পুরান ঢাকার সূত্রাপুরে খাজনা বন্ধের প্রতিবাদ
পুরান ঢাকার সূত্রাপুরে খাজনা বন্ধের প্রতিবাদ জানানো হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পুরনো ঢাকা নাগরিক কমিটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এতে ঢাকার সূত্রাপুর মৌজার ভূমি অবমুক্তি করা ও আওয়ামী লীগ সরকারের মেয়াদে ভূমি মন্ত্রণালয়ের জারিকৃত অবৈধ পরিপত্রটি অবিলম্বে প্রত্যাহার করে পুনরায় খাজনা আদায়ের জন্য অন্তবর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন পুরনো ঢাকা নাগরিক কমিটি।
এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুর রহমান বকুল, লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন মজিবুর রহমান খান, সাংবাদিক মোহাম্মদ মহসীন ও রেজাউল করিম বাবুসহ অন্যান্যরা।
লিখিত বক্তব্যে বলা হয়, পুরনো ঢাকার সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, শ্যামপুর, কোতয়ালী ও এর আশপাশ থানাধীন এলাকাগুলোর এক বিরাট অংশের প্রায় ৩০ লক্ষাধিক মানুষ বাড়িঘর, জায়গা-জমি ও পৈতৃক সম্পত্তির নামজারি করতে পারছে না। অথচ তাদের এসএ, সিএস, আরএস ও সর্বশেষ সিটি জরিপের পর্চায় তাদের নিজের অথবা বাবা, দাদা বা পৈতৃকদের নামে রেকর্ডও রয়েছে।
সরকার খাজনা না নেওয়ায় বিগত ১৩ বছর ধরে তারা মহাবিপদে ও ভোগান্তির মধ্যে রয়েছেন। ভূমি মন্ত্রণালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীরা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে ২০১১ সালে ৭০-৮০ বছর পর সূত্রাপুর মৌজার ৫৪৮ তৌজির ৩০ লক্ষাধিক মানুষের স্ব স্ব বাড়িঘর, জায়গা-জমি ও সম্পত্তিকে অবৈধভাবে খাসমহল ও লিজের নামে মিথ্যা ঘোষণার মাধ্যমে নামজারি ও খাজনা নেওয়া বন্ধ করে রেখেছে।ফলে পুরনো ঢাকার ৩০ লক্ষাধিক মানুষ তাদের বাড়ি ও জমি এবং পৈতৃক সম্পত্তিসমূহের নামজারি করতে পারছে না, খাজনাও জমা নিচ্ছে না। জমি হস্তান্তর, জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রি করতে পারছে না। এমনকি বাবা-মা’র মৃত্যুর পর ওভারিশরা বাড়িঘরের ভাগাভাগি বা বণ্টননামা, হেবা রেজিস্ট্রিও করতে পারছে না। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্লান পাসও হচ্ছে না। নিজ জমিতে ভবণ নির্মাণ করতে পারে না এবং ব্যাংক থেকে ঋণও নেওয়া যায় না। ফলে পুরান ঢাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসারও হচ্ছে না এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ভূমির নামজারি না করা এবং ভূমি উন্নয়ন কর না নেওয়ার কারণে সরকার নিজেও প্রতি বছর শত শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০১১ সালের পর থেকে ডেভেলপার কোম্পানিগুলো ঋণ নিয়ে এ সকল এলাকাতে ফ্ল্যাট বাড়ি তৈরি করেছে, এখন তারা ঋণের বোঝায় জর্জরিত। তারা শুধু বিপদে নয়, প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষভাবে উল্লেখ্য থাকে যে, পুরান ঢাকার ৩০ লক্ষাধিক মানুষ তাদের ভূমির খাজনা যুগ যুগ ধরে পরিশোধ করে আসছে। ২০১১ সালে ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা-৮ এক পরিপত্র দ্বারা পুরনো ঢাকার সূত্রাপুর মৌজার খাজনা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যা ছিল একবারে অবৈধ এবং অমানবিক।
-স্টাফ রিপোর্টার.
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
জুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMআবাসিক মাদ্রাসায় শিশু নির্যাতন ও বলাৎকার: সমাজের জন্য এক ভয়াবহ সংকট
বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলিম দেশ। এ দেশের মানুষ ইসলাম ধর্মের মূল্যবোধকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধারণ করে। ইসলাম শান্তি, মানবতা, ন্যায়বিচার ও নৈতিকতার ধর্ম। বিশেষ করে শিশুদের প্রতি...
০২ জুন ২০২৬ ০৭:১৪ AMবাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার
বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...
২৬ মে ২০২৬ ১০:৫১ AMবাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার
স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...
ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন কাঠামোগত পর্যায়ে: সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে বৈষম্যের চিত্র
ভারতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা প্রশ্নের মুখে: ওয়াক্ফ বিল ও কাঠামোগত নিপীড়নের গভীর বাস্তবতা
প্রকাশিত: Bengalivoices.com | তারিখ: ১০ এপ্রিল ২০২৫
লেখক:...
১০ এপ্রিল ২০২৫ ০৪:৪৯ AMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM