ঢাকায় গ্র্যান্ড হায়াত হোটেল আনছে এমজিআই
স্টাফ রিপোর্টার.
ঢাকায় চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক চেইন হোটেল গ্র্যান্ড হায়াত। রাজধানীর তেজগাঁও-হাতিরঝিল লিংক রোডে আন্তর্জাতিক মানের এই হোটেল চালু করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই।বৃহস্পতিবার গ্র্যান্ড হায়াত হোটেলের ভিত্তিপ্রস্তর করা হয়। এমজিআই গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, গ্রুপ পরিচালক তানভীর মোস্তফা, তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা ও তাসনিম মোস্তফা।এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তায়েফ বিন ইউসুফ, নির্বাহী পরিচালক সামিরা রহমান, প্রকল্প পরিচালক সঞ্জয় প্রমুখ।
এমজিআই জানিয়েছে, তেজগাঁও-হাতিরঝিল লিংক রোডে নির্মাণাধীন ‘এমজিআই টাওয়ার’-এ হবে হোটেলটির অবস্থান। নির্মাণাধীন ভবনটির নির্মাণ অংশীদার হিসেবে রয়েছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন ৭ম ব্যুরো (সিএসসিইসি৭বি)। হাতিরঝিলের পাশে অবস্থিত নির্মাণাধীন এমজিআই টাওয়ারে থাকবে ৬টি ভূগর্ভস্থ ফ্লোর এবং মাটির ওপরে ৩৯টি ফ্লোর। যার উচ্চতা হবে ১৫২ দশমিক ৪ মিটার। পুরো প্রকল্প এলাকার আয়তন ১ লাখ ৪৬ হাজার বর্গমিটার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক হায়াত হোটেলস করপোরেশন ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে বিশ্বের ৭৬টি দেশে তাদের ১ হাজার ৩৩৫টি হোটেল কার্যক্রম রয়েছে। হায়াত করপোরেশনেরই অন্যতম জনপ্রিয় হোটেল চেইন ব্র্যান্ড গ্র্যান্ড হায়াত।
দ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব
স্টাফ রিপোর্টার.
দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PMঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার.
ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...
২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৭ PMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AMবইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই
স্টাফ রিপোর্টার.
অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭ AMরিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ
স্টাফ রিপোর্টার.
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৯ PMথ্রিলার ও গোয়েন্দাধর্মী নতুন দুটি চলচ্চিত্রের শুটিং করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক
স্টাফ রিপোর্টার.
গোয়েন্দাগিরি ও ব্যাচেলর ইন ট্রিপ খ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক থ্রিলার ও গোয়েন্দাধর্মী সিনেমা বানাতে বেশ পছন্দ করেন।পূর্বের কাজগুলো ও বিভিন্ন...
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২২ PMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AMবাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র
বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...
২৪ জুন ২০২৬ ০৬:০১ AMবাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী
বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...
২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PMবাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..
বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...
২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PMবাংলাদেশী অভিনেত্রী দিঘি ..
বাংলাদেশী অভিনেত্রী দিঘি...
২৩ জুন ২০২৬ ০৬:৪০ PMবাংলাদেশী অভিনেত্রী বাঁধন ..
বাংলাদেশী অভিনেত্রী বাঁধন...
২৩ জুন ২০২৬ ০৬:৩৭ PM