প্রকাশিত হলো শিল্পী পূজার পূজা উৎসবের চলচ্চিত্রের গান
স্টাফ রিপোর্টার।
গতকাল ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় টাইগার মিডিয়ার সঙ্গীত বিষয়ক ইউটিউব চ্যানেল টাইগার মিউজিকে প্রকাশিত হয়েছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের প্রথম গান ‘বন্ধুদের গান‘। গানটিতে কন্ঠ দিয়েছেন শিল্পী বাঁধন সরকার পূজা। গানটিতে তার সঙ্গে আরও কন্ঠ দিয়েছেন শিল্পী মার্সেল। গানটির গীতিকার মামুন আফনান রুমি এবং গানটির সঙ্গীত আয়োজন করেছেন মার্সেল। আগামী, ৩ অক্টোবর পূজা উৎসব উপলক্ষে মুক্তি পাবে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রটি। ইতিমধ্যে চলচ্চিত্রটি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। গতকাল পূজার কন্ঠের গাওয়া এই গানটি টাইগার মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি মেলে অনেক ভক্তশ্রোতা মন্তব্য করেন শিল্পী পূজার পূজার উৎসবের চলচ্চিত্রের গান মুক্তি পেল। নির্মাতা নাসিম সাহনিক জানান, বন্ধুত্ব বিষয়টি ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে দারুণভাবে উঠে এসেছে। চলচ্চিত্রটির গল্পের সাথে পূজা আর মার্সেলের গাওয়া এই গানটি বেশ প্রাসঙ্গিক হয়েছে। গীতিকার মামুন আফনান রুমি অসাধারণ সুন্দরভাবে গানটির কথা লিখেছেন। পূজা ও মার্সেল মেধাবী শিল্পী। তাদের গাওয়া এই অসাধারণ গানটি দর্শক শ্রোতা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। ব্যাচেলর ইন ট্রিপ‘ একটি ট্রাভেল স্টোরি।সাথে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমুদ্রপাড়ে রোমাঞ্চ, এডভেঞ্চার এর পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও চলচ্চিত্রটিকে করে তুলেছে টানটান উত্তেজনাময়। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ,মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক,শান্তা পল প্রমুখ।
বাংলাদেশী অভিনেতা রেহান ....
বাংলাদেশী অভিনেতা রেহান...
২৩ জুন ২০২৬ ০৫:৩৫ PMঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক
স্টাফ রিপোর্টার.
আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...
১৫ মে ২০২৬ ০৮:৩২ AMবাংলাদেশের ওটিটি শিল্প: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ
স্টাফ রিপোর্টার.
বর্তমান যুগে প্রযুক্তির হাত ধরে বিশ্বজুড়ে বিনোদনের মাধ্যমের বড় পরিবর্তন এসেছে। প্রথাগত টেলিভিশন কিংবা সিনেমা হলের বাইরেও মানুষ এখন তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করছে...
১০ নভেম্বর ২০২৫ ১১:৫৭ AMলেখক ও নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার.
আজ লেখক ও পরিচালক নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন। জন্মদিনের এই সময়ে হলে চলছে তার রচনা চিত্রনাট্য পরিচালনায় নির্মিত নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন...
১০ অক্টোবর ২০২৫ ০৬:০১ AMতান্ডবের পর ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে মুকিত জাকারিয়া
স্টাফ রিপোর্টার।
তান্ডবের পর মুকিত জাকারিয়া অভিনীত নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামের চলচ্চিত্রটি এই পূজার উৎসবে মুক্তি পাবে।...
০৫ আগস্ট ২০২৫ ০৮:০৯ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AMবাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র
বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...
২৪ জুন ২০২৬ ০৬:০১ AMবাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী
বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...
২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PMবাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..
বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...
২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PMবাংলাদেশী অভিনেত্রী দিঘি ..
বাংলাদেশী অভিনেত্রী দিঘি...
২৩ জুন ২০২৬ ০৬:৪০ PMবাংলাদেশী অভিনেত্রী বাঁধন ..
বাংলাদেশী অভিনেত্রী বাঁধন...
২৩ জুন ২০২৬ ০৬:৩৭ PM