রিমার্ক হারল্যান ও মীনা বাজারের মধ্যে চুক্তি স্বাক্ষর
স্টাফ রিপোর্টার.
দেশের সবচেয়ে জনপ্রিয় কসমেটিকস, হোমকেয়ার ও স্কিনকেয়ার পণ্য উৎপানকারী প্রতিষ্ঠান রিমার্ক এলএলসি ইউএসএ-এর এফিলিয়েটেড রিমার্ক-হারল্যান এবং দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ মীনা বাজােরর মধ্যে যৌথ ব্যবসায়িক পরিকল্পনা চুক্তি সম্পাদন হয়েছে। সম্প্রতি রিমার্ক-হারল্যানের কর্পোরেট কার্যালয়ে উভয় কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে রিমার্কের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার আশরাফুল আম্বিয়া এবং মীনা বাজারের পক্ষে চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ জায়গীরদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তির আওতায় মীনা বাজারের সকল আউটলেটে রিমার্ক-এর উৎপাদিত পণ্য সরবরাহ করা হবে। যার মাধ্যমে ক্রেতারা গুণগত ও অথেনটিক পণ্যের পাশাপাশি বিভিন্ন প্রকারের মূল্যছাড় ও অফার পাবেন যা তাদের ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করবে। একইসঙ্গে মীনা বাজারও রিমার্কের পণ্য বিক্রয়ে বিশেষ সহায়তা প্রদান করবে।রিমার্ক অরিক্স, লিলি, একনল, সানবিট, টাইলক্স, লিটল ওয়ান ব্র্যান্ডগুলো নিয়ে হোম অ্যান্ড পারসোনাল কেয়ার ক্যাটাগরিতে পণ্য তৈরি করে। এছাড়া ফ্যাশন সচেতন ভোক্তাদের জন্য রয়েছে নিওর, ম্যাক্স বিউ, ব্লেজ ও স্কিন, হারল্যান, স্কিন মিন্ট ব্র্যান্ডের বিভিন্ন কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্য। স্বাস্থ্য সচেতনতার ক্রমবর্ধমান চাহিদার সাথে সঙ্গতি রেখে প্রতিষ্ঠানটি ক্যাভোটিন, সিওডিল, ডার্মো ইউ ব্র্যান্ডের মাধ্যমে মেডিকেটেড কসমেটিকস সরবরাহ করে; যা ত্বক ও চুলের বিশেষ যত্নে কার্যকরী। রিমার্কের এসকল পণ্য দৈনন্দিন জীবনে এবং রূপচর্চায় নতুন মাত্রা যোগ করেছে।উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই চুক্তি বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ব্যবসায় এবং রিটেইল ব্যবসাখাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভোক্তাদের জন্য মানসম্পন্ন পণ্য সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঢাকায় মানুষের ঘোরাঘুরি
স্টাফ রিপোর্টার.
ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ত্যাগ, কোরবানি এবং পারস্পরিক সৌহার্দ্যের বার্তা নিয়ে প্রতি বছর এই উৎসব আসে। ২০২৬ সালের ঈদুল আজহাও ঢাকাবাসীর জীবনে...
০২ জুন ২০২৬ ০৭:২০ AMঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাদারীপুরের তাওফিকুল ইসলাম সাইফ
স্টাফ রিপোর্টার.
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাদারীপুরের তাওফিকুল ইসলাম সাইফ।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির...
০৬ মে ২০২৬ ০৯:৫২ AMরিহ্যাব নির্বাচনে আবাসন ঐক্য পরিষদের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ আলিমুল্লাহ
স্টাফ রিপোর্টার.
প্রবাসে অভাবনীয় সাফল্য পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের বিলাসী জীবনের চেয়ে দেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন তাকে ফিরিয়ে আনে মাতৃভূমিতে। দেশে ফিরে আবাসন খাতের...
১৭ এপ্রিল ২০২৬ ০৪:৩০ AMবিরুলিয়ায় শুটিং হাউজ
স্টাফ রিপোর্টার.
বিজ্ঞাপন, নাটক ও ওয়েব ফিল্ম নির্মানে সহজ লোকেশন এখন বিরল বাড়ি। এটি একটি শুটিং হাউজ।
গ্রাহকের বিজ্ঞাপন ও ওয়েব ফিল্ম নির্মাণে বিরল বাড়ি হতে পারে খুব সহযোগী। গ্রাহকের...
ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক পুরস্কৃত হলেন
স্টাফ রিপোর্টার।
সম্প্রতি ঢাকায় পুরস্কৃত হলেন ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক। ২০২৫ সালে পূজা উপলক্ষে বাংলাদেশের হলগুলোতে চলচ্চিত্রটি রিলিজ হয়েছিল।...
০৯ মার্চ ২০২৬ ০৪:৫৭ AMমাইলস্টোন ট্র্যাজেডি: মাকিন নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার.
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাকিন (১৩) নামে দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে...
৮০৪৭ ঘন্টা ১০ মিনিট আগেবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
১৬ ঘন্টা ১০ মিনিট আগেবাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র
বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...
২৪ জুন ২০২৬ ০৬:০১ AMবাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী
বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...
২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PMবাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..
বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...
২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PMবাংলাদেশী অভিনেত্রী দিঘি ..
বাংলাদেশী অভিনেত্রী দিঘি...
২৩ জুন ২০২৬ ০৬:৪০ PMবাংলাদেশী অভিনেত্রী বাঁধন ..
বাংলাদেশী অভিনেত্রী বাঁধন...
২৩ জুন ২০২৬ ০৬:৩৭ PM