প্রিমিয়াম মডেলের ফ্রিজ উদ্বোধন করল মার্সেল
স্টাফ রিপোর্টার.
ঈদ উৎসব উপলক্ষে স্মার্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ইনভার্টার টেকনোলজির ৩টি নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর এনেছে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।নতুন মডেলের এসব ফ্রিজে বিশেষ ফিচারের মধ্যে রয়েছে একুয়া ফাউন্টেইন, এমএসও ইনভার্টার, আজিটি, আয়োনাইজার, টার্বো মোড, সুপার মোড ও হলিডে মোড ইত্যাদি।সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।এ সময় উপস্থিত ছিলেন মার্সেলের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, বিজনেস কো-অর্ডিনেটর (রেফ্রিজারেটর) শাহজালাল হোসেন লিমন, চিফ বিজনেস অফিসার (রেফ্রিজারেটর) তাহসিনুল হক, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান প্রমুখ।অনুষ্ঠানে মতিউর রহমান জানান, ঈদে গ্রাহকদের হাতে সেরা দামে সেরা মানের সর্বাধুনিক স্মার্ট ফিচার সম্বলিত নতুন প্রিমিয়াম মডেলের ফ্রিজ বাজারে এনেছে মার্সেল। নতুন মডেলের ফ্রিজগুলোতে ক্রেতারা পাবেন স্মার্ট প্রযুক্তি ও ফিচার।উদ্বোধনী অনুষ্ঠানে শবনম ফারিয়া বলেন, “দেশের শীর্ষস্থানীয় মার্সেল ব্র্যান্ডের নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর উন্মোচন করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মার্সেল দেশেই আন্তর্জাতিকমানের পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ তৈরি করছে। জয় করে নিয়েছে দেশীয় ক্রেতাদের আস্থা। মার্সেলের এই অগ্রযাত্রায় আমাকে যুক্ত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।”অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকেরা মার্সেলের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন মডেলের ফ্রিজগুলো তুলনামূলক সাশ্রয়ী দামে কিনতে পারবেন। মার্সেলের নতুন প্রিমিয়াম মডেলগুলোর মধ্যে এমএনআই-এফ১এন-জেডএনআই-ডব্লিউডি মডেলর ফ্রিজের দাম পড়ছে ১ লাখ ২২ হাজার ৯৯০ টাকা।এছাড়া এমএনআই-এফ১এন-জেডএনআই-ডিডি মডেলের ফ্রিজের দাম ১ লাখ ১৫ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে এমএনআই-ইজিসি-জিডিএনই-ডিডি মডেলের ফ্রিজ কেনা যাচ্ছে ৯৮ হাজার ৯৯০ টাকায়।মার্সেলের ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা পাচ্ছেন ক্রেতারা।এছাড়া রয়েছে আইএসও সনদপ্রাপ্ত দেশব্যাপী বিস্তৃত সর্ববৃহৎ সার্ভিস সেন্টার থেকে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা।
ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঢাকায় মানুষের ঘোরাঘুরি
স্টাফ রিপোর্টার.
ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ত্যাগ, কোরবানি এবং পারস্পরিক সৌহার্দ্যের বার্তা নিয়ে প্রতি বছর এই উৎসব আসে। ২০২৬ সালের ঈদুল আজহাও ঢাকাবাসীর জীবনে...
০২ জুন ২০২৬ ০৭:২০ AMঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাদারীপুরের তাওফিকুল ইসলাম সাইফ
স্টাফ রিপোর্টার.
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাদারীপুরের তাওফিকুল ইসলাম সাইফ।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির...
০৬ মে ২০২৬ ০৯:৫২ AMরিহ্যাব নির্বাচনে আবাসন ঐক্য পরিষদের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ আলিমুল্লাহ
স্টাফ রিপোর্টার.
প্রবাসে অভাবনীয় সাফল্য পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের বিলাসী জীবনের চেয়ে দেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন তাকে ফিরিয়ে আনে মাতৃভূমিতে। দেশে ফিরে আবাসন খাতের...
১৭ এপ্রিল ২০২৬ ০৪:৩০ AMবিরুলিয়ায় শুটিং হাউজ
স্টাফ রিপোর্টার.
বিজ্ঞাপন, নাটক ও ওয়েব ফিল্ম নির্মানে সহজ লোকেশন এখন বিরল বাড়ি। এটি একটি শুটিং হাউজ।
গ্রাহকের বিজ্ঞাপন ও ওয়েব ফিল্ম নির্মাণে বিরল বাড়ি হতে পারে খুব সহযোগী। গ্রাহকের...
ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক পুরস্কৃত হলেন
স্টাফ রিপোর্টার।
সম্প্রতি ঢাকায় পুরস্কৃত হলেন ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক। ২০২৫ সালে পূজা উপলক্ষে বাংলাদেশের হলগুলোতে চলচ্চিত্রটি রিলিজ হয়েছিল।...
০৯ মার্চ ২০২৬ ০৪:৫৭ AMমাইলস্টোন ট্র্যাজেডি: মাকিন নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার.
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাকিন (১৩) নামে দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে...
৮৭৫০ ঘন্টা ১৩ মিনিট আগেশহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
৭১৯ ঘন্টা ১৩ মিনিট আগেবাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র
বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...
২৪ জুন ২০২৬ ০৬:০১ AMবাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী
বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...
২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PMবাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..
বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...
২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PM