গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও হলেন শাহাদাৎ হোসেন
স্টাফ রিপোর্টার।
দেশের আবাসন ও পর্যটন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে শাহাদাৎ হোসেন বাহারকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি দিয়েছে গোল্ডস্যান্ডস গ্রুপ। তিনি প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (৯ জুলাই) গোল্ডস্যান্ডস গ্রুপ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোল্ডস্যান্ডস গ্রুপের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত থাকা শাহাদাৎ হোসেন বাহার রিয়েল এস্টেট ও পর্যটন শিল্পে টেকসই বিনিয়োগ এবং প্রবাসীবান্ধব উদ্যোগের মাধ্যমে বিশেষ সুনাম অর্জন করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি কক্সবাজার ও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের পাঁচতারকা হোটেল নির্মাণে দেশের শীর্ষে রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের হিমছড়িতে “বে-হিলস” হোটেলটির উদ্বোধন শিগগিরই হতে যাচ্ছে। রিয়েল এস্টেট খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন শাহাদাৎ হোসেন বাহার ১৯৯৭ সালে এমবিএ শেষ করে এই খাতে যাত্রা শুরু করেন। বরিশাল জেলার সন্তান ও বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী বাহার বর্তমানে ক্যাডেট কলেজ ক্লাব, বরিশাল এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্সসহ বহু সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।পেশাগত জীবনে অসংখ্য পুরস্কারে ভূষিত শাহাদাৎ হোসেন বাহার ২০২৩ সালে কলকাতায় “আইকনিক অ্যাওয়ার্ড” এবং ২০২৪ সালে নিউইয়র্কে “লিডারশিপ অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড” লাভ করেন। প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগের ধারণা ও ‘ট্যুরিজম বাংলাদেশ’ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন।সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে তিনি গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তার নতুন দায়িত্ব গ্রহণে দেশের আবাসন ও পর্যটন শিল্পে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৩৭ PMসোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫
স্টাফ রিপোর্টার।
দেশের ব্যবসায়িক পরিমণ্ডলে উদ্যোক্তা ও সফল প্রতিষ্ঠানগুলোর কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী অবদানকে স্বীকৃতি দিতে আসছে বহুল প্রতীক্ষিত সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস...
০৫ ডিসেম্বর ২০২৫ ০৩:১৭ AMবাংলাদেশের সেরামিক শিল্প: সম্ভাবনা, উন্নয়ন ও শীর্ষ ব্র্যান্ড
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের শিল্পখাতে গত দুই দশকে অভাবনীয় অগ্রগতি ঘটেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হচ্ছে সেরামিক শিল্প। আধুনিক প্রযুক্তি, সৃজনশীল নকশা এবং...
০১ আগস্ট ২০২৫ ১০:৪২ AMবাংলাদেশের কেবল শিল্প: সম্ভাবনা, অগ্রগতি ও শীর্ষ ব্র্যান্ডসমূহ
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাত হিসেবে বর্তমানে কেবল (cable) শিল্পের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ, টেলিকম, নির্মাণ, আবাসন এবং শিল্পখাতে যেভাবে ব্যাপক...
০১ আগস্ট ২০২৫ ০৫:৪৫ AMইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বাদশ বর্ষে পদার্পণ
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ ১৭ জুলাই উদযাপন করছে তাদের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে ঢাকা-যশোর রুটে...
২৯ জুলাই ২০২৫ ১১:৫৫ AMএসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস
স্টাফ রিপোর্টার.
বছরের অন্যতম সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন...
১৬ জুলাই ২০২৫ ০৬:৫৩ PMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM