বিকাশে লেনদেনে দৈনিক ও মাসিক লিমিট বাড়লো
নিজস্ব প্রতিবেদক |
প্রবল বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ অন্তত ১১টি জেলা। এসব জেলার ৭৭টি উপজেলা প্লাবিত হয়েছে। সরকারি হিসাব মতে, এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন।
ভয়াবহ এ পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেক সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে তহবিল গঠন করছেন।
তাৎক্ষণিক এ তহবিল গঠনে বেশি ব্যবহার হচ্ছে বিকাশ, নগদ, উপায়ের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসগুলো। তবে দৈনিক ও মাসিক লেনদেনের পরিমাণে সীমাবদ্ধতা থাকায় বিপাকে পড়ছেন তারা।
দেশের এমন ভয়াবহ পরিস্থিতি ও গ্রাহকদের সুবিধার্থে দৈনিক ও মাসিক লেনদেনের সীমা বাড়িয়েছে বিকাশ লিমিটেড। ২৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত লেনদেন সীমা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনায় এনে, বিকাশের কিছু সেবার দৈনিক ও মাসিক লিমিটে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক এজেন্ট থেকে দৈনিক ৫০ হাজার টাকা ক্যাশ ইন করতে পারবেন। আর এক মাসে এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন সর্বোচ্চ তিন লাখ টাকা।
একজন গ্রাহক প্রতিদিন ৫০ হাজার টাকা সেন্ড মানি করতে পারবেন। আর এক মাসে সেন্ড মানি করতে পারবেন সর্বোচ্চ ৩ লাখ টাকা।
এছাড়া একজন গ্রাহক এজেন্টের কাছে একদিনে ক্যাশ আউট করতে পারবেন ৫০ হাজার টাকা। আর এক মাসে এজেন্টের কাছে ক্যাশ আউট করা যাবে ২ লাখ ৫০ হাজার টাকা।
এ পরিবর্তিত লিমিটটি চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
এর আগে এজেন্টের কাছ থেকে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা ক্যাশ ইন করতে পারতেন। একদিনে গ্রাহক সর্বোচ্চ সেন্ড মানি করতে পারতেন ২৫ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা।
এছাড়া আগে এজেন্টের কাছে একজন গ্রাহক দিনে ২৫ হাজার টাকা ক্যাশ আউট করতে পারতেন। আর মাসে এর সর্বোচ্চ পরিমাণ ছিল দেড় লাখ টাকা।
এআই দিয়ে কিভাবে মৌলিক গান তৈরি করা যায়
স্টাফ রিপোর্টার।
২১শ শতাব্দীর সৃজনশীলতার নতুন যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের শিল্প-সংগীত–সাহিত্য সৃষ্টির ধরণ বদলে দিয়েছে। একসময় একটি গান তৈরির জন্য প্রয়োজন হতো একজন...
২৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৪ AMমিডিয়াকম-এর ২৮ বছরের পথচলা: বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে এক উজ্জ্বল নাম
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের বিজ্ঞাপন ও মিডিয়া জগতে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম হলো মিডিয়াকম লিমিটেড। ১৯৯৭ সালে যাত্রা শুরু করে আজ ২০২৫ সালে এসে মিডিয়াকম তার ২৮ বছরের সফল ও...
০১ আগস্ট ২০২৫ ০৫:২৩ AMসফলভাবে অনুষ্ঠিত হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫- সিজন ২
স্টাফ রিপোর্টার.
দেশব্যাপী রন্ধনশিল্পীদেরকে ঐতিহ্যবাহী ও নতুন রেসিপি উদ্ভাবনে উৎসাহিত করতে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স আয়োজিত “পারফেক্ট রেসিপি কনটেস্ট...
১৬ জুলাই ২০২৫ ০৩:৪৩ PMকনকর্ড: নির্মাণশিল্পের আলোকধারায় স্বপ্নের ৫০ বছর
স্টাফ রিপোর্টার।
আপনি কি কখনো ঢাকার আকাশপানে তাকিয়ে ঢাকার দিগন্ত দেখেছেন? মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ অট্টালিকা, যা এই শহরকে নাম দিচ্ছে-মেগা সিটি। কিন্তু প্রশ্ন হলো এই সবকিছু...
১৬ জুলাই ২০২৫ ০২:৩৭ PMএসএমসি’র ৫০ বছর পূর্তি
স্টাফ রিপোর্টার.
এসএমসি’র পথচলার ৫০ বছর পূর্তি উদ্যাপনের লক্ষে প্রতিষ্ঠানটি সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করছে। এ উপলক্ষ্যে এসএমসি’র প্রধান কার্যালয়ে বুধবার মিডিয়া...
৩১ জানুয়ারি ২০২৫ ০৯:১৫ AMপাঁচ তারকা হোটেল কক্সটুডের ১৩তম বর্ষপূর্তি
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন শিল্পে আস্থার নাম কক্সটুডে ও ডি’মোর। দীর্ঘদিন ধরে পাঁচ তারকা ও তিন তারকা মানের সেবা দিয়ে আসছে এ হোটেলগুলো। তাই, কক্সবাজার, শ্রীমঙ্গল, সাজেক,...
১১৬৬৬ ঘন্টা ৪৫ মিনিট আগেএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AMজি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...
২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AM২০২৫ সালের ইরানের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল ইরানি চলচ্চিত্রের জন্য দীর্ঘ এবং বৈচিত্র্যময় বছর হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশটির নির্মাতারা সামাজিক বাস্তবতা, ন্যারেটিভ উদ্ভাবন ও রাজনৈতিক ইঙ্গিতের...
২০২৫ সালের উল্লেখযোগ্য ১০টি জাপানি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল জাপানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অত্যন্ত সফল বছর ছিল। এই বছরে জাপানি সিনেমা বক্স অফিস, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের আগ্রহ—সব ক্ষেত্রেই...
০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ PMওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট
স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...
০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PMএপেক্স স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান
স্টাফ রিপোর্টার.
ঈদ মানেই নতুন সাজ, আর সেই সাজকে পরিপূর্ণ করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবার নিয়ে এসেছে এই ঈদের সবচেয়ে বড় সারপ্রাইজ। ঈদে স্টাইলের এক নতুন সংযোজন দিতে এপেক্স-এর...
০৫ মার্চ ২০২৬ ০৬:২৮ PM