ইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বাদশ বর্ষে পদার্পণ

2025-07-29 17:55:32 অর্থনীতি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বাদশ বর্ষে পদার্পণ

স্টাফ রিপোর্টার. 

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ ১৭ জুলাই উদযাপন করছে তাদের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে ঢাকা-যশোর রুটে ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। এখন ২৪টি অত্যাধুনিক এয়ারক্রাফট নিয়ে ২০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে ২টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৪টি এয়ারক্রাফট।আর খুব শীঘ্রই বহরে যুক্ত হচ্ছে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০। অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে নিয়মিত ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক রুটেও ইউএস-বাংলা শক্ত অবস্থান গড়েছে। ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৬ সালের মধ্যে ইউরোপের লন্ডন ও রোম এবং ২০২৮ সালের মধ্যে নিউইয়র্ক ও টরেন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে।এভিয়েশন খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২, ২০২৩ ও ২০২৪। এই তিন বছর ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার লাভ করে ইউএস-বাংলা হ্যাটট্রিক অর্জন করে। প্রতিষ্ঠানটি ২০১৫ সালেও একই সম্মাননা লাভ করেছিল। ইউএস-বাংলা যাত্রীসেবায় প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা নিশ্চিত করে চলেছে।লাগেজ ডেলিভারিতে প্রতিষ্ঠানটি ‘আপনি লাগেজের জন্য অপেক্ষা করবেন না, লাগেজ আপনার জন্য অপেক্ষা করবে‘ এই ধারণা বাস্তবায়ন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে দেশে-বিদেশে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রায় ৩০০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। প্রতিষ্ঠানটি নিয়মিত ট্যাক্স-সারচার্জ পরিশোধ করে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে, পাশাপাশি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করছে। একাদশ বর্ষপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যাত্রীসেবায় আন্তর্জাতিক মান নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের সাফল্যের এই পথচলায় যারা পাশে থেকেছেন—সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, কর্পোরেট ক্লায়েন্ট, গণমাধ্যম এবং আমাদের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

 স্টাফ রিপোর্টার.

 বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত...

৩০ এপ্রিল ২০২৬ ১২:৩৭ AM
img
বিস্তারিত পড়ুন >

সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫

স্টাফ রিপোর্টার।

 দেশের ব্যবসায়িক পরিমণ্ডলে উদ্যোক্তা ও সফল প্রতিষ্ঠানগুলোর কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী অবদানকে স্বীকৃতি দিতে আসছে বহুল প্রতীক্ষিত সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস...

০৫ ডিসেম্বর ২০২৫ ০৯:১৭ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের সেরামিক শিল্প: সম্ভাবনা, উন্নয়ন ও শীর্ষ ব্র্যান্ড

 স্টাফ রিপোর্টার। 

বাংলাদেশের শিল্পখাতে গত দুই দশকে অভাবনীয় অগ্রগতি ঘটেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হচ্ছে সেরামিক শিল্প। আধুনিক প্রযুক্তি, সৃজনশীল নকশা এবং...

০১ আগস্ট ২০২৫ ০৪:৪২ PM

img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের কেবল শিল্প: সম্ভাবনা, অগ্রগতি ও শীর্ষ ব্র্যান্ডসমূহ

স্টাফ রিপোর্টার.

 বাংলাদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাত হিসেবে বর্তমানে কেবল (cable) শিল্পের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ, টেলিকম, নির্মাণ, আবাসন এবং শিল্পখাতে যেভাবে ব্যাপক...

০১ আগস্ট ২০২৫ ১১:৪৫ AM
img
বিস্তারিত পড়ুন >

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস

স্টাফ রিপোর্টার.

বছরের অন্যতম সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।  রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন...

১৭ জুলাই ২০২৫ ১২:৫৩ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ