে ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং’ নামের বেসরকারি একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ফরিদ বলেন, প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগে দুই বছর আগে সৈকতে প্যারাসেইলিং চালু করেছেন তিনি। কিন্তু এখনো লাভের মুখ দেখেননি বলে তিনি দাবি করেন। কারণ, প্যারাসেইলিং এখনো সেভাবে পরিচিতি পায়নি। বর্তমানে তাঁদের চারটি প্যারাসেইলিং, দুটি দ্রুতগতির জলযান জেট স্কি, পাঁচটি স্পিডবোট আছে। সব মিলিয়ে এখানে ৩২ জন কর্মী কাজ করছেন। কর্মীদের বেতন–ভাতা ও মালামাল রক্ষণাবেক্ষণের পেছনে প্রতি মাসে গড়ে চার লাখ টাকা খরচ হয়। বাতাস থাকলে দিনে সর্বোচ্চ ৩০ জন আকাশে ওড়েন।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার

পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ