সফলভাবে অনুষ্ঠিত হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫- সিজন ২

2025-07-16 15:43:21 ভিন্ন খবর
সফলভাবে অনুষ্ঠিত হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫- সিজন ২

স্টাফ রিপোর্টার.

দেশব্যাপী রন্ধনশিল্পীদেরকে ঐতিহ্যবাহী ও নতুন রেসিপি উদ্ভাবনে উৎসাহিত করতে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স আয়োজিত “পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫- সিজন ২” অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে। সভাপতিত্ব করেন নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট হাসিনা আনছার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর। অনুষ্ঠানটি উদ্বোধন করেন চিত্র নায়িকা মিস্টি জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র নায়িকা রাজ রিপা, মডেল নাজমী জান্নাত, সেলিব্রেটি ক্রিকেটার তুলিকা, ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, কুকিং এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মেহেরুন নেসা, ওমেন কালিনারী এসোসিয়েশন এর সিনিয়র এডভাইজর শাহীন আফরোজ, আলোকিত নারী কল্যান ফাউন্ডেশনের সভাপতি শারমিন সেলিম তুলি, এশিয়ান টেলিভিশন এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মারিয়ম ইকো সহ আরো অনেকে।

উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন রন্ধনশিল্পী তাঁদের নিজস্ব রন্ধনশৈলী প্রদর্শন করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ওমেন কালিনারী এসোসিয়েশন এর সিনিয়র এডভাইজর শাহীন আফরোজ, পুস্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী রেবেকা সুলতানা, প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মোঃ সালেকিন ইমাম, রন্ধনশিল্পী সাবরিন হক, রুবিনা রুবি, ফাতেমা লাকি, নাজরীন রহিম। প্রতিযোগী সকলকে সার্টিফিকেট ও বিজয়ী ১০ জনকে মেডেল, বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি বই ও “পারফেক্ট ইলেকট্রনিক্স” এর আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ হতে “ফল উৎসব” এরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা, যাঁরা প্রতিযোগীদের কাজের প্রশংসা করেন এবং নারী উদ্ভাবনশীলতা ও ঘরোয়া রন্ধনশৈলীর বিকাশে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স এর এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেন।

এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল- সমগ্র বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার রেসিপিগুলোকে সকলের সামনে তুলে ধরা, নারীদের মধ্যে গৃহস্থালী রন্ধনশৈলীর প্রতিযোগিতা ও উদ্ভাবনী ক্ষমতাকে সামনে আনা, যাতে ঘরোয়া কাজের মধ্য দিয়েও আত্মপ্রকাশের সুযোগ তৈরি হয়। পারফেক্ট ইলেকট্রনিক্স-এর ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর জানান, ভবিষ্যতে এমন আরও আয়োজনে নারী উদ্ভাবকদের তুলে ধরা হবে এবং তাদের সাফল্য উদযাপন করা হবে।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থায় শীর্ষে কারা?

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প গত দুই দশকে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই বিজ্ঞাপন এখন একটি...

২৯ এপ্রিল ২০২৬ ০৬:০৫ PM
img
বিস্তারিত পড়ুন >

এআই দিয়ে কিভাবে মৌলিক গান তৈরি করা যায়

স্টাফ রিপোর্টার।

২১শ শতাব্দীর সৃজনশীলতার নতুন যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের শিল্প-সংগীত–সাহিত্য সৃষ্টির ধরণ বদলে দিয়েছে। একসময় একটি গান তৈরির জন্য প্রয়োজন হতো একজন...

২৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৪ AM
img
বিস্তারিত পড়ুন >

মিডিয়াকম-এর ২৮ বছরের পথচলা: বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে এক উজ্জ্বল নাম

স্টাফ রিপোর্টার। 

বাংলাদেশের বিজ্ঞাপন ও মিডিয়া জগতে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম হলো মিডিয়াকম লিমিটেড। ১৯৯৭ সালে যাত্রা শুরু করে আজ ২০২৫ সালে এসে মিডিয়াকম তার ২৮ বছরের সফল ও...

০১ আগস্ট ২০২৫ ০৫:২৩ AM

img
বিস্তারিত পড়ুন >

কনকর্ড: নির্মাণশিল্পের আলোকধারায় স্বপ্নের ৫০ বছর

 স্টাফ রিপোর্টার। 

আপনি কি কখনো ঢাকার আকাশপানে তাকিয়ে ঢাকার দিগন্ত দেখেছেন? মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ অট্টালিকা, যা এই শহরকে নাম দিচ্ছে-মেগা সিটি। কিন্তু প্রশ্ন হলো এই সবকিছু...

১৬ জুলাই ২০২৫ ০২:৩৭ PM
img
বিস্তারিত পড়ুন >

এসএমসি’র ৫০ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার.

এসএমসি’র পথচলার ৫০ বছর পূর্তি উদ্যাপনের লক্ষে প্রতিষ্ঠানটি সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করছে। এ উপলক্ষ্যে এসএমসি’র প্রধান কার্যালয়ে বুধবার মিডিয়া...

৩১ জানুয়ারি ২০২৫ ০৯:১৫ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...

২৬ মে ২০২৬ ১০:৫১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার

স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...

২৬ মে ২০২৬ ১০:৪০ AM
img
বিস্তারিত পড়ুন >

ফ্যাশন সচেতন তরুণী

ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...

২৬ মে ২০২৬ ১০:২৫ AM

img
বিস্তারিত পড়ুন >

ঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স

স্টাফ রিপোর্টার.

 দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...

২৬ মে ২০২৬ ১০:২১ AM
img
বিস্তারিত পড়ুন >

ঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক

স্টাফ রিপোর্টার. 

    আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক  ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...

১৫ মে ২০২৬ ০৮:৩২ AM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০১:২৪ PM
পৃষ্ঠাসমূহ