ব্যাংক খাতের সংস্কারসহ চ্যালেঞ্জে অর্থনীতি
স্টাফ রিপোর্টার।
কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে প্রধান ১০টি চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের অর্থনীতি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-বৈষম্য বৃদ্ধি, ব্যাংকিং খাতে সংস্কার এবং আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা। এগুলো মোকাবিলায় ব্যাপক সংস্কারসহ আইএমএফ-এর শর্তের কার্যকরী বাস্তবায়ন প্রয়োজন। তবে সংস্কারের পেইন বা ব্যথা যাতে শুধু নিম্ন ও মধ্যবিত্তের ওপর না আসে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এছাড়া ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমানো সহজ বিষয় নয়, এটি কমানো রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু কাগজে সই করলেই খেলাপি ঋণ কমবে না।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর ষষ্ঠবার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনে এসব বিষয় উঠে এসেছে। শনিবার দুদিনের সম্মেলন শুরু হয়েছে। এদিন বিভিন্ন অধিবেশনে দেশি-বিদেশি ৪০টির মতো গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘বিল্ডিং রেজিলিয়েন্স টু শকস: প্রিউরিটিস, চ্যালেঞ্জ অ্যান্ড প্রসপেক্টস’।
রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। সানেমের চেয়ারম্যান ড. বজলুল হক খন্দকারের সঞ্চালনায় বক্তব্য দেন পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। এ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। অপর একটি অধিবেশনে ড. সেলিম রায়হানের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান ড. রেহমান সোবহান এবং অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
সম্মেলনে তুলে ধরা বাংলাদেশের অর্থনীতির অন্য চ্যালেঞ্জগুলো হলো-প্রবৃদ্ধি অর্জনের নতুন পথ বের করা, রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণ, খেলাপি ঋণ কমানো, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কার এবং জিডিপির তুলনায় কর হার বাড়ানো। আরও আছে সময়মতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং মানবসম্পদ উন্নয়ন। প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুল আলম বলেন, আইএমএফ আমাদের কোনো শর্ত দেয়নি। তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছে। যেসব পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলো যৌক্তিক। তবে সংস্কার তো বিপ্লব নয় যে রাতারাতি হয়ে যাবে। সংস্কার হচ্ছে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। সংস্কার যন্ত্রণাদায়ক হলেও ইতোমধ্যেই বেশকিছু ক্ষেত্রে সেটি করায় আইএমএফ আমাদের ঋণ দিয়েছে। চলমান সংস্কারের কারণে দেশে দারিদ্র্য বাড়ার আশঙ্কা নেই। এর কারণ হলো, গ্রামীণ এলাকায় বেকারত্ব নেই। কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, আইএমএফ ঋণ দেওয়ায় অন্য উন্নয়ন সহযোগীরা ঋণ দিতে উৎসাহ পাচ্ছে। ইতোমধ্যেই এআইআইবি বাজেট সহায়তা দিয়েছে। আরও আড়াই বিলিয়ন ডলার দেবে। বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, আমাদের অর্থনীতি ভালো হচ্ছে। জিডিপি প্রবৃদ্ধি, ঋণ গ্রহণের হার, বিদ্যুৎ সুবিধা, নারীদের কর্মে নিযুক্তি, গড় আয়ু, মাতৃ ও শিশুমৃত্যু রোধ, মানব উন্নয়ন সূচক অনেক ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় ভালো অবস্থানে আছি আমরা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে ৬ মাসে তুলনামূলকভাবে রেমিট্যান্স, রপ্তানি ও সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে। কাজেই আমাদের রিজার্ভ আর পড়বে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক দেশেই ভিন্ন ডলার রেট আছে। তাই প্রবাসীদের জন্য আমাদের দেশে ডলার রেট কিছুটা বেশিই থাকবে। তিনি আরও বলেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতেই আছে। ফলে স্থানীয় সরকার নির্বাচন নিয়মিত হচ্ছে।
রেহমান সোবহান বলেন, সরকারি নীতিই অনেক সময় মানুষকে দরিদ্র করতে সহায়ক ভূমিকা রাখে। এর একটি বড় উদাহরণ হচ্ছে ব্যাংকিং খাত। এ খাতে লাখ লাখ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে আর গুটিকয়েক মানুষ ঋণ নিয়ে খেলাপি হয়ে যান। সেগুলো আর ফেরত আসে না। সরকারি নীতিতে আবার ২ শতাংশ দিয়ে রিশিডিউল করার সুযোগ দেওয়া হয়। এতে ঋণখেলাপিরা উৎসাহিত হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি আছে, সেটি স্মার্ট চুক্তি হয়নি।
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
জুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMআবাসিক মাদ্রাসায় শিশু নির্যাতন ও বলাৎকার: সমাজের জন্য এক ভয়াবহ সংকট
বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলিম দেশ। এ দেশের মানুষ ইসলাম ধর্মের মূল্যবোধকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধারণ করে। ইসলাম শান্তি, মানবতা, ন্যায়বিচার ও নৈতিকতার ধর্ম। বিশেষ করে শিশুদের প্রতি...
০২ জুন ২০২৬ ০৭:১৪ AMবাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার
বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...
২৬ মে ২০২৬ ১০:৫১ AMবাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার
স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...
ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন কাঠামোগত পর্যায়ে: সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে বৈষম্যের চিত্র
ভারতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা প্রশ্নের মুখে: ওয়াক্ফ বিল ও কাঠামোগত নিপীড়নের গভীর বাস্তবতা
প্রকাশিত: Bengalivoices.com | তারিখ: ১০ এপ্রিল ২০২৫
লেখক:...
১০ এপ্রিল ২০২৫ ০৪:৪৯ AMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM