রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত
লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে অসংখ্য মানুষের সরব উপস্থিতি। রাস পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার বিকেল থেকে কুয়াকাটা সৈকতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। শুক্রবার সন্ধ্যায় রাস পূর্ণিমার মূল পূজা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা সৈকতের বালিয়াড়িতে আনন্দে মেতেছেন। অনেকেই বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন।
মানবজাতিকে রক্ষায় দ্বাপর যুগে কংস রাজাকে বশ করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা-কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই রাস উৎসবের প্রচলন। সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় ২০০ বছর ধরে কুয়াকাটা ও কলাপাড়ায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় এবারও কুয়াকাটায় হচ্ছে রাস উৎসব।
পঞ্জিকা অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাত ৫টা ৪৩ মিনিটে শুরু হয়েছে রাস পূর্ণিমা। থাকবে শুক্রবার ভোররাত ৩টা ৩২ মিনিট পর্যন্ত। কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে রাতভর পূজা-অর্চনা শেষে শনিবার ভোরে গঙ্গাস্নান করবেন ভক্তরা।রাস উৎসবকে কেন্দ্র করে সৈকতের বিভিন্ন স্থানে বসেছে প্রায় ১ হাজার ভ্রাম্যমাণ দোকান। পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।
চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি
স্টাফ রিপোর্টার.
ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...
০৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ AMবুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test
...
২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AMজমে উঠেছে ঈদের বাজার
করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে...
২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AMহাওরপারে কষ্টের শেষ নেই
কষ্ট যতই হোক, চলছে ধান...
২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AMকাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি
খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...
২৩ এপ্রিল ২০২২ ০৮:০০ AMজন্মদিনে চিত্রনায়িকা দীঘি: শিশুশিল্পীর সাফল্য থেকে তারকাখ্যাতির নতুন অধ্যায়
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। দর্শকের কাছে তিনি দীঘি নামেই বেশি পরিচিত। শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে প্রবেশ করে নিজের অভিনয়, সাবলীল...
স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...