সেরা স্টাইল আর সাশ্রয়ী মূল্যে বাটার ঈদ কালেকশন

2026-03-05 18:06:29 কেনাকাটা
সেরা স্টাইল আর সাশ্রয়ী মূল্যে বাটার ঈদ কালেকশন

 স্টাফ রিপোর্টার.

 ঈদের আনন্দকে আরও জমজমাট করে তুলতে বাটা নিয়ে এসেছে নতুন ঈদ কালেকশন। ঈদের আমেজকে আরও উৎসবমুখর ও আকর্ষণীয় করতে নতুন এই কালেকশনে রয়েছে দুই হাজারেরও বেশি ডিজাইন। পরিবারের সাথে একসাথে উৎসব উদযাপনের আনন্দে সবসময় পাশে থাকার অঙ্গীকার নিয়েই বাটা দীর্ঘদিন ধরে এগিয়ে চলছে। তাই পরিবারের সকলের জন্য এই কালেকশনে রয়েছে আধুনিক ডিজাইনের সাথে ঐতিহ্যবাহী কারুকাজের এক অপূর্ব মিশেল। বাটার রুচিশীল ঈদ কালেকশন ক্রেতাদের ঈদের আনন্দকে বাড়িয়ে তুলবে বহুগুণে।  এবারের ঈদ কালেকশনে দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন রয়েছে। নারীদের জন্য রয়েছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে স্টাইলিশ মিউলস ও আরামদায়ক কমফিট স্যান্ডেল। উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এবার বাটা নিয়ে এসেছে দৃষ্টিনন্দন লেডিস হ্যান্ডব্যাগ কালেকশন।  পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, ফিশারম্যান স্যান্ডেল, গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতো এবং এক্সক্লুসিভ লেদার রেঞ্জ; প্রতিটি ডিজাইনেই ফুটে উঠেছে আধুনিক আভিজাত্য ও নিখুঁত কারিগরি। তাছাড়া, বাটা মানেই পুরো পরিবারের ব্র্যান্ড। তাই বড়দের পাশাপাশি ছোটদের জন্যও আছে চমৎকার কালেকশন। এগুলো দেখতে যেমন স্টাইলিশ, সারাদিন পরতেও তেমনি আরামদায়ক।  বাংলাদেশের ঈদ ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাটা। সকলের সাধ্যের মধ্যে কিছু না কিছু রাখার চেষ্টা করে বাটা। পুরুষদের জুতার দাম থাকছে ৫৯৯ টাকা থেকে ১৬,৯৯৯ টাকার মধ্যে, নারীদের জুতার দাম থাকছে জুতার দাম ৪৯৯ টাকা থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে এবং শিশুদের জুতার দাম থাকছে মাত্র ৩৪৯ টাকা থেকে ৩,৯৯৯ টাকার মধ্যে। বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধাও দিচ্ছে বাটা। বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয় যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে। মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচারের লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসহ ট্রেন্ডি এবং আরামদায়ক সব জুতো নিয়ে এসেছে বাটা। তাই ঈদের নামাজ কিংবা পরিবারের সাথে কোথাও দাওয়াত খেতে যাওয়া; অথবা বন্ধুদের সাথে আনন্দের সন্ধ্যা উদযাপনে বাটা’র ঈদ কালেকশনের এই আরামদায়ক ও স্টাইলিশ জুতো আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।  দেশজুড়ে ২৫০টিরও বেশি আউটলেটে এবং অনলাইনে batabd.com  পাওয়া যাচ্ছে এই ঈদ কালেকশন। অনলাইন ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে প্রতি সপ্তাহে আকর্ষণীয় ফ্ল্যাশ ডিল ও ফ্রি হোম ডেলিভারি সুবিধাও রয়েছে।  ঈদের এই খুশির আমেজে আত্মবিশ্বাস, আরাম আর স্টাইলের সাথে মেতে উঠতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে বাটা।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ০৫:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

বাঙালি নারী ও শাড়ি: সৌন্দর্য, ঐতিহ্য ও উৎসবের অনন্য বন্ধন



বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হলো শাড়ি। যুগ যুগ ধরে শাড়ি শুধু একটি পোশাক নয়, বরং এটি বাঙালি নারীর ঐতিহ্য, সৌন্দর্য এবং ব্যক্তিত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।...

১৭ জুন ২০২৬ ০৮:৪০ AM
img
বিস্তারিত পড়ুন >

ফ্যাশন সচেতন তরুণী

ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...

২৬ মে ২০২৬ ১০:২৫ AM

img
বিস্তারিত পড়ুন >

ঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স

স্টাফ রিপোর্টার.

 দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...

২৬ মে ২০২৬ ১০:২১ AM
img
বিস্তারিত পড়ুন >

এপেক্স স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান

স্টাফ রিপোর্টার.

 ঈদ মানেই নতুন সাজ, আর সেই সাজকে পরিপূর্ণ করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবার নিয়ে এসেছে এই ঈদের সবচেয়ে বড় সারপ্রাইজ। ঈদে স্টাইলের এক নতুন সংযোজন দিতে এপেক্স-এর...

০৫ মার্চ ২০২৬ ০৬:২৮ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ০৫:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ০৫:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ০৪:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM
পৃষ্ঠাসমূহ