ইউসিবির ২৩২তম শাখা এখন হাজীগঞ্জে

2025-11-06 10:06:55 হাজীগঞ্জ
 ইউসিবির ২৩২তম শাখা এখন হাজীগঞ্জে


সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২৩২তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে চাঁদপুর জেলার হাজীগঞ্জে। ৩ নভেম্বর (সোমবার) নতুন শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউসিবির ডিস্ট্রিবিউশন ও স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মো. রীদুয়ানুল হক, রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুর রহমান, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তি, ইউসিবির হাজীগঞ্জ শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।

 

 

 

 

 

 

 

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘ইউসিবির ইতিহাসে একটিও চেক বাউন্স হয়নি, এক মুহূর্তের জন্যও কোনো লেনদেন বন্ধ থাকেনি—এটাই আমাদের পেশাদারত্ব ও গ্রাহক সেবার প্রতীক। এ বছরের প্রথম নয় মাসে ইউসিবি ১০ হাজার ১০০ কোটি টাকারও বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে এবং সাড়ে পাঁচ লাখেরও বেশি নতুন অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। এটি গ্রাহকদের আস্থা ও ভালোবাসারই প্রতিফলন।’

এ সময় তিনি হাজীগঞ্জ শাখার পুরো টিমকে পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার হাজীগঞ্জে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এক সময় এই জেলা ছিল বড় বাণিজ্য কেন্দ্র। এখনও চাঁদপুর দেশের নবম বৃহত্তম রেমিট্যান্স গ্রহণকারী জেলা। এই ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় অঞ্চলের মানুষের জন্য ইউসিবি সর্বোত্তম ব্যাংকিং সেবা নিয়ে এসেছে, যাতে হাজীগঞ্জের মানুষ তাদের প্রাপ্য সেবা, মর্যাদা ও আস্থা পায়।’ তিনি সবাইকে হাজীগঞ্জ শাখা থেকে ইউসিবির সেবা গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউসিবি দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে আসছে।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

কক্সবাজারে ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার. 

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল) জনপ্রিয় ব্র্যান্ড...

২১ আগস্ট ২০২৬ ০৭:০১ PM
img
বিস্তারিত পড়ুন >

দেশবন্ধু গ্রুপের পণ্যের রপ্তানি বাড়ছে

স্টাফ রিপোর্টার. দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেইন নেই।...

১০ জানুয়ারি ২০২৫ ০৫:৫০ PM
img
বিস্তারিত পড়ুন >

বন্যাপরবর্তী পুনর্বাসন সহায়তায় রবি’র বিভিন্ন উদ্যোগ

স্টাফ রিপোর্টার.

ফেনীতে বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে শিক্ষা, কৃষি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রবি আজিয়াটা পিএলসি। সম্প্রতি গিভ...

১২ ডিসেম্বর ২০২৪ ০৮:১১ PM

img
বিস্তারিত পড়ুন >

রবি এলিট গ্রাহকদের জন্য ‘যাত্রী’র বিশেষ ছাড়

স্টাফ রিপোর্টার.

পরিবহন অ্যাপ ‘যাত্রী’র সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন রবি‘র এলিট গ্রাহকরা। এ বিষয়ে কোম্পানি দুইটির মধ্যে সম্প্রতি চট্টগ্রামে একটি সমঝোতা স্মারক (এমওইউ)...

২৫ নভেম্বর ২০২৪ ০৮:৫৪ PM
img
বিস্তারিত পড়ুন >

চট্টগ্রামে রিমার্ক-হারল্যানের ‘আপনজন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।

দেশের শীর্ষস্থানীয় কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান ‘আপনজন’ প্রোগ্রামে এবার পাইকারি...

১৩ নভেম্বর ২০২৪ ০৯:২৩ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ১০:৪২ AM
পৃষ্ঠাসমূহ