মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার.
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (১ জুন) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, মো. ইসহাক জোয়াদ্দার, শোরুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক কর্ণেল মো. মাহবুবুর রহমান (অব.) ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সফলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়াও মিনিস্টার মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শোরুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।এ সময় ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু বলেন, দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ এই অবস্থানে পৌঁছেছে। এ দেশের মানুষের আমাদের ব্র্যান্ডের প্রতি ভালবাসা ও সমর্থন ছাড়া এত সুদীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হতো না। দেশের মানুষের এই আস্থা এবং ভালবাসাকে পুঁজি করে আমরা আরও এগিয়ে যেতে চাই। সেই লক্ষে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য তৈরি করছি এবং তা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে নিরন্তর কাজ করে যাচ্ছি। আমি মিনিস্টার মাইওয়ান গ্রুপের এই সুদীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সকল কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, সুদীর্ঘ ২৩ বছরের পথ পরিক্রমায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ ২৪ বছরে পদার্পণ করছে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করছে এবং তা সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ইতোমধ্যেই দেশের ইলেকট্রনিক্স শিল্পে এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ বিশ্বমঞ্চে। দীর্ঘদিন ধরে দেশের বাজারে সফলভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার প্রক্রিয়া চলছে। খুবই দ্রুত সময়ের মধ্যেই আমরা বিশ্ববাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্য পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।২০০২ সালে যাত্রা শুরু করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বর্তমানে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
দ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব
স্টাফ রিপোর্টার.
দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PMঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার.
ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...
২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৭ PMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AMবইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই
স্টাফ রিপোর্টার.
অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭ AMরিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ
স্টাফ রিপোর্টার.
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৯ PMথ্রিলার ও গোয়েন্দাধর্মী নতুন দুটি চলচ্চিত্রের শুটিং করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক
স্টাফ রিপোর্টার.
গোয়েন্দাগিরি ও ব্যাচেলর ইন ট্রিপ খ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক থ্রিলার ও গোয়েন্দাধর্মী সিনেমা বানাতে বেশ পছন্দ করেন।পূর্বের কাজগুলো ও বিভিন্ন...
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২২ PMলাল শাড়িতে বাঙালি তরুণীদের সৌন্দর্য
স্টাফ রিপোর্টার.
বাঙালি সংস্কৃতিতে শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি সৌন্দর্য, ঐতিহ্য ও নারীত্বের প্রতীক। বিশেষ করে লাল শাড়িতে বাঙালি তরুণীদের অসাধারণ সুন্দর দেখায়। লাল রং ভালোবাসা, আনন্দ,...
বাঙালি নারী ও শাড়ি: সৌন্দর্য, ঐতিহ্য ও উৎসবের অনন্য বন্ধন
বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হলো শাড়ি। যুগ যুগ ধরে শাড়ি শুধু একটি পোশাক নয়, বরং এটি বাঙালি নারীর ঐতিহ্য, সৌন্দর্য এবং ব্যক্তিত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।...
ঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা
স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...
রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প
বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...
আবাসিক মাদ্রাসায় শিশু নির্যাতন ও বলাৎকার: সমাজের জন্য এক ভয়াবহ সংকট
বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলিম দেশ। এ দেশের মানুষ ইসলাম ধর্মের মূল্যবোধকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধারণ করে। ইসলাম শান্তি, মানবতা, ন্যায়বিচার ও নৈতিকতার ধর্ম। বিশেষ করে শিশুদের প্রতি...
০২ জুন ২০২৬ ০৭:১৪ AMবাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার
বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...
২৬ মে ২০২৬ ১০:৫১ AM