ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

2026-04-29 18:37:39 অর্থনীতি
ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

 স্টাফ রিপোর্টার.

 বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে আয়োজিত এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা এডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী। এ সময় উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মো. সামসুল ইসলাম মাসুদ, এবং ছুটি বিচ রিসোর্ট, সালতানাত টি রিসোর্ট ও সালতানাত হাইওয়ে ভিলেজের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। এছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী বলেন, “বিদ্যা সিনহা মিমকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার ব্যক্তিত্ব, জনপ্রিয়তা এবং দর্শকদের সঙ্গে গভীর সংযোগ ছুটি গ্রুপের মূল্যবোধ ও লক্ষ্যকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করবে। ” এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ছুটি গ্রুপ তাদের ব্র্যান্ড উপস্থিতি আরও জোরদার করার পাশাপাশি পর্যটন, বিনোদন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পৃক্ততা বাড়াতে চায়। একইসঙ্গে ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন রোডম্যাপও তুলে ধরা হয়। গত ১৪ বছর ধরে ছুটি গ্রুপ বাংলাদেশের হসপিটালিটি খাতে সাফল্যের সঙ্গে কাজ করে আসছে। প্রকৃতি-নির্ভর, নিরাপদ ও টেকসই রিসোর্ট অভিজ্ঞতা প্রদানই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। বর্তমানে ছুটি গ্রুপের পোর্টফোলিওতে রয়েছে—ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট পুবাইল এবং সিলেটের শমশেরনগরে অবস্থিত ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট। এছাড়াও গ্রুপটি বেশ কয়েকটি নতুন প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে কক্সবাজারে ছুটি বিচ রিসোর্ট, পূর্বাচলে পাঁচ তারকা হোটেল ‘ছুটি হারমনি’, পুবাইলে ‘ছুটি সিগনেচার’, শ্রীমঙ্গলে ‘সালতানাত টি রিসোর্ট’, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ‘সালতানাত হাইওয়ে ভিলেজ’ এবং গাজীপুরের রাজেন্দ্রপুরে ‘ছুটি ভ্যালি’। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, “ছুটি গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের পর্যটন খাতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি, আতিথেয়তা ও অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতা—এই তিনের সমন্বয়ে তারা যে কাজ করছে, তার অংশ হতে পেরে আমি আনন্দিত এবং তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ” এই অংশীদারিত্ব ছুটি গ্রুপের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং দেশের ক্রমবর্ধমান লাইফস্টাইল ও হসপিটালিটি খাতে তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানানো হয় এবং ছুটি গ্রুপের ভবিষ্যৎ যাত্রায় এবং বিনিয়োগ প্রকল্পে সবার সহযোগিতা কামনা করা হয়।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫

স্টাফ রিপোর্টার।

 দেশের ব্যবসায়িক পরিমণ্ডলে উদ্যোক্তা ও সফল প্রতিষ্ঠানগুলোর কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী অবদানকে স্বীকৃতি দিতে আসছে বহুল প্রতীক্ষিত সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস...

০৫ ডিসেম্বর ২০২৫ ০৩:১৭ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের সেরামিক শিল্প: সম্ভাবনা, উন্নয়ন ও শীর্ষ ব্র্যান্ড

 স্টাফ রিপোর্টার। 

বাংলাদেশের শিল্পখাতে গত দুই দশকে অভাবনীয় অগ্রগতি ঘটেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হচ্ছে সেরামিক শিল্প। আধুনিক প্রযুক্তি, সৃজনশীল নকশা এবং...

০১ আগস্ট ২০২৫ ১০:৪২ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের কেবল শিল্প: সম্ভাবনা, অগ্রগতি ও শীর্ষ ব্র্যান্ডসমূহ

স্টাফ রিপোর্টার.

 বাংলাদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাত হিসেবে বর্তমানে কেবল (cable) শিল্পের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ, টেলিকম, নির্মাণ, আবাসন এবং শিল্পখাতে যেভাবে ব্যাপক...

০১ আগস্ট ২০২৫ ০৫:৪৫ AM

img
বিস্তারিত পড়ুন >

ইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বাদশ বর্ষে পদার্পণ

স্টাফ রিপোর্টার. 

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ ১৭ জুলাই উদযাপন করছে তাদের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে ঢাকা-যশোর রুটে...

২৯ জুলাই ২০২৫ ১১:৫৫ AM
img
বিস্তারিত পড়ুন >

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস

স্টাফ রিপোর্টার.

বছরের অন্যতম সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।  রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন...

১৬ জুলাই ২০২৫ ০৬:৫৩ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ০৫:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ০৫:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ০৪:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM
পৃষ্ঠাসমূহ