এমটিবি ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

2025-07-17 00:31:41 সোশ্যাল মিডিয়া কর্নার
এমটিবি ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার.

গত ৯ জুলাই এমটিবি ফাউন্ডেশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ইউসেপ বাংলাদেশ মধ্যে ময়মনসিংহে “এমটিবি-ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট (মুষ্টি)” নামক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

তিন বছর মেয়াদি এই প্রকল্প জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮ পর্যন্ত চলবে, যার মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের প্রায় ১,২০০ জন সুবিধাবঞ্চিত যুবা (বয়স ১৭–৩৫) কে আধুনিক, চাহিদাভিত্তিক কারিগরি দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে অংশগ্রহণকারীরা ছয় মাসে ৭২০ ঘণ্টা মেয়াদে পাঁচটি ট্রেডে: ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, বিউটিফিকেশন, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন এবং গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

এমটিবি ফাউন্ডেশন – ইউসেপ-এর এই মুষ্টি প্রকল্পের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত যুব ও নারীদের জন্য আয়ের সুযোগ বৃদ্ধি, দক্ষতা ঘাটতি পূরণ এবং টেকসই জীবিকার সহায়তা প্রদান করে সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ঘটানো।এমটিবি ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান রাশেদ চৌধুরী; এমটিবি বোর্ডের পরিচালক ও এমটিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা নারগিস হোসেন; এমটিবি-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান; এবং এমটিবি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সামিয়া চৌধুরী।

এছাড়া ইউসেপ বাংলাদেশ-এর পক্ষ হতে বোর্ড অব গভর্নরস-এর ভাইস-চেয়ারপারসন উজমা চৌধুরী, সিপিএ; সাবেক চেয়ারপারসন ড. মোহাম্মদ আলাউদ্দিন; সাবেক চেয়ারপারসন এ. মাতিন চৌধুরী; এবং নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের সিনিয়র ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তারাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্থানীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে যুবসমাজকে শিল্প-মানসম্পন্ন কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বর্তমান শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মেটাতে যুব সমাজকে আন্তর্জাতিক মানসম্পন্ন টেকনিক্যাল এবং ভোকেশনাল দক্ষতা প্রদান অত্যন্ত জরুরি। বিশেষ করে ইউরেশিয়া অঞ্চলের ক্রমবর্ধমান কর্মসংস্থানে বাংলাদেশের যুবসমাজের সম্ভাবনা এবং সুযোগগুলির ওপর তারা জোর দেন।

মুষ্টি প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম জাতীয় টেকনিক্যাল ও ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NTVQF)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর মাধ্যমে স্বীকৃত সনদ অর্জনের সুযোগ থাকবে। এছাড়া, প্রকল্পের অংশ হিসেবে একটি বিশেষ চাকরি সংস্থান কর্মসূচি থাকবে, যা শিক্ষার্থীদের দক্ষ হয়ে অর্থনীতিতে পুনঃঅন্তর্ভুক্তি সহজ করবে। এই উদ্যোগের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলে দক্ষতা ঘাটতি দূরীকরণ, আয় বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ তৈরি হবে, যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এবং তাদের জীবনের মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশী অভিনেতা রেহান ....

বাংলাদেশী অভিনেতা রেহান...

২৩ জুন ২০২৬ ১১:৩৫ PM
img
বিস্তারিত পড়ুন >

ঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক

স্টাফ রিপোর্টার. 

    আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক  ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...

১৫ মে ২০২৬ ০২:৩২ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের ওটিটি শিল্প: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

স্টাফ রিপোর্টার.

বর্তমান যুগে প্রযুক্তির হাত ধরে বিশ্বজুড়ে বিনোদনের মাধ্যমের বড় পরিবর্তন এসেছে। প্রথাগত টেলিভিশন কিংবা সিনেমা হলের বাইরেও মানুষ এখন তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করছে...

১০ নভেম্বর ২০২৫ ০৫:৫৭ PM

img
বিস্তারিত পড়ুন >

লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার.

আজ লেখক ও পরিচালক নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন। জন্মদিনের এই সময়ে হলে চলছে তার রচনা চিত্রনাট্য পরিচালনায় নির্মিত নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন...

১০ অক্টোবর ২০২৫ ১২:০১ PM
img
বিস্তারিত পড়ুন >

প্রকাশিত হলো শিল্পী পূজার পূজা উৎসবের চলচ্চিত্রের গান

 স্টাফ রিপোর্টার। 

গতকাল ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় টাইগার মিডিয়ার সঙ্গীত বিষয়ক ইউটিউব চ্যানেল টাইগার মিউজিকে  প্রকাশিত হয়েছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের প্রথম গান ‘বন্ধুদের...

০৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৬ PM
img
বিস্তারিত পড়ুন >

তান্ডবের পর ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে মুকিত জাকারিয়া

স্টাফ রিপোর্টার। 

তান্ডবের পর মুকিত জাকারিয়া অভিনীত নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামের চলচ্চিত্রটি এই পূজার উৎসবে মুক্তি পাবে।...

০৫ আগস্ট ২০২৫ ০২:০৯ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

৭১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ