দ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব

2026-04-30 00:51:05 মহানগর
দ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব

 স্টাফ রিপোর্টার. 

  দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে সমুদ্রের নানান বৈচিত্র্যময় স্বাদ। এই সি-ফুড উৎসব ৩০ এপ্রিল শুরু হয়ে চলবে ৯ মে পর্যন্ত। উৎসব অনুষ্ঠিত হবে দ্য ওয়েস্টিন ঢাকার লেভেল ২-এ অবস্থিত ‘সিজনাল টেস্টস’ রেস্টুরেন্টে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ২৯ এপ্রিল ‘সিজনাল টেস্টস’-এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মি. হোকন আরাল্ড গুলব্রান্দসেন (রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসি), হাইকমিশনার মিস শিউনিন রশীদ (মালদ্বীপ প্রজাতন্ত্রের হাইকমিশন) এবং রাষ্ট্রদূত মিস থিতিপর্ন চিরাসাওয়াদি (রয়্যাল থাই এম্বাসি)। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির হেড অব কার্ডস মো. আবু বকর সিদ্দিক, মালদিভিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তাবৃন্দ এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ রিমুন ওবাইদ। অতিথিবৃন্দ ও দ্য ওয়েস্টিন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিশেষজ্ঞ শেফদের পরিবেশনায় একটি ফুড টেস্টিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিরা উৎসবে পরিবেশিতব্য এক্সক্লুসিভ সিগনেচার পদ উপভোগ করেন। অতিথিরা উপভোগ করতে পারবেন অথেনটিক চিলড নরওয়েজিয়ান স্যামন, সিগনেচার সি-ফুড পায়েয়া, সি-ফুড থারমিডর, সি-ফুড পাতে, সি-ফুড টেরিন, সি-ফুড লাসানিয়া, ফিশ টাজিন, সামাক হারা, প্রন পিরামিডসহ আরও অনেক সুস্বাদু পদ। লাইভ সি-ফুড এক্সপেরিয়েন্স কাউন্টারে লবস্টার, কিং প্রন, নরওয়েজিয়ান স্যামন ফিলে, ক্যালামারি, অক্টোপাসসহ আরও নানা সামুদ্রিক খাবার দক্ষতার সঙ্গে প্রস্তুত ও আকর্ষণীয়ভাবে পরিবেশন করা হবে। এছাড়াও মাংসপ্রেমীদের জন্য থাকবে মাটন নেহারি, বিভিন্ন ধরনের কাবাবসহ নানা জনপ্রিয় মাংসের পদ। ডেজার্টপ্রেমীদের জন্য থাকবে বাহারি মিষ্টান্নের বিশাল আয়োজন-বাকলাভা, তুর্কি রেভানি, তুলুম্বা, লুকমা, আরাবিয়ান মাহলাবিয়া, কুনাফা, কাতায়েফসহ অনেক মুখরোচক ডেজার্ট।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

ঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন

স্টাফ রিপোর্টার.

           ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী  ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...

২৯ এপ্রিল ২০২৬ ১১:৫৭ PM
img
বিস্তারিত পড়ুন >

এগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল

স্টাফ রিপোর্টার.

সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...

০৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ AM

img
বিস্তারিত পড়ুন >

বইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই

স্টাফ রিপোর্টার.

 অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...

২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭ AM
img
বিস্তারিত পড়ুন >

রিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ

স্টাফ রিপোর্টার.

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....

২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM

img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
পৃষ্ঠাসমূহ