সারা দেশে পাঠাও পে চালু

2025-07-16 18:25:30 সোশ্যাল মিডিয়া কর্নার
সারা দেশে পাঠাও পে চালু

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এসেছে পাঠাও পে। এ নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস এবং ম্যানেজ করতে পারবেন।‘Your YOUniverse, Your Way’ এ বোল্ড ট্যাগলাইনের মাধ্যমে পাঠাও পে ইনোভেশন, সিকিউরিটি এবং লাইফস্টাইলকে মার্জ করেছে।

আজ থেকে সারা দেশে ডিজিটাল সার্ভিস সহজ করার পথে এটি পাঠাওয়ের আরেকটি বড় পদক্ষেপ। পাঠাও পে দিয়ে আপনি এখন খাবার অর্ডার করা, রাইড নেওয়া, বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানো সবকিছুই করতে পারবেন একদম সহজে। সঙ্গে আছে কিছু মজার ফিচারও যেমন- Pay Tag দিয়ে পার্সোনাল ইনফর্মেশন শেয়ার না করেও সহজে টাকা রিসিভ করা বা অনেকের কাছ থেকে একসঙ্গে টাকা তোলা, Split Pay দিয়ে বন্ধুদের সঙ্গে বিল ভাগাভাগি করা, Group Send Money দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো, এবং Auto-Pay দিয়ে অটোমেটেড পেমেন্ট সিস্টেম এখন ট্রানজেকশনকে করবে আরও দ্রুত, স্মার্ট ও সুবিধাজনক।

ইউজাররা এখন মোবাইল রিচার্জও করতে পারবেন অ্যাপ থেকেই। আর খুব সহজেই পাঠাও পে-তে অ্যাড মানি করতে পারবেন আপনার ডেবিট ও ক্রেডিট কার্ড (Visa, Mastercard, AMEX) বা নগদ থেকে।এ লঞ্চের অংশ হিসেবে পাঠাও চালু করেছে পাঠাও পে কার্ড, এটি Mutual Trust Bank PLC দ্বারা সাপোর্টেড এবং Mastercard পাওয়ার্ড। এ মাল্টি-কারেন্সি কার্ডের মাধ্যমে ইউজাররা দেশে এবং বিদেশে আরও সহজে তাদের ফাইন্যান্স কন্ট্রোল করতে পারবেন। কার্ডটি পাওয়া যাবে তিনটি ইউনিক ডিজাইনে, Starlit Horizon, Purple Haze, এবং Sunshine Beach।

এ কার্ডে থাকছে, রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং, ডুয়াল কারেন্সি সাপোর্ট, NFC Tap & Pay (পিন ছাড়াই ৫০০০ টাকা পর্যন্ত), এবং MTB-এর সব এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সুযোগ। Mastercard-এর গ্লোবাল রিচ, রোবাস্ট সিকিউরিটি সুবিধার মাধ্যমে সঠিকভাবে পাসপোর্ট এনডোর্সমেন্ট করা থাকলেই এ কার্ড দিয়ে খুব সহজেই দেশে-বিদেশে শপিং, সাবস্ক্রিপশন, ট্রাভেলসহ সব ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে। 

লঞ্চ উপলক্ষে নতুন পাঠাও পে ইউজাররা পাচ্ছেন পাঠাওয়ের কোর সার্ভিসগুলোতে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক! প্রতি সার্ভিস অনুযায়ী ক্যাশব্যাক পাচ্ছেন পাঠাও ফুডের সর্বোচ্চ এক হাজার টাকা, পাঠাও কার রাইডে সর্বোচ্চ এক হাজার টাকা, পাঠাও বাইকের সর্বোচ্চ ৫০০ টাকা এবং পার্সেল ডেলিভারিতে সর্বোচ্চ ৫০০ টাকা। কোনো ঝামেলা ছাড়াই শুধু পাঠাও সার্ভিসগুলো ব্যবহার করলেই উপভোগ করতে পারবেন এ দারুণ ক্যাশব্যাক। তাই, এখনই পাঠাও অ্যাপে গিয়ে সাইন আপ করুন পাঠাও পে-তে, আর পেমেন্ট করুন পাঠাও পে দিয়ে।

পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ বলেন, পাঠাও পে হলো ডিজিটালি নিজস্ব ফাইন্যন্স নিয়ন্ত্রণের একটি অন্যতম সহজ উপায়। পাঠাও পের মাধ্যমে আপনার ফান্ড যখন যেভাবে প্রয়োজন সেভাবেই অ্যাকসেস, ট্রানজেক্ট ও ম্যানেজ করতে পারবেন। এটি বাংলাদেশের জন্য একটি নতুন ডিজিটাল ফাইন্যান্স সল্যুশন, যা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে।

পাঠাও পের মাধ্যমে, পাঠাও ইউজারদের হাতে নিয়ন্ত্রণ, সুবিধা ও স্বাধীনতা তুলে দিয়ে জীবনকে সহজ করার এবং প্রযুক্তির মাধ্যমে লাখো মানুষের ক্ষমতায়নের অঙ্গীকার আরও শক্তিশালী করেছে। পাঠাও পে শুধু একটি ডিজিটাল ওয়ালেট নয়, এটি আপনার ফাইন্যানশিয়াল ইউনিভার্স, যা আপনি আপনার নিজের মতো করেই তৈরি করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে, এখনই ডাউনলোড করুন পাঠাও অ্যাপ এবং সাইন আপ করুন পাঠাও পে-তে. লিংক: https://pathao.go.link/gTuDn.

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে।

১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, তিন লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, দুই লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে পাঁচ লাখের বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের ওটিটি শিল্প: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

স্টাফ রিপোর্টার.

বর্তমান যুগে প্রযুক্তির হাত ধরে বিশ্বজুড়ে বিনোদনের মাধ্যমের বড় পরিবর্তন এসেছে। প্রথাগত টেলিভিশন কিংবা সিনেমা হলের বাইরেও মানুষ এখন তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করছে...

১০ নভেম্বর ২০২৫ ১১:৫৭ AM
img
বিস্তারিত পড়ুন >

লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার.

আজ লেখক ও পরিচালক নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন। জন্মদিনের এই সময়ে হলে চলছে তার রচনা চিত্রনাট্য পরিচালনায় নির্মিত নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন...

১০ অক্টোবর ২০২৫ ০৬:০১ AM
img
বিস্তারিত পড়ুন >

প্রকাশিত হলো শিল্পী পূজার পূজা উৎসবের চলচ্চিত্রের গান

 স্টাফ রিপোর্টার। 

গতকাল ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় টাইগার মিডিয়ার সঙ্গীত বিষয়ক ইউটিউব চ্যানেল টাইগার মিউজিকে  প্রকাশিত হয়েছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের প্রথম গান ‘বন্ধুদের...

০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৬ PM

img
বিস্তারিত পড়ুন >

তান্ডবের পর ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে মুকিত জাকারিয়া

স্টাফ রিপোর্টার। 

তান্ডবের পর মুকিত জাকারিয়া অভিনীত নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামের চলচ্চিত্রটি এই পূজার উৎসবে মুক্তি পাবে।...

০৫ আগস্ট ২০২৫ ০৮:০৯ AM
img
বিস্তারিত পড়ুন >

এমটিবি ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার.

গত ৯ জুলাই এমটিবি ফাউন্ডেশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ইউসেপ বাংলাদেশ মধ্যে ময়মনসিংহে “এমটিবি-ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট (মুষ্টি)” নামক...

১৬ জুলাই ২০২৫ ০৬:৩১ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

এগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল

স্টাফ রিপোর্টার.

সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...

০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AM
img
বিস্তারিত পড়ুন >

জি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...

২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AM
img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের ইরানের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল ইরানি চলচ্চিত্রের জন্য দীর্ঘ এবং বৈচিত্র্যময় বছর হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশটির নির্মাতারা সামাজিক বাস্তবতা, ন্যারেটিভ উদ্ভাবন ও রাজনৈতিক ইঙ্গিতের...

০৮ মার্চ ২০২৬ ০২:২৯ PM

img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের উল্লেখযোগ্য ১০টি জাপানি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.

২০২৫ সাল জাপানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অত্যন্ত সফল বছর ছিল। এই বছরে জাপানি সিনেমা বক্স অফিস, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের আগ্রহ—সব ক্ষেত্রেই...

০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ PM
img
বিস্তারিত পড়ুন >

ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট

 

স্টাফ রিপোর্টার. 

পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...

০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PM
img
বিস্তারিত পড়ুন >

এপেক্স স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান

স্টাফ রিপোর্টার.

 ঈদ মানেই নতুন সাজ, আর সেই সাজকে পরিপূর্ণ করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবার নিয়ে এসেছে এই ঈদের সবচেয়ে বড় সারপ্রাইজ। ঈদে স্টাইলের এক নতুন সংযোজন দিতে এপেক্স-এর...

০৫ মার্চ ২০২৬ ০৬:২৮ PM
পৃষ্ঠাসমূহ