লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার.
আজ লেখক ও পরিচালক নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন। জন্মদিনের এই সময়ে হলে চলছে তার রচনা চিত্রনাট্য পরিচালনায় নির্মিত নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে নির্মাতা নাসিম সাহনিক জানান, ‘এটি আসলে দারুণ অনুভূতি। স্মরণীয় হয়ে থাকবে বিষয়টি আমার কাছে।‘ শীঘ্রই শুরু করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্রের শুটিং। বেশকিছু চিত্রনাট্য রেডি করা আছে। সেখান থেকে একটি বাছাই করে নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। ইচ্ছা আছে আগামী বছর কোনো উৎসবে রিলিজ করার। মাগুরার ছেলে নাসিম সাহনিকের শৈশব কেটেছে মাগুরা রাজবাড়ি আর ফরিদপুর জেলায়। নব্বইয়ের দশক থেকে ঢাকায় থাকছেন। ঢাকা তার প্রিয় শহর। এখানে থেকেই প্রতিনিয়ত চলে তার সৃজনশীল চর্চা। অমর একুশে বইমেলায় এখন প্রতিবছরই তার বই বের হচ্ছে। প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশতকেরও বেশি। সায়েন্স ফিকশন থ্রিলার গোয়েন্দা উপন্যাস ছোটগল্পসহ নানাধরনের বই প্রকাশ করেছেন। তাম্রলিপি,অনিন্দ্য,অয়নসহ বেশকিছু স্বনামধন্য প্রকাশনা সংস্থা তার বই প্রকাশ করেছে। অনলাইনেও তার বই পাওয়া যায়। কক্সবাজারের কচ্ছপ, মিশন ইমোশন, ডোপামিন প্রব্লেম, মহাকাশে মহাযান, লাঙ্গুয়েজ হান্টার, মানুষের জিন মানুষের মন, দূরবীনে দহন, নন্দিত নিসর্গে প্রভৃতি নাসিম সাহনিক রচিত উল্লেখযোগ্য বই। নাটক রচনা আর নির্মাণেও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। অপূর্ব, সাদিয়া ইসলাম মৌ, রিচি সোলায়মান, টয়া, ইন্তেখাব দিনার, সজল, কল্যাণ কোরাইয়া, হাসান মাসুদ, কচি খন্দকারসহ অসংখ্য জনপ্রিয় আর নবীন অভিনয় শিল্পীরা কাজ করেছেন তার সাথে। অর্ধশতকেরও অধিক নাটক পরিচালনা করেছেন তিনি। তার নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে আজ কবির বিয়ে, প্রেম আর প্রতারণার গল্প, ব্রোকেন হার্ট, ব্রোকেন জোন, স্টোরি অব এ গার্লস হোস্টেল, মেঘ ডেকেছে বেলায় বেলায় প্রমুখ। চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিয়মিত কাজ করছেন এই নির্মাতা। বর্তমানে হলে চলছে তার নির্মিত নতুন চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ। এর আগে গত দশকে নির্মাণ করেন গোয়েন্দাগিরি নামে একটি চলচ্চিত্র। তার হাতে বেশকিছু চলচ্চিত্র রয়েছে। যেগুলোর কাজ একে একে করবেন এই নির্মাতা। এছাড়াও বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, ডকুমেন্টরি নির্মাণের কাজ করেছেন এই নির্মাতা। মডেলিং, উপস্থাপনা আর অভিনয়েও সাবলীল এই নির্মাতা।
বাংলাদেশী অভিনেতা রেহান ....
বাংলাদেশী অভিনেতা রেহান...
২৩ জুন ২০২৬ ১১:৩৫ PMঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক
স্টাফ রিপোর্টার.
আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...
১৫ মে ২০২৬ ০২:৩২ PMবাংলাদেশের ওটিটি শিল্প: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ
স্টাফ রিপোর্টার.
বর্তমান যুগে প্রযুক্তির হাত ধরে বিশ্বজুড়ে বিনোদনের মাধ্যমের বড় পরিবর্তন এসেছে। প্রথাগত টেলিভিশন কিংবা সিনেমা হলের বাইরেও মানুষ এখন তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করছে...
১০ নভেম্বর ২০২৫ ০৫:৫৭ PMপ্রকাশিত হলো শিল্পী পূজার পূজা উৎসবের চলচ্চিত্রের গান
স্টাফ রিপোর্টার।
গতকাল ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় টাইগার মিডিয়ার সঙ্গীত বিষয়ক ইউটিউব চ্যানেল টাইগার মিউজিকে প্রকাশিত হয়েছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের প্রথম গান ‘বন্ধুদের...
০৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৬ PMতান্ডবের পর ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে মুকিত জাকারিয়া
স্টাফ রিপোর্টার।
তান্ডবের পর মুকিত জাকারিয়া অভিনীত নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামের চলচ্চিত্রটি এই পূজার উৎসবে মুক্তি পাবে।...
০৫ আগস্ট ২০২৫ ০২:০৯ PMস্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM