বন্যাপরবর্তী পুনর্বাসন সহায়তায় রবি’র বিভিন্ন উদ্যোগ
স্টাফ রিপোর্টার.
ফেনীতে বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে শিক্ষা, কৃষি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রবি আজিয়াটা পিএলসি। সম্প্রতি গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় ফেনীর পরশুরামে ক্ষতিগ্রস্তদের মধ্যে দুর্যোগ-পরবর্তী সক্ষমতা তৈরির লক্ষ্যে এসব টেকসই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি ।চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে বৃহত্তর ফেনী ও নোয়াখালীতে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ গৃহহীন হয়েছেন। জীবিকা হারিয়েছেন কৃষকসহ অনেক পেশার মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহযোগিতা প্রদানে কাজ করেছে রবির সাসটেইনেবিলিটি টিম। সম্প্রতি বন্যা পরবর্তী দীর্ঘমেয়াদি সহযোগিতা কার্যক্রমও হাতে নিয়েছে রবি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ফেনীর পরশুরামের চারটি বিদ্যালয় ও মাদ্রাসার ১ হাজার ৫শ’ শিক্ষার্থীর জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক প্যাকেজে রয়েছে খাতা, কলম, জ্যামিতি বক্স ও স্কুল ব্যাগ। শিক্ষার্থীদের নতুন উদ্যমে পড়াশোনায় উৎসাহ যোগাবে এই স্টেশনারি প্যাকেজটি। পাশাপাশি ১শ’টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে সবজির বীজ ও সার সরবরাহ করা হয়েছে। এই উদ্যোগ কৃষকদের পুনরায় চাষাবাদে সহায়তা করবে এবং স্থানীয় খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়ক হবে।
বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ঔষধি ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বন্যাদুর্গতদের পুনর্বাসন প্রচেষ্টার অংশ হিসেবে, রবি তার কর্মীদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করেছে।রবির পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি পরিচালক শরীফ শাহ জামাল রাজ বলেন, ‘টেকসই উন্নয়ন নিয়ে আমাদের প্রতিশ্রুতি শুধু ব্যবসায়িক কার্যক্রমে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনার বিষয়ে আমরা সচেতন। রবি আজিয়াটা পিএলসি এবং গিভ বাংলাদেশ ফাউন্ডেশন ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলায় বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে একসাথে কাজ করছে। এ উদ্যোগ তাদের জীবন পুনর্গঠনে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। রবি একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।‘
কক্সবাজারে ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার.
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল) জনপ্রিয় ব্র্যান্ড...
২১ আগস্ট ২০২৬ ০৭:০১ PMইউসিবির ২৩২তম শাখা এখন হাজীগঞ্জে
সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২৩২তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে চাঁদপুর জেলার হাজীগঞ্জে। ৩ নভেম্বর (সোমবার) নতুন শাখার...
দেশবন্ধু গ্রুপের পণ্যের রপ্তানি বাড়ছে
স্টাফ রিপোর্টার. দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেইন নেই।...
১০ জানুয়ারি ২০২৫ ০৫:৫০ PMরবি এলিট গ্রাহকদের জন্য ‘যাত্রী’র বিশেষ ছাড়
স্টাফ রিপোর্টার.
পরিবহন অ্যাপ ‘যাত্রী’র সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন রবি‘র এলিট গ্রাহকরা। এ বিষয়ে কোম্পানি দুইটির মধ্যে সম্প্রতি চট্টগ্রামে একটি সমঝোতা স্মারক (এমওইউ)...
২৫ নভেম্বর ২০২৪ ০৮:৫৪ PMচট্টগ্রামে রিমার্ক-হারল্যানের ‘আপনজন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।
দেশের শীর্ষস্থানীয় কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান ‘আপনজন’ প্রোগ্রামে এবার পাইকারি...
১৩ নভেম্বর ২০২৪ ০৯:২৩ PMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ০৪:৩৮ PMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ১০:৪২ AM