জীবনানন্দের বরিশালে চোখজুড়ানো ভাঁটফুল

2022-04-17 02:00:19 তালতলী
জীবনানন্দের বরিশালে চোখজুড়ানো ভাঁটফুল
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের শহর বরিশালে এখন প্রকৃতি আর আগের মতো সবুজ-সতেজ নেই। ইটপাথরের নগরে বনবাদাড়, সবুজ বৃক্ষ বিদায় নিয়েছে অনেক আগেই। কিন্তু এ শহরেই সুন্দরের কবি বুনো ভাঁটফুলের সৌন্দর্যে বিমোহিত হয়েছিলেন একদিন। তাঁর একাধিক কবিতায় এই ফুলের নাম এসেছে। দেশের সব বনবাদাড়েই ছড়িয়ে আছে ভাঁটফুল। কিন্তু জীবনানন্দ দাশের কবিতায় ওঠে আসা বরিশাল অঞ্চলের এই ফুলের বিশেষত্ব কিছুটা আলাদা। বিজ্ঞাপন মূল শহর ছাড়িয়ে নগরের বর্ধিত ওয়ার্ডগুলোর বিভিন্ন এলাকা যেমন হরিণাফুলিয়া, নবগ্রাম কিংবা পুরাণপাড়া, অথবা কীর্তনখোলা নদীর পূর্বপাড়ে কর্ণকাঠি, তালুকদারহাট কিংবা চরমমোনাই এলাকায় এখনো ভাঁটফুল ফোটে, আবার নীরবে ঝরে যায়। শুধু বরিশাল না, গোটা দক্ষিণাঞ্চলের বনবাদাড়েই এই ফুল এখনো টিকে আছে, সৌরভ ছড়াচ্ছে। বরিশাল-কুয়াকাটা, বরিশাল-খুলনা কিংবা বরিশাল থেকে বরগুনা অথবা বানারীপাড়া বাবুগঞ্জ যেতে সড়ক ও মহাসড়কের দুই পাশে দেখা মেলে এই ফুলের বিপুল সমাহার। পিচঢালা পথ ধরে যেতে যেতে চোখ মেললে এই ফুলের উজ্জ্বল মনোমুগ্ধকর উপস্থিতি চোখ জুড়িয়ে দেয়। গুচ্ছ গুচ্ছ ভাঁটফুলের হাসি কবি জীবনানন্দ দাশের কবিতায় চিত্রিত এই ফুলের বিমুগ্ধতারই জানান দেয়। ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ কবিতায় তিনি লিখেছিলেন এভাবে— ‘বাংলার নদ–নদী–ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।’ কিংবা ‘কোথাও মঠের কাছে’ কবিতায় তিনি লিখেছিলেন, ‘জারুল গাছের তলে রৌদ্র পোহায়/রূপসী মৃগীর মুখ দেখা যায়/—শাদা ভাঁট পুষ্পের তোড়/আলোকতার পাশে গন্ধ ঢালে দ্রোণফু বাসকের গায়।’ যেন পথের পাশে ফুলের ডালি নিয়ে পথিককে স্বাগত জানাচ্ছে ভাঁটফুলের গুচ্ছ। এই ফুল দিনে তার শোভা মেলে ধরে, আর রাতে বিলায় সুগন্ধ। ভোরে শিশির গায়ে মেখে ভাঁটফুল যেন আরও মোহনীয় হয়ে শোভা ছড়ায়। স্নিগ্ধ শোভার সুরভিত ভাঁটফুলের রূপসুধায় আকৃষ্ট হয়ে ছুটে আসে পাখি ও পতঙ্গ। ভ্রমর খেতে আসে এই ফুলের মধু। ছোট আকৃতির নরম শাখা-প্রশাখাবিশিষ্ট ঝোপজাতীয় গুল্মশ্রেণির বহু বর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ এটি। গাছগুলো সাধারণত দুই থেকে চার মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা দেখতে কিছুটা পানপাতা আকৃতির, তবে মসৃণ নয় রুক্ষ ও খসখসে। সনাতন ধর্মাবলম্বীরা ভাঁটফুল দিয়ে ভাঁটি পূজার আয়োজন করেন। ধবধবে সাদা রঙের ফুলে পাঁচটি করে পাপড়ি থাকে। পাপড়ির গোড়ায় থাকে সামান্য বেগুনি রঙের প্রলেপ। ফুলের কেন্দ্র থেকে চারটি করে তিন সেন্টিমিটার লম্বা মঞ্জুরি (পুংকেশর) ফুলের সামনের দিকে বেরিয়ে আসে, সামনের অংশে থাকে কালো দানার মতো। বরিশাল ব্রজমোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তাছমিন সুলতানা প্রথম আলোকে বলেন, নিবিড়ভাবে পরখ করলে ভাঁটফুলের রূপ ও সৌন্দর্য বোঝা যায়। বুনোফুল যে কত সুন্দর হতে পারে, তা দেখলেই বোঝা যায়। বাংলার অপরূপ প্রকৃতির অংশ ভাঁটফুল আগে সব জায়গায় ছিল। কিন্তু এখন নগরায়ণের প্রভাবে এটি গ্রামের ঝোপঝাড়, বনবাদাড়ে টিকে আছে। ভাঁটফুল মূলত দক্ষিণ এশিয়ার নিজস্ব একটি উদ্ভিদ। এর আদি নিবাস বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। কিছু ঔষধি গুণও আছে এই উদ্ভিদের।
সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

চন্দ্রদ্বীপ হাই স্কুলে ১০টি কম্পিউটার দিল ইউসিবি

স্টাফ রিপোর্টার.

ইউসিবির সামাজিক দায়বদ্ধতার অনন্য উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম—নদী আর...

০৬ নভেম্বর ২০২৫ ০৪:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের সমাগমে মুখরিত কুয়াকাটা সৈকত

লেম্বুর বন থেকে লাল কাকড়ার বন— ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত পুণ্যার্থীদের পদভারে মুখরিত। রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও ইলিশ পার্কসহ সব পর্যটন স্পটে...

১৫ নভেম্বর ২০২৪ ০৩:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বুনো ফুলে বাহারি প্রজাপতি। রাঙামাটি, ২২ এপ্রিল Test

...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM

img
বিস্তারিত পড়ুন >

হাওরপারে কষ্টের শেষ নেই

কষ্ট যতই হোক, চলছে ধান...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

পানিতে বাঘের খেলা

গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে রেখেছে মা আর...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
img
বিস্তারিত পড়ুন >

কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি

খাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮...

২৩ এপ্রিল ২০২২ ০২:০০ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...

২৬ মে ২০২৬ ১০:৫১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার

স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...

২৬ মে ২০২৬ ১০:৪০ AM
img
বিস্তারিত পড়ুন >

ফ্যাশন সচেতন তরুণী

ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...

২৬ মে ২০২৬ ১০:২৫ AM

img
বিস্তারিত পড়ুন >

ঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স

স্টাফ রিপোর্টার.

 দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...

২৬ মে ২০২৬ ১০:২১ AM
img
বিস্তারিত পড়ুন >

ঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক

স্টাফ রিপোর্টার. 

    আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক  ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...

১৫ মে ২০২৬ ০৮:৩২ AM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০১:২৪ PM
পৃষ্ঠাসমূহ