এসএমসি’র ৫০ বছর পূর্তি
স্টাফ রিপোর্টার.
এসএমসি’র পথচলার ৫০ বছর পূর্তি উদ্যাপনের লক্ষে প্রতিষ্ঠানটি সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করছে। এ উপলক্ষ্যে এসএমসি’র প্রধান কার্যালয়ে বুধবার মিডিয়া ব্রিফিং-এর আয়োজন করা হয়েছিল।
মিডিয়া ব্রিফিং-এ উপস্থিত ছিলেন এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লি. এর চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির এবং এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে এসএমসি সাফল্যের সাথে ৫০ বছরের পথচলা পূর্ণ করেছে। এ বিশেষ দিনটি দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের এবং আনন্দের। এটি বাংলাদেশের স্বাস্থ্যখাতে এসএমসি’র নিরলস প্রচেষ্টার ফসল। বাংলাদেশ সরকার, ইউএসএআইডি, মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী এবং এসএমসি’র পণ্য ও সেবাগ্রহীতা এবং সর্বোপরি সম্মানিত গ্রাহকদেরকে এসএমসি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। খান বলেছেন, বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত পাঁচ দশকে অসামান্য সাফল্য অর্জন করেছে। সকল অংশীজনের নিরলস প্রচেষ্টার ফসল হিসেবে এখন পরিবার পরিকল্পনা কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। দেশের আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রায় অর্ধেক ব্যবহারকারী এসএমসি ব্র্যান্ডের গর্ভনিরোধক পদ্ধতির ওপর নির্ভর করে। আশির দশকে ডায়রিয়া ছিল শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ। এসএমসি নিজ ব্রান্ডের ওরস্যালাইন দেশজুড়ে সহজলভ্য করেছে। ফলে ডায়রিয়াজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে এসএমসি মা, শিশু, কিশোর-কিশোরী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্যে বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করছে।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসির বলেছেন, এসএমসি ২০১৪ সালে এসএমসি এন্টারপ্রাইজ লিঃ নামে একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠন করে যার উদ্দেশ্য ছিল সমাজের নারী, শিশু ও পরিবারের সবার জন্য একটি টেকসই জনস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়ন করা। স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি এসএমসি বিভিন্ন ধরণের জনস্বাস্থ্য পণ্য বাজারজাত করছে। এগুলোর মধ্যে ওরাল স্যালাইন, শিশু পুষ্টি পাউডার, ইলেক্ট্রোলাইট ড্রিংক, কৃমিনাশক ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন, বেবি ডায়াপার, ফর্টিফাইড বিস্কুট অন্যতম।
সবশেষে, এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিঃ এর চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম বলেছেন, এসএমসি’র সাফল্যের মূলে রয়েছে সুষ্ঠু প্রাতিষ্ঠানিক সুশাসন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টা, কৌশলগত পরিকল্পনা, এবং সরকার ও উন্নয়ন অংশীজনদের সহযোগিতা। এসএমসি তার সাফল্যকে পাথেয় করে আগামী বছরগুলোতেও কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে দেশের নারী, শিশু এবং পরিবারের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে। এদেশের মানুষের কল্যাণে এবং স্বাস্থ্য সুরক্ষায় অবিচলভাবে এসএমসি কাজ করে যাবে সকল অংশীজনের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে।
অনুষ্ঠান শেষে ‘পঞ্চাশের উচ্চাসে, একসাথে আগামীতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এসএমসি’র ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করা হয়। এসময় এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লি. এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থায় শীর্ষে কারা?
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প গত দুই দশকে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই বিজ্ঞাপন এখন একটি...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:০৫ PMএআই দিয়ে কিভাবে মৌলিক গান তৈরি করা যায়
স্টাফ রিপোর্টার।
২১শ শতাব্দীর সৃজনশীলতার নতুন যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের শিল্প-সংগীত–সাহিত্য সৃষ্টির ধরণ বদলে দিয়েছে। একসময় একটি গান তৈরির জন্য প্রয়োজন হতো একজন...
২৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৪ AMমিডিয়াকম-এর ২৮ বছরের পথচলা: বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে এক উজ্জ্বল নাম
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের বিজ্ঞাপন ও মিডিয়া জগতে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম হলো মিডিয়াকম লিমিটেড। ১৯৯৭ সালে যাত্রা শুরু করে আজ ২০২৫ সালে এসে মিডিয়াকম তার ২৮ বছরের সফল ও...
০১ আগস্ট ২০২৫ ০৫:২৩ AMসফলভাবে অনুষ্ঠিত হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫- সিজন ২
স্টাফ রিপোর্টার.
দেশব্যাপী রন্ধনশিল্পীদেরকে ঐতিহ্যবাহী ও নতুন রেসিপি উদ্ভাবনে উৎসাহিত করতে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স আয়োজিত “পারফেক্ট রেসিপি কনটেস্ট...
১৬ জুলাই ২০২৫ ০৩:৪৩ PMকনকর্ড: নির্মাণশিল্পের আলোকধারায় স্বপ্নের ৫০ বছর
স্টাফ রিপোর্টার।
আপনি কি কখনো ঢাকার আকাশপানে তাকিয়ে ঢাকার দিগন্ত দেখেছেন? মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ অট্টালিকা, যা এই শহরকে নাম দিচ্ছে-মেগা সিটি। কিন্তু প্রশ্ন হলো এই সবকিছু...
১৬ জুলাই ২০২৫ ০২:৩৭ PMঈদুল আজহা ২০২৬-এর আলোচিত চলচ্চিত্র -মাসুদ রানা
স্টাফ রিপোর্টার.
বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তবে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জনপ্রিয় কাল্পনিক চরিত্র মাসুদ রানাকে বড়...
রকস্টার : পরিবার, শৈশব ও এক বেদনাদায়ক স্মৃতির গল্প
বিনোদন রিপোর্টার.
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ চলচ্চিত্রটি কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয়; এটি সমাজের গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সমস্যা ও মানবিক অনুভূতিকে দর্শকের সামনে...
আবাসিক মাদ্রাসায় শিশু নির্যাতন ও বলাৎকার: সমাজের জন্য এক ভয়াবহ সংকট
বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলিম দেশ। এ দেশের মানুষ ইসলাম ধর্মের মূল্যবোধকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধারণ করে। ইসলাম শান্তি, মানবতা, ন্যায়বিচার ও নৈতিকতার ধর্ম। বিশেষ করে শিশুদের প্রতি...
০২ জুন ২০২৬ ০৭:১৪ AMবাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার
বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...
২৬ মে ২০২৬ ১০:৫১ AMবাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার
স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...
ফ্যাশন সচেতন তরুণী
ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...
২৬ মে ২০২৬ ১০:২৫ AM