ঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক
স্টাফ রিপোর্টার.
আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, সুমাইয়া এমি, নুসরাত প্রমুখ। নাটকটিতে একজন দায়িত্বশীল সচেতন শিক্ষকের প্রেম বিয়ে ইত্যাদি ব্যক্তিগত বিষয় তুলে ধরা হয়। আপাতদৃষ্টিতে তার ব্যক্তিগত সম্পর্কের গল্প মনে হলেও এটি আসলে এমন একটি গল্প যেখানে উঠে এসেছে কিভাবে একজন সৎ,দায়িত্বশীল, বিবেকবান শিক্ষক দুর্নীতিবাজ আর লোভী মানুষদের কারণে ধ্বংস হয়ে যান। ঢাকা শহরের পাশেই নবীনগরে মফস্বল এলাকার আবহে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। নাটকটির সম্পাদনা,মিউজিকসহ সকল ধরনের পোস্ট প্রডাকশনের কাজ শেষ করা হয়েছে। নাটকটি প্রসঙ্গে অভিনেতা টুটুল চৌধুরী বলেন, একটি বক্তব্যধর্মী বিশেষ নাটকে অভিনয় করতে পেরে ভালো লাগছে। শিক্ষক চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল অনেক দিনের। সেই ইচ্ছা পূরণ করায় প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতাকে ধন্যবাদ। আমার সহশিল্পী আর কলাকুশলীরাও বেশ পরিশ্রম করেছেন একটি সুন্দর প্রডাকশনের স্বার্থে। তাদের সকলকে ধন্যবাদ। দর্শককে স্বাগতম জানাচ্ছি নাটকটি উপভোগ করার জন্য। নির্মাতা নাসিম সাহনিক বলেন, চলচ্চিত্র নির্মাণ ও বই লেখার পাশাপাশি মাঝে মাঝে নাটক বিজ্ঞাপন ডকুমেন্টারি মিউজিক ভিডিও নির্মাণ করে থাকি। এই একক নাটকটি নির্মাণের ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। নাটকটি দর্শকের কাছে পৌছানোর ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ। ক্রোমো মিডিয়ার ব্যানারে নির্মিত এই নাটকের নির্বাহী প্রযোজক ছিলেন নির্মাতা নাসিম সাহনিক।
বাংলাদেশী অভিনেতা রেহান ....
বাংলাদেশী অভিনেতা রেহান...
২৩ জুন ২০২৬ ১১:৩৫ PMবাংলাদেশের ওটিটি শিল্প: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ
স্টাফ রিপোর্টার.
বর্তমান যুগে প্রযুক্তির হাত ধরে বিশ্বজুড়ে বিনোদনের মাধ্যমের বড় পরিবর্তন এসেছে। প্রথাগত টেলিভিশন কিংবা সিনেমা হলের বাইরেও মানুষ এখন তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করছে...
১০ নভেম্বর ২০২৫ ০৫:৫৭ PMলেখক ও নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার.
আজ লেখক ও পরিচালক নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন। জন্মদিনের এই সময়ে হলে চলছে তার রচনা চিত্রনাট্য পরিচালনায় নির্মিত নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন...
১০ অক্টোবর ২০২৫ ১২:০১ PMপ্রকাশিত হলো শিল্পী পূজার পূজা উৎসবের চলচ্চিত্রের গান
স্টাফ রিপোর্টার।
গতকাল ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় টাইগার মিডিয়ার সঙ্গীত বিষয়ক ইউটিউব চ্যানেল টাইগার মিউজিকে প্রকাশিত হয়েছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের প্রথম গান ‘বন্ধুদের...
০৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৬ PMতান্ডবের পর ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রে মুকিত জাকারিয়া
স্টাফ রিপোর্টার।
তান্ডবের পর মুকিত জাকারিয়া অভিনীত নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামের চলচ্চিত্রটি এই পূজার উৎসবে মুক্তি পাবে।...
০৫ আগস্ট ২০২৫ ০২:০৯ PMস্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM