ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক পুরস্কৃত হলেন

2026-03-09 04:57:38 রাজধানী ঢাকা
ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক পুরস্কৃত হলেন

স্টাফ রিপোর্টার। 

     সম্প্রতি ঢাকায় পুরস্কৃত হলেন ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক। ২০২৫ সালে পূজা উপলক্ষে বাংলাদেশের হলগুলোতে চলচ্চিত্রটি রিলিজ হয়েছিল। ট্রাভেল নিয়ে কমেডি থ্রিলার টাইপ এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে বেশ সমাদৃত হয়েছে। বর্তমানে ঢালিউড সিনেপ্লেক্স ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম টফিতে দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করছেন। প্রায় অর্ধশত নাটকের নির্মাতা বিশিষ্ট গোয়েন্দা ও সায়েন্স ফিকশন বইয়ের লেখক নাসিম সাহনিক চলচ্চিত্র জগতেও নিয়মিত পদচারণা করছেন। সৃজনশীল চলচ্চিত্র দিয়ে দর্শকের মনে স্থান করে নিচ্ছেন। একারণে তাঁকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিশেষ সম্মাননা দেয়া হয়। 

ঢাকার পল্টন কালভার্ট রোডে রূপায়ন তাজ ভবনের দ্বিতীয় তলায় গুণীজন সম্মাননা অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক হিসেবে এই বিশেষ সম্মাননা পান নির্মাতা নাসিম সাহনিক। তিনি জানান, ‘দারুণ একটি আয়োজন ছিল সেদিন। সৃজনশীল গুণীজন ব্যক্তিদের সম্মানিত করার এই যে উদ্যোগ তা সত্যই প্রশংসার দাবী রাখে।‘ 

 বিশেষ এই অনুষ্ঠানে সৃজনশীল গুণীজনদের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদেরকেও পুরস্কৃত করা হয়। কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার এই উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান। 

অনুষ্ঠানের আয়োজক ছিল ঢাকাস্থ চাটখিল নাগরিক কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এম এ খান বেলাল(চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও সভাপতি, নোয়াখালী জেলা সমিতি), জনাব সালেহ আহমেদ চৌধুরী রুবেল(যুগ্ম সাধারণ সম্পাদক, নোয়াখালী সোসাইটি,ইউএসএ), বিশিষ্ট নাট্য অভিনেতা জনাব মুকিত জাকারিয়া প্রমুখ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রযোজক, অভিনেতা ও ব্যবসায়ী জনাব জহির আব্বাস চৌধুরী (মিলন)। তিনি ঢাকাস্থ চাটখিল নাগরিক কমিটির সভাপতি।  তিনি এক সময় চাটখিল সরকারি কলেজের ভিপি ছিলেন। এজন্য তিনি ভিপি মিলন নামেই বেশি পরিচিত। ভিপি মিলন বলেন, ‘গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান -২০২৬ এর এই আয়োজন করতে পেরে বেশ ভালো লাগছে। এটি আমাদের নবম আয়োজন। এই আয়োজন আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। চিত্রপরিচালক নাসিম সাহনিক, অভিনেতা মুকিত জাকারিয়া, কৃতি শিক্ষার্থীবৃন্দ,  আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অন্যান্য গুণীজনদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ‘ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাহার উদ্দিন,  ওয়ালিদ লিফটের চেয়ারম্যান মুহাম্মদ ওয়ালিদ খান, প্রাইম ট্রাস্ট প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুন্সি,  ফার্মা সোর্স করপোরেশনের সিইও তোফায়েল আহমেদ, প্রিন্সিপাল গ্রুপের ভাইচ চেয়ারম্যান মাসুদ উদ্দিন প্রমুখ।ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সুন্দর এই আয়োজনটি সমাপ্ত হয়।

 

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঢাকায় মানুষের ঘোরাঘুরি

স্টাফ রিপোর্টার.

ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ত্যাগ, কোরবানি এবং পারস্পরিক সৌহার্দ্যের বার্তা নিয়ে প্রতি বছর এই উৎসব আসে। ২০২৬ সালের ঈদুল আজহাও ঢাকাবাসীর জীবনে...

০২ জুন ২০২৬ ০৭:২০ AM
img
বিস্তারিত পড়ুন >

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাদারীপুরের তাওফিকুল ইসলাম সাইফ

স্টাফ রিপোর্টার.

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাদারীপুরের তাওফিকুল ইসলাম সাইফ।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির...

০৬ মে ২০২৬ ০৯:৫২ AM
img
বিস্তারিত পড়ুন >

রিহ্যাব নির্বাচনে আবাসন ঐক্য পরিষদের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ আলিমুল্লাহ

স্টাফ রিপোর্টার.

প্রবাসে অভাবনীয় সাফল্য পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের বিলাসী জীবনের চেয়ে দেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন তাকে ফিরিয়ে আনে মাতৃভূমিতে। দেশে ফিরে আবাসন খাতের...

১৭ এপ্রিল ২০২৬ ০৪:৩০ AM

img
বিস্তারিত পড়ুন >

বিরুলিয়ায় শুটিং হাউজ

স্টাফ রিপোর্টার.

বিজ্ঞাপন, নাটক ও ওয়েব ফিল্ম নির্মানে সহজ লোকেশন এখন বিরল বাড়ি। এটি একটি শুটিং হাউজ। 
গ্রাহকের বিজ্ঞাপন ও ওয়েব ফিল্ম নির্মাণে বিরল বাড়ি হতে পারে খুব সহযোগী। গ্রাহকের...

১৩ এপ্রিল ২০২৬ ০৯:১৩ AM
img
বিস্তারিত পড়ুন >

মাইলস্টোন ট্র্যাজেডি: মাকিন নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার.

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাকিন (১৩) নামে দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে...

২৫ জুলাই ২০২৫ ০১:৪২ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ০৫:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ০৫:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ০৪:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM
পৃষ্ঠাসমূহ