বন্যার্তদের সাহায্যে প্রাণ-আরএফএল

2024-08-24 09:49:13 ভিন্ন খবর
বন্যার্তদের সাহায্যে  প্রাণ-আরএফএল

নিউজ ডেস্ক.

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশের বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও আশপাশের জেলার বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। এতে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার লাখ লাখ মানুষ।
এ অবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল। বন্যাদুর্গত এলাকায় বিশেষ করে ফেনী ও নোয়াখালীতে বিস্কুট, চিড়া, মুড়ি, পাউরুটিসহ নানান ধরনের শুকনো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।নিজস্ব কর্মী ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে বন্যাদুর্গতদের কাছে এসব খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে। শুকনো খাবার বিতরণের পাশাপাশি বন্যাদুর্গতদের উদ্ধারে এরই মধ্যে চারটি বোটের ব্যবস্থা করেছে প্রাণ-আরএফএল।
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব করপোরেট ব্র্যান্ড নুরুল আফছার বলেন, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকে প্রাণ-আরএফএল।এ লক্ষ্যে ‘পাশে আছি বাংলাদেশ’ নামে আমাদের একটি প্ল্যাটফর্ম রয়েছে। মূলত এই প্ল্যাটফর্মের মাধ্যমে বন্যার্তদের সহায়তায় কাজ করছি আমরা। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থায় শীর্ষে কারা?

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প গত দুই দশকে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই বিজ্ঞাপন এখন একটি...

৩০ এপ্রিল ২০২৬ ১২:০৫ AM
img
বিস্তারিত পড়ুন >

এআই দিয়ে কিভাবে মৌলিক গান তৈরি করা যায়

স্টাফ রিপোর্টার।

২১শ শতাব্দীর সৃজনশীলতার নতুন যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের শিল্প-সংগীত–সাহিত্য সৃষ্টির ধরণ বদলে দিয়েছে। একসময় একটি গান তৈরির জন্য প্রয়োজন হতো একজন...

২৮ নভেম্বর ২০২৫ ০৩:৪৪ PM
img
বিস্তারিত পড়ুন >

মিডিয়াকম-এর ২৮ বছরের পথচলা: বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে এক উজ্জ্বল নাম

স্টাফ রিপোর্টার। 

বাংলাদেশের বিজ্ঞাপন ও মিডিয়া জগতে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম হলো মিডিয়াকম লিমিটেড। ১৯৯৭ সালে যাত্রা শুরু করে আজ ২০২৫ সালে এসে মিডিয়াকম তার ২৮ বছরের সফল ও...

০১ আগস্ট ২০২৫ ১১:২৩ AM

img
বিস্তারিত পড়ুন >

সফলভাবে অনুষ্ঠিত হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫- সিজন ২

স্টাফ রিপোর্টার.

দেশব্যাপী রন্ধনশিল্পীদেরকে ঐতিহ্যবাহী ও নতুন রেসিপি উদ্ভাবনে উৎসাহিত করতে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স আয়োজিত “পারফেক্ট রেসিপি কনটেস্ট...

১৬ জুলাই ২০২৫ ০৯:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

কনকর্ড: নির্মাণশিল্পের আলোকধারায় স্বপ্নের ৫০ বছর

 স্টাফ রিপোর্টার। 

আপনি কি কখনো ঢাকার আকাশপানে তাকিয়ে ঢাকার দিগন্ত দেখেছেন? মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ অট্টালিকা, যা এই শহরকে নাম দিচ্ছে-মেগা সিটি। কিন্তু প্রশ্ন হলো এই সবকিছু...

১৬ জুলাই ২০২৫ ০৮:৩৭ PM
img
বিস্তারিত পড়ুন >

এসএমসি’র ৫০ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার.

এসএমসি’র পথচলার ৫০ বছর পূর্তি উদ্যাপনের লক্ষে প্রতিষ্ঠানটি সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করছে। এ উপলক্ষ্যে এসএমসি’র প্রধান কার্যালয়ে বুধবার মিডিয়া...

৩১ জানুয়ারি ২০২৫ ০৩:১৫ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ