শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

2026-05-13 19:24:49 বিনোদন
শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে মানুষের জীবনের নানাদিক বাস্তবতার নিরিখে তুলে ধরা হবে। জীবনধর্মী হালকা রসাত্মক এই ধারাবাহিকটি রচনা করেছেন পরিচালক নিজেই। ধারাবাহিকটিতে বাংলাদেশের নবীন আর অভিজ্ঞ অভিনয় শিল্পীরা অভিনয় করবেন। প্রথম লটে ধারাবাহিকটির শুটিং এ অংশগ্রহণ করেন এস এম কামরুল বাহার, সানজানা সোনিয়া, ফারিয়া নওয়াজ, ফারজানা ইভা, লিজা খান, মানসুরা ইশিতা, রোজ, নুসরাত ইলু, জেবা, জারা প্রমুখ। সিরিয়ালটির স্থিরচিত্র ও প্রযোজনা সমন্বয়ে ছিলেন সৈয়দ রাসেল ও রাজ। নির্মাতা নাসিম সাহনিক জানান, জীবনের ক্যানভাস আমাদের চারপাশের মানুষদেরকে ক্যামেরার ফ্রেমে আঁকবে। নতুন পুরাতন একঝাঁক শিল্পী আর কলাকুশলীকে নিয়ে এগিয়ে যাবে এই সিরিয়ালটি। এই ধারাবাহিকের ক্যানভাসে দর্শক তাদের নিজের ও আশেপাশের চেনাঅচেনা মানুষের প্রতিচ্ছবি খুঁজে পাবে। প্রযোজক মামুনুর ইসলাম জানান, একটি ভালো মানের ধারাবাহিক নাটক দর্শকদেরকে উপহার দেয়ার জন্য আম্মাজান ফিল্মস কাজ করছে। আশা করি দর্শক ধারাবাহিক নাটকটিকে সাদরে গ্রহণ করবে। অভিনেতা কামরুল বাহার জানান, দারুণ একটি গল্পের ধারাবাহিক নাটকে শুটিং করলাম। এখানে আমার চরিত্রটি বেশ মজার এবং অর্থবহ। আশা করি দর্শক চরিত্রটিকে পছন্দ করবে।  অভিনেত্রী সানজানা সোনিয়া জানান, জীবনের ক্যানভাস ধারাবাহিকে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে। নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ আমাকে এরকম সুন্দর একটি সিরিয়ালে অভনয়ের সুযোগ করে দেয়ার জন্য। অভিনেত্রী ফারজানা ইভা জানান, জীবনের ক্যানভাস সিরিয়ালে আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। দর্শক ভালোভাবে আমার চরিত্রটি আর আমার অভিনয়কে গ্রহণ করলে আমার পরিশ্রম সার্থক হবে। পরিচালক নাসিম সাহনিক ভাইয়া আর প্রযোজক মামুনুর ইসলাম ভাইয়াকে ধন্যবাদ আমাকে এরকম একটি কাজে সুযোগ দেয়ার জন্য। শীঘ্রই সিরিয়ালটির পরবর্তী শুটিং শুরু হবে এবং এরপর  সিরিয়ালটির প্রচার শুরু হবে।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

ঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা

স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...

১১ জুন ২০২৬ ০৭:৪৭ PM

img
বিস্তারিত পড়ুন >

রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প

বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...

০৩ জুন ২০২৬ ১০:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

দম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা

নাসিম সাহনিক. 

বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...

১৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৬ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM

img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
পৃষ্ঠাসমূহ