নারী নির্মাতার গল্পে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা
স্টাফ রিপোর্টার।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ নানজিবা তোরসা। চলচ্চিত্রে অভিনয় করছেন। তার সাম্প্রতিক চলচ্চিত্র ‘কাটপিস‘। তোরসা বলেন,‘ দারুণ একটি চলচ্চিত্র ‘কাটপিস‘। দর্শককে আলোড়িত করবে এমন প্রত্যাশা করাই যায়।‘
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ প্রজন্মের নির্মাতা ইফফাত জাহান মম। চলচ্চিত্রের বাইরে বিজ্ঞাপনচিত্র, ওয়েব ফিল্ম ও মিউজিক ভিডিও নির্মাণ করে দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন এই নির্মাতা। ভিন্ন ভিন্ন গল্প দর্শকদের উপহার দেন এই নির্মাতা। তার নির্মিত ওয়েব ফিল্ম ‘মুনতাসির‘ দর্শক মহলে আলোচিত। প্রথমবারের মতো তিনি নির্মাণ করেছেন ‘কাটপিস‘ নামের একটি চলচ্চিত্রে। এই ছবিটি প্রসঙ্গে কথা বলেছেন ইফফাত জাহান মম। কাটপিস ছবিটি নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে মম বলেন, গার্মেন্টস এর ঝুট মার্কেটে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল আমার। সেখানকার ব্যাপার - স্যাপার দেখে ইন্টারেস্টিং মনে হলো। ফিরে খোঁজখবর নিলাম। মনে হলো, পুরো এলাকা আর ব্যবসাটার মধ্যে অনেক কৌতূহলী বিষয় আছে। পুরোটাই রাজনীতি আর ক্ষমতার খেলা। তাই এটা নিয়ে চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নিই। কাটপিস অ্যাকশন ঘরানার ছবি হলেও এতে একটি প্রেমের গল্প আছে। নামটি শুনতে গুরুগম্ভীর মনে হলেও নির্মাতা জানালেন, আদতে মূলধারার অ্যাকশন ছবিই বানিয়েছেন তিনি। ছবির গল্পের পটভূমি ঝুটপট্টি। দেশে এই বিষয় নিয়ে সেভাবে কাজ হয়নি - এটাও ছবিটি বানানোর কারণ। মম বলেন, ছবিতে ঝুটপট্টির অনেক বাস্তবতা আছে কিন্তু এটা কারও জীবন বা সত্য ঘটনা অবলম্বনে তৈরি নয়। ছবিতে কোনো ডামি ব্যবহার করা হয়নি, অ্যাকশন দৃশ্যগুলোতে মূল অভিনয়শিল্পীরাই পারফর্ম করেছেন। ছবিটি মুক্তির সময় ক্ষণ সম্পর্কে এই নির্মাতা বলেন, আমাদের দেশে সিনেমা হলে সবচেয়ে বেশি দর্শক আসে ঈদের সময়টাতে। তাই এই সময়টাকে কাজে লাগাতে চাই। আশা করছি, দর্শক আমাদের কাটপিস দেখে ঈদের দর্শকরা নিরাশ হবেন না। কাটপিস ছবির নামকরণের বিষয়ে জানতে চাইলে মম বলেন, ঝুট মানে মিথ্যা কিন্তু গার্মেন্টস সেক্টরে ঝুট কথাটার অর্থ পরিত্যক্ত বা উচ্ছিষ্ট। রাজধানীর মিরপুরে এই ব্যবসা এতটাই রমরমা যে, একটা এলাকার নামই হয়ে গেছে ঝুটপট্টি! প্রায় অচেনা এই পল্লির গল্প নিয়েই নিজের প্রথম চলচ্চিত্র বানিয়েছি। ঝুটকে অনেক সময় কাটপিসও বলা হয়, এটা থেকে ছবিটির নাম কাটপিস। সময়োপযোগী গল্পের কাটপিস ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা। খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান আহমেদ সওদাগর। অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মি শাহজাদা সম্রাট ও সামি দোহা।
ছবিটি নিয়ে ওটিটি প্লাটফর্ম বিঞ্জ এর সাবেক প্রধান হাসিবুল তানিম জানান,‘ ট্রেইলার দেখে দারুণ লেগেছে। তোরসা,মম তাদের সৃজনশীল মেধা দিয়ে দর্শকদের জন্য দারুণ একটি কনটেন্ট উপহার দিচ্ছেন।‘
ঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা
স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...
রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প
বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...
শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...
১৪৫৬ ঘন্টা ৫ মিনিট আগেদম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
২১৭৯ ঘন্টা ৪৩ মিনিট আগেজি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...
২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AM২০২৫ সালের ইরানের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল ইরানি চলচ্চিত্রের জন্য দীর্ঘ এবং বৈচিত্র্যময় বছর হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশটির নির্মাতারা সামাজিক বাস্তবতা, ন্যারেটিভ উদ্ভাবন ও রাজনৈতিক ইঙ্গিতের...
বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AMবাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র
বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...
২৪ জুন ২০২৬ ০৬:০১ AMবাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী
বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...
২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PMবাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..
বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...
২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PMবাংলাদেশী অভিনেত্রী দিঘি ..
বাংলাদেশী অভিনেত্রী দিঘি...
২৩ জুন ২০২৬ ০৬:৪০ PMবাংলাদেশী অভিনেত্রী বাঁধন ..
বাংলাদেশী অভিনেত্রী বাঁধন...
২৩ জুন ২০২৬ ০৬:৩৭ PM