ঝরনার পানিতে প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের
ডেস্ক রিপোর্ট.
ঝরনায় এক বন্ধু পিছলে পড়ার পর আরেক বন্ধু বাঁচাতে যান। পরে তিনিও তলিয়ে গেলেন ঝরনার কূপে। অবশেষে দুঘণ্টা পর উদ্ধার হলো ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃতদেহ। মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট এলাকার রূপসী ঝরনায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে উদ্ধার করা ওই দুই শিক্ষার্থী হলেন- মুসফিকুর রহমান আদনান (২১) ও মাহবুবুর রহমান মুত্তাকিম (২১)।
মুসফিকুর রহমান আদনান মাদারীপুর জেলার চাষাড়া এলাকার আতিকুর রহমানের একমাত্র ছেলে। তিনি ঢাকা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মাহবুব রহমান মুত্তাকিম লক্ষ্মীপুর জেলার মৃত মোহাম্মদ মুরাদের ছেলে। তিনি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আদনানের বাবা আতিকুর রহমান বলেন, আমার একমাত্র সন্তান আদনান এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন। আপাতত ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সকালেও হোয়াটসঅ্যাপে শুভ সকাল লিখে ঝরনায় নামার কথা জানান। তাকে বার বার নিষেধ করে বলি- ঝরনায় যেওনা। তুমি সেখানকার দুর্গম পথ বুঝবে না। কিন্তু বন্ধু মুত্তাকিমের সঙ্গে যেতে বায়না ধরে। বারণ করা সত্ত্বেও চলে যায়। এখন পুত্রের লাশ বহন করব কি করে জানি না-বলেই কেঁদে ফেলছিলেন বার বার।মুত্তাকিমের ছোট ভাই ইফতেখার বলেন, আদনান ও মুত্তাকিম ভাইয়া ছোট বেলার বন্ধু। আদনান ভাইয়ের খালাতো ভাই ও বন্ধু আফিফুরসহ তিনজনই এসেছিল ঝরনায় বেড়াতে।
দুই বন্ধু লাশ হয়ে গেছে দেখে আফিফ নির্বিকার। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আফিফ জানান, প্রথমে মুত্তাকিম পিছলে পড়ে গিয়েছিল ঝরনার জলে। তিনি হাত বাড়িয়েছিলেন তাকে বাঁচাতে। আর তখনি আদনান বন্ধুকে বাঁচাতে নিজে ঝরনার পানিতে নেমে দুজনই হারিয়ে গেছে সকাল ৮টার দিকে। অবশেষে মীরসরাই ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস টিম এসে দুপুর ১টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর দুজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। মৃতদেহ মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মীরসরাই থানার ওসি আব্দুল কাদের বলেন, দুই ছাত্রের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঝরনাগুলোতে এভাবে ঝুঁকিপূর্ণ মৃত্যুতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
কক্সবাজারে ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার.
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল) জনপ্রিয় ব্র্যান্ড...
২১ আগস্ট ২০২৬ ০৭:০১ PMইউসিবির ২৩২তম শাখা এখন হাজীগঞ্জে
সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২৩২তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে চাঁদপুর জেলার হাজীগঞ্জে। ৩ নভেম্বর (সোমবার) নতুন শাখার...
দেশবন্ধু গ্রুপের পণ্যের রপ্তানি বাড়ছে
স্টাফ রিপোর্টার. দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেইন নেই।...
১০ জানুয়ারি ২০২৫ ০৫:৫০ PMবন্যাপরবর্তী পুনর্বাসন সহায়তায় রবি’র বিভিন্ন উদ্যোগ
স্টাফ রিপোর্টার.
ফেনীতে বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে শিক্ষা, কৃষি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রবি আজিয়াটা পিএলসি। সম্প্রতি গিভ...
১২ ডিসেম্বর ২০২৪ ০৮:১১ PMরবি এলিট গ্রাহকদের জন্য ‘যাত্রী’র বিশেষ ছাড়
স্টাফ রিপোর্টার.
পরিবহন অ্যাপ ‘যাত্রী’র সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন রবি‘র এলিট গ্রাহকরা। এ বিষয়ে কোম্পানি দুইটির মধ্যে সম্প্রতি চট্টগ্রামে একটি সমঝোতা স্মারক (এমওইউ)...
২৫ নভেম্বর ২০২৪ ০৮:৫৪ PMচট্টগ্রামে রিমার্ক-হারল্যানের ‘আপনজন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।
দেশের শীর্ষস্থানীয় কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান ‘আপনজন’ প্রোগ্রামে এবার পাইকারি...
১৩ নভেম্বর ২০২৪ ০৯:২৩ PMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ১০:৪২ AM