ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি
স্টাফ রিপোর্টার.
গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি করলো সিটি ব্যাংক পিএলসি। চুক্তির আওতায় এখন সিটি ব্যাংক থেকে বেতন-ভাতা, অর্থ প্রদান, অর্থ সংগ্রহ, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ পারসোনাল, হোম ও কার লোন সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন ওয়ালটন পরিবারের সদস্যগণ।এই বিষয়ে রোববার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হাই-টেকের করপোরেট অফিসে সিটি ব্যাংকের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ (আইসিএবি), এসিএ (আইসিএইডব্লিউ) এবং সিটি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম, সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মাসরুর আরেফিন, ওয়ালটনের এএমডি মো. নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, সিটি ব্যাংকের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা রয়েছে। আজকের এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সহযোগিতা ও সুসম্পর্কের মাত্রা আরও প্রসারিত হলো।
ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আমরা সর্বদা ওয়ালটন পরিবারের সদস্যদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানে সচেষ্ট থাকি। এরই ধারাবাহিকতায় আজ সিটি ব্যাংকের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হলো। এর ফলে ওয়ালটনে কর্মরত সদস্যগণ সিটি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা আরও দ্রুত ও সহজে পাবেন। এই চুক্তির ফলে সিটি ব্যাংকও লাভবান হবে।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতে ওয়ালটন সেরা প্রতিষ্ঠান। তারা দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। সিটি ব্যাংকও দেশের সেরা ব্যাংক। আজ দেশের দুই সেরা প্রতিষ্ঠান একত্রিত হয়েছে। এর মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে। আশা করি- ওয়ালটন ভবিষ্যতে বিভিন্ন ধরনের হাই-টেক পণ্য উৎপাদনে আরও এগিয়ে যাবে। ওয়ালটনের এই অগ্রযাত্রায় সব ধরনের ব্যাংকিং সহযোগিতা প্রদান করবে সিটি ব্যাংক।
সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, ২০১৮ সাল থেকে ওয়ালটনের সঙ্গে কাজ করছে সিটি ব্যাংক। এতোদিন ওয়ালটন পণ্য ক্রয়ে সিটি ব্যাংক কার্ড হোল্ডারদের জিরো ইন্টারেস্টে কিস্তি সুবিধা প্রদান করা হয়েছে। আজ থেকে ওয়ালটনের কর্মরত সদস্যগণকে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং সুবিধাও প্রদান করা হবে। ওয়ালটনের মতো সেরা প্রতিষ্ঠান সিটি ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।
তিনি আরও জানান, ওয়ালটনের প্রতিটি একাউন্টের বিপরীতে একটি করে গাছ রোপণ করা হবে যা সিটি ব্যাংকের গ্রিন ব্যাংকিং এর একটি উদ্যোগ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ওয়ালটন হাই-টেকের এএমডি ও সিএফও মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ)। এরপর অতিথিবৃন্দ ওয়ালটন করপোরেট অফিসে সিটি ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন।
দ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব
স্টাফ রিপোর্টার.
দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PMঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার.
ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...
২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৭ PMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AMবইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই
স্টাফ রিপোর্টার.
অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭ AMরিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ
স্টাফ রিপোর্টার.
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৯ PMথ্রিলার ও গোয়েন্দাধর্মী নতুন দুটি চলচ্চিত্রের শুটিং করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক
স্টাফ রিপোর্টার.
গোয়েন্দাগিরি ও ব্যাচেলর ইন ট্রিপ খ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক থ্রিলার ও গোয়েন্দাধর্মী সিনেমা বানাতে বেশ পছন্দ করেন।পূর্বের কাজগুলো ও বিভিন্ন...
২১৪০ ঘন্টা ২৭ মিনিট আগেদ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব
স্টাফ রিপোর্টার.
দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PMছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৩৭ PMবাংলাদেশের বিজ্ঞাপন সংস্থায় শীর্ষে কারা?
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প গত দুই দশকে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই বিজ্ঞাপন এখন একটি...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:০৫ PMঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার.
ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...
২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৭ PMদম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ AMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AM