আনকাট সেন্সর পেল চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ
বিনোদন রিপোর্টার।
আনকাট সেন্সর পেল নির্মাতা নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘।গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ও আম্মাজান ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটি ইতিমধ্যে বৈচিত্র্যময় কাস্টিং এর জন্য আলোচিত হয়েছে। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা,কায়েস আরজু, কচি খন্দকার,তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, রিতু দত্ত,আফফান মিতুল,নাসিম সাহনিক,শান্তা পল প্রমুখ। ২০২২ সালের ১৯ ডিসেম্বর চলচ্চিত্রটির ক্যামেরা ওপেন হয়। বিভিন্ন লটে শুটিং শেষে ২০২৩ সালের ২০ অক্টোবর চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ করা হয়। এরপর চলে ডাবিং,কালারিং, সাউন্ড ডিজাইন, মিউজিকসহ পোস্ট প্রডাকশনের নানাধরনের কাজ। ২০২৪ সালের শেষের দিকে সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দেয়া হয়। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি আনকাট সেন্সর সার্টিফিকেট পায় এবং ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠানকে চলচ্চিত্রটির সার্টিফিকেট বুঝিয়ে দেয়া হয়। পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্রটি আনকাট সেন্সর পাওয়ায় বেশ ভালো লাগছে। শীঘ্রই একটি বিশেষ দিবসকে টার্গেট করে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। প্রযোজক মামুনুর ইসলাম জানান, সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই বেশ আনন্দিত। চলচ্চিত্রটির রিলিজ নিয়ে পুরো টীম কাজ করছে। শীঘ্রই চলচ্চিত্রটি দেশ বিদেশের দর্শকরা নানারকম মাধ্যমে উপভোগ করতে পারবেন। চলচ্চিত্রটি নিয়ে অভিনেত্রী লাবনি লাকি জানান,‘ যতটুকু জানতে পেরেছি পরিচালক নাসিম সাহনিক ভাইয়া মাল্টিকাস্টিং চলচ্চিত্র নির্মাণ করতে পছন্দ করেন। তার নির্মিত চলচ্চিত্রে গল্পই সবচেয়ে বেশি ফোকাসিং থাকে। এই চলচ্চিত্রটিও সেরকম। চলচ্চিত্রটি আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়ায় বেশ আনন্দ হচ্ছে। চলচ্চিত্রটি নিয়ে অভিনেত্রী রিতু দত্ত জানান, চলচ্চিত্রটিতে আমার চরিত্রটি হলো এরকম আমি উচ্ছ্বল একটি মেয়ে। বেড়াতে আর খেতে খুব পছন্দ করি। চলচ্চিত্রটি বন্ধুদের নানারকম খুনসুটি নিয়ে নির্মিত। চলচ্চিত্রটি নিয়ে অভিনেতা কচি খন্দকার বলেন, করোনা পরবর্তী সময়ে বিভিন্ন ব্যাচেলর গ্রুপের কুয়াকাটা ট্রিপের উপর নির্মিত এই চলচ্চিত্রটি অসাধারণ গল্পে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি আনকাট সেন্সর পাওয়ায় পরিচালক প্রযোজক ছাড়াও চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা,কায়েস আরজু, কচি খন্দকার,তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, রিতু দত্ত,আফফান মিতুল,শান্তা পল,নাসিম সাহনিক প্রমুখ।
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMদ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব
স্টাফ রিপোর্টার.
দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PMঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার.
ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...
২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৭ PMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AMবইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই
স্টাফ রিপোর্টার.
অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭ AMরিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ
স্টাফ রিপোর্টার.
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৯ PMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM