ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতলো মিডিয়াকম
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ৮ম সংস্করণে একক বিজ্ঞাপনী সংস্থা হিসেবে এবার সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করেছে স্কয়ার গ্রুপের বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ৬টি ক্যাটেগরিতে ১০টি অ্যাওয়ার্ড পেয়েছে দেশের শীর্ষস্থানীয় এই বিজ্ঞাপনী সংস্থাটি। ‘বেস্ট ইউজ অফ ডিসপ্লে’ ক্যাটেগরিতে ইস্পাহানি মির্জাপুর চা-এর জন্য ২টি এবং রাঁধুনী-এর জন্য ১টি অ্যাওয়ার্ড জিতেছে মিডিয়াকম।
‘বেস্ট ইউজ অফ ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স’ ক্যাটেগরিতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরা এবং টফি-এর জন্য ১টি করে মোট ২টি পুরস্কার লাভ করেছে। এছাড়াও টফি-এর জন্য ‘বেস্ট ডিজিটাল মার্কেটিং ফর ওটিটি প্ল্যাটফর্ম’ ক্যাটেগরিতে পেয়েছে আরও ১টি।
বিকাশ-এর কমিউনিটি বেইজড প্ল্যাটফর্ম আমার বিকাশ-এর জন্য মিডিয়াকমের ‘প্রেমের বিকাশ’ ক্যাম্পেইনটিও ৩টি ভিন্ন ক্যাটেগরি ‘বেস্ট ইউজ অফ ইনফ্লুয়েন্সার’, ‘বেস্ট কন্টেন্ট মার্কেটিং’ এবং ‘বেস্ট ইউজ অফ টিকটক’-এ আলাদাভাবে ৩টি পুরস্কার জিতেছে।
ডিজিটাল বিজ্ঞাপনী প্রচারণায় মিডিয়াকমের এই সাফল্যে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু বলেন, ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে মিডিয়াকমের সর্বোচ্চ পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন, আশা করি সামনের দিনেও এই সাফল্য অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শর্ট লিস্টিং এবং গ্র্যান্ড জুরি এই দুই পর্যায়ে বাছাই শেষে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ২৪টি ক্যাটেগরিতে ডিজিটাল বিজ্ঞাপন জগতের ৭৪টি সেরা কাজকে পুরস্কৃত করা হয়। এ বছর পুরস্কারের জন্য সর্বমোট ১০৫৭টি মনোনয়ন জমা পড়ে।
বইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই
স্টাফ রিপোর্টার.
অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭ AMরিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ
স্টাফ রিপোর্টার.
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৯ PMথ্রিলার ও গোয়েন্দাধর্মী নতুন দুটি চলচ্চিত্রের শুটিং করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক
স্টাফ রিপোর্টার.
গোয়েন্দাগিরি ও ব্যাচেলর ইন ট্রিপ খ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক থ্রিলার ও গোয়েন্দাধর্মী সিনেমা বানাতে বেশ পছন্দ করেন।পূর্বের কাজগুলো ও বিভিন্ন...
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২২ PMশীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’
স্টাফ রিপোর্টার.
শীত উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’। আগের মতো ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্যের...
০৫ ডিসেম্বর ২০২৫ ০৫:২৩ AMব্যাচেলর ইন ট্রিপ এর টিকেট কিনলেই রয়েছে ওয়ারফেয়ার গ্রুপের পক্ষ থেকে পুরস্কার জেতার সুযোগ
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে বিশেষ ব্র্যান্ড...
১৯ আগস্ট ২০২৫ ০৪:০৩ AMসিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ
স্টাফ রিপোর্টার.
সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির পরিচালক হোসেন খালেদ। রোববার সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় হোসেন খালেদকে চেয়ারম্যান পদে...
০১ আগস্ট ২০২৫ ০১:৩৮ PM২০২৫ সালের ইরানের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল ইরানি চলচ্চিত্রের জন্য দীর্ঘ এবং বৈচিত্র্যময় বছর হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশটির নির্মাতারা সামাজিক বাস্তবতা, ন্যারেটিভ উদ্ভাবন ও রাজনৈতিক ইঙ্গিতের...
২০২৫ সালের উল্লেখযোগ্য ১০টি জাপানি চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল জাপানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অত্যন্ত সফল বছর ছিল। এই বছরে জাপানি সিনেমা বক্স অফিস, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের আগ্রহ—সব ক্ষেত্রেই...
০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ PMওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট
স্টাফ রিপোর্টার.
পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...
০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PMএপেক্স স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান
স্টাফ রিপোর্টার.
ঈদ মানেই নতুন সাজ, আর সেই সাজকে পরিপূর্ণ করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবার নিয়ে এসেছে এই ঈদের সবচেয়ে বড় সারপ্রাইজ। ঈদে স্টাইলের এক নতুন সংযোজন দিতে এপেক্স-এর...
০৫ মার্চ ২০২৬ ০৬:২৮ PMসেরা স্টাইল আর সাশ্রয়ী মূল্যে বাটার ঈদ কালেকশন
স্টাফ রিপোর্টার.
ঈদের আনন্দকে আরও জমজমাট করে তুলতে বাটা নিয়ে এসেছে নতুন ঈদ কালেকশন। ঈদের আমেজকে আরও উৎসবমুখর ও আকর্ষণীয় করতে নতুন এই কালেকশনে রয়েছে দুই হাজারেরও বেশি ডিজাইন।...
০৫ মার্চ ২০২৬ ০৬:০৬ PMলা-রিভের ঈদ কালেকশন: আভিজাত্য, ফ্যাশন ও শিল্পের ছোঁয়া
স্টাফ রিপোর্টার.
লাইফস্টাইল ব্র্যান্ড লা-রিভ তাদের নতুন ঈদ কালেকশন লঞ্চ করেছে। লা-রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ঈদ এমন একটি সময়, যেখানে আমরা পরিবার ও...
০৫ মার্চ ২০২৬ ০৬:০১ PM