এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন
স্টাফ রিপোর্টার.
জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। সম্প্রতি ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে আয়োজিত এ ফ্যাশন শো-তে এপেক্স তাদের ঈদ ২০২৫-এর নতুন কালেকশনও লঞ্চ করে। একইসঙ্গে এপেক্স ঈদের জন্য বিশেষভাবে ডিজাইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইন নিয়ে আসে এ অনুষ্ঠানে।
বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি দ্বারা আয়োজিত এই ফ্যাশন শো-এর প্রধান পৃষ্টপোষক এপেক্স ফুটওয়্যার লিমিটেড। গত বছর প্রথমবারের মত আয়োজিত বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এ বছরও দেশ-বিদেশের ফ্যাশন উদ্যোক্তা, ক্রেতা এবং ফ্যাশনপ্রেমীদের একই মঞ্চে নিয়ে এসেছে। দেশ বরেণ্য নানান ব্র্যান্ড তাদের বিশেষ কালকেশন নিয়ে অংশগ্রহণ করে এই ফ্যাশন শো-তে। পাশাপাশি বেশ কিছু নতুন ডিজাইনার এবং বুটিক ব্র্যান্ডও অংশ নিয়েছে এই ফ্যাশন শোতে।
এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর মূল আকর্ষণই ছিল ঈদ-২০২৫ এ এপেক্সের নতুন কালেকশন লঞ্চ। ঈদকে সামনে রেখে প্রতি বছরই এপেক্স নতুন নতুন ডিজাইন বাজারে নিয়ে আসে। দেশীয় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নতুনভাবে সাজানো এ বছরের কালেকশনের দেখা মেলে এ ফ্যাশন শোতে। এপেক্সের বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিক-এর ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ।
এপেক্সের জুতা যে কোনো ঋতুতে এবং অনুষ্ঠানে পরার উপযোগী, তা এ শোর মাধ্যমে তুলে ধরা হয়। তাদের নতুন কালেকশনে মেয়েদের জন্য যেমন রয়েছে রোজদিনের কমফোর্টেবল জুতা, সঙ্গেই আছে যে কোনো প্রোগ্রামে পরার মতো পার্টি জুতা। মেয়েদের জুতা কালেকশনের একটি বড় অংশজুড়ে আসছে বাহারি ডিজাইনের মিউল স্যান্ডেল।
ছেলেদের জুতার কালেকশনে বরাবরের মতোই রয়েছে বিভিন্ন স্টাইলের চামড়ার জুতা। ছেলেদের জন্য চামড়ার স্যান্ডেলে অভিনব ডিজাইন এনেছে এপেক্স। সঙ্গে নজরকাড়া ফর্মাল জুতা তো আছেই। এবারের ঈদে এপেক্সের ম্যাভেরিক ব্র্যান্ড পোশাকের নতুন লাইন নিয়ে এসেছে। এখানে থাকছে ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ অন্যান্য কাপড়ের কালেকশন।
ফ্যাশন শোর পাশাপাশি এ অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। সম্পূর্ণ ফ্যাশন শোটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহ-প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি।
এপেক্স এ আয়োজনের প্রধান স্পন্সর। কো-হোস্ট হিসেবে আছে ডেইলি স্টার। এছাড়াও অন্যান্য সহযোগীদের মধ্যে লিগ্যাসি পার্টনার বার্জার, কো-পার্টনার মিতসুবিশি এবং সহযোগী পার্টনার হিসেবে আছে লেসার ট্রিট। অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে জেনিথ স্ট্র্যাটেজিস ও মেকআপ পার্টনার হিসেবে রয়েছে অরা বিউটি লাউঞ্জ।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাদারীপুরের তাওফিকুল ইসলাম সাইফ
স্টাফ রিপোর্টার.
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মাদারীপুরের তাওফিকুল ইসলাম সাইফ।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির...
০৬ মে ২০২৬ ০৯:৫২ AMরিহ্যাব নির্বাচনে আবাসন ঐক্য পরিষদের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ আলিমুল্লাহ
স্টাফ রিপোর্টার.
প্রবাসে অভাবনীয় সাফল্য পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের বিলাসী জীবনের চেয়ে দেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন তাকে ফিরিয়ে আনে মাতৃভূমিতে। দেশে ফিরে আবাসন খাতের...
১৭ এপ্রিল ২০২৬ ০৪:৩০ AMবিরুলিয়ায় শুটিং হাউজ
স্টাফ রিপোর্টার.
বিজ্ঞাপন, নাটক ও ওয়েব ফিল্ম নির্মানে সহজ লোকেশন এখন বিরল বাড়ি। এটি একটি শুটিং হাউজ।
গ্রাহকের বিজ্ঞাপন ও ওয়েব ফিল্ম নির্মাণে বিরল বাড়ি হতে পারে খুব সহযোগী। গ্রাহকের...
ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক পুরস্কৃত হলেন
স্টাফ রিপোর্টার।
সম্প্রতি ঢাকায় পুরস্কৃত হলেন ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক। ২০২৫ সালে পূজা উপলক্ষে বাংলাদেশের হলগুলোতে চলচ্চিত্রটি রিলিজ হয়েছিল।...
০৯ মার্চ ২০২৬ ০৪:৫৭ AMমাইলস্টোন ট্র্যাজেডি: মাকিন নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার.
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাকিন (১৩) নামে দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে...
২৫ জুলাই ২০২৫ ০১:৪২ PM৮ জুলাই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার.
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে গত বছর (২০২৪) ৮ জুলাই সোমবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সারা দেশে কয়েক ঘণ্টার জন্য...
০৯ জুলাই ২০২৫ ০৪:২৯ AMদ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব
স্টাফ রিপোর্টার.
দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PMছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৩৭ PMবাংলাদেশের বিজ্ঞাপন সংস্থায় শীর্ষে কারা?
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প গত দুই দশকে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই বিজ্ঞাপন এখন একটি...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:০৫ PMঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার.
ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...
২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৭ PMদম: নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা
নাসিম সাহনিক.
বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত দম নিঃসন্দেহে একটি উপভোগ্য অভিজ্ঞতা। পরিচালক রেদোয়ান রনি তার স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে...
১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ AMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AM