বইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই

2026-02-26 04:07:21 মহানগর
বইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই

স্টাফ রিপোর্টার.

 অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের পাঁচটি নতুন বই প্রকাশিত হচ্ছে। এর একটি হচ্ছে ‘ফ্রেঞ্চ মেমরিজ‘(French Memories). বইটি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হচ্ছে। ফরাসি জাতির মানুষদের সাথে লেখকের নানারকম যোগাযোগের কারণে যে দারুণ পর্যবেক্ষণ হয়েছে তার ভিত্তিতে রচিত বিভিন্ন গল্পের সমাহার বইটিতে রয়েছে। তাই এটিকে গল্পগ্রন্থ বলা যেতে পারে। ‘ফ্রেঞ্চ মেমরিজ‘ বইটির বেশকিছু গল্প সম্প্রতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 

 নাসিম সাহনিক লেখালেখির শুরুর দিক থেকেই সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনির বই প্রকাশ করে আসছিলেন। মহাকাশে মহাযান, কক্সবাজারের কচ্ছপ, মিশন ইমোশন, আর্টিফিশিয়াল স্পাগিজ, ডোপামিন প্রব্লেম, লাঙ্গুয়েজ হান্টার,প্যাসিফিক ইন্টেলিজেন্স,সিক্রেট কোডসহ বিশকিছু জনপ্রিয় ও বেস্ট সেলার বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক তিনি। এবার বইমেলায় তার নতুন দুটি সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনির বই প্রকাশিত হচ্ছে। এর একটি হচ্ছে এলিয়েন ও রোবোটিক অভিযান নিয়ে ‘দুর্দান্ত আক্রমণ‘। আরেকটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ‘ নিউরাল নক্ষত্র ‘। এআই, নিউরোসায়েন্স, রোবোটিকস, মহাকাশযান, ভবিষ্যতের পৃথিবী, মহাকাশজগত নিয়ে দারুণ একটি সায়েন্স ফিকশন উপন্যাস এটি। 

গোয়েন্দা ও  থ্রিলারধর্মী চলচ্চিত্রের দারুণ ভক্ত লেখক নাসিম সাহনিক। তিনি নিজেও নির্মাণ করেছেন গোয়েন্দাধর্মী চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি‘ এবং কমেডি এডভেঞ্চার থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। এবার পাঠকদের জন্য তিনি প্রকাশ করতে যাচ্ছেন  একটি গোয়েন্দাধর্মী বই ‘সুদীপ্তদের গোয়েন্দাগিরি‘ এবং একটি থ্রিলারধর্মী বই ‘অপারেশন আন্ডারওয়ার্ল্ড‘। গোয়েন্দা বইটিতে শখের গোয়েন্দা সুদীপ্ত আর তার সহযোগীদের অনবদ্য একটি গোয়েন্দা অভিযান তুলে ধরা হয়েছে। থ্রিলারধর্মী বইটিতে এক পুলিশ অফিসার আর এক রিটায়ার্ড আর্মি অফিসার মিলে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে এক অবিস্মরণীয় অভিযান করে। 

বইমেলায় নাসিম সাহনিকের বইগুলো তাম্রলিপি, অনিন্দ্য, হাওলাদার ও অয়ন প্রকাশনীর ৬২৫,৬২৬,৬২৭,৬২৮,৬২৯ নম্বর স্টলসহ আরও বেশকিছু স্টলে পাওয়া যাবে। এছাড়া অনলাইনে রকমারি.কম, প্রথমা.কম, অথবা.কমসহ বিভিন্ন বই সংক্রান্ত ই-কমার্স সাইট ও পেজে লেখক নাসিম সাহনিকের বইগুলো পাওয়া যাবে। 

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে লেখক নাসিম সাহনিক তার পাঠকবৃন্দকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। সবসময় তার পাশে থাকার জন্য পাঠকদেরকে তিনি জানিয়েছেন বিশেষ কৃতজ্ঞতা। 

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

দ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব

 স্টাফ রিপোর্টার. 

  দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...

২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

ঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন

স্টাফ রিপোর্টার.

           ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী  ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...

২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৭ PM

img
বিস্তারিত পড়ুন >

এগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল

স্টাফ রিপোর্টার.

সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...

০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AM
img
বিস্তারিত পড়ুন >

রিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ

স্টাফ রিপোর্টার.

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....

২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৯ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ০৫:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ০৫:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ০৪:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM
পৃষ্ঠাসমূহ