এমটিবি বার্ষিক টাউন হল ২০২৫-এ নতুন লোগো উন্মোচন
স্টাফ রিপোর্টার.
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি ঢাকার একটি ভেন্যুতে ‘এমটিবি বার্ষিক টাউন হল ২০২৫’ আয়োজন করেছে ‘ নেভিগেটিং চ্যালেঞ্জ, বিল্ডিং ট্রাস্ট’ এই প্রতিপাদ্যে, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩,০০০ এমটিবিয়ান একত্রিত হয়েছেন। এই অনুষ্ঠানটি এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হবে, যেখানে এমটিবি নতুন লোগো উন্মোচন করেছে, যা ব্যাংকের রূপান্তর ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী অনলাইনে সংযুক্ত হয়ে নতুন লোগোর উদ্বোধন করেন।
এই গুরুত্বপূর্ণ আয়োজনে আরও উপস্থিত ছিলেন এমটিবির ভাইস চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালকবৃন্দ, মো. আব্দুল মালেক, খাজা নারগিস হোসেন ও ড্যানিয়েল ডোনাল্ড ডে ল্যাঞ্জ এবং স্বতন্ত্র পরিচালক, শিব নারায়ণ কয়রী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ।
এমটিবি’র নতুন লোগো উন্মোচন ব্যাংকের # লাইন অফ ট্রাস্ট ভিত্তিক দৃঢ় নতুন পরিচয়ের প্রতীক। এটি এমটিবি’র উদ্ভাবন, নির্ভরযোগ্যতা ও অগ্রগতির প্রতিশ্রুতি বহন করে, যেখানে পারস্পরিক বিশ্বাস হবে নেতৃত্বের মূল ভিত্তি। অনুষ্ঠানে, সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, আজকের ব্যাংকিং বিশ্বে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া অপরিহার্য। রাশেদ আহমেদ চৌধুরী বলেন, এমটিবি’র নতুন পরিচয় গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ও টেকসই প্রবৃদ্ধির প্রতিশ্রুতি বহন করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এমটিবি’র নতুন থিম সং উন্মোচন, যা ব্যাংকের পথচলা ও ভবিষ্যৎ আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়েছে।
এ উপলক্ষে এমটিবি’র পরিচালক, মো. আবদুল মালেক, এমটিবির সদ্য সাবেক চেয়ারম্যান, বলেন, ‘আমাদের নতুন লোগো শুধু একটি চিহ্ন নয়, এটি আমাদের পারস্পরিক বিশ্বাসের ভিত্তি, গ্রাহক প্রতিশ্রæতি ও ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।’ এছাড়াও, পরিচালক, ড্যানিয়েল ডোনাল্ড ডে ল্যাঞ্জ ও স্বতন্ত্র পরিচালক, শিব নারায়ণ কয়রী তাদের বক্তব্যে ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও ব্র্যান্ড পুনর্গঠনের গুরুত্ব তুলে ধরেন।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান সকল এমটিবিয়ানদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন লোগো শুধু ডিজাইনের পরিবর্তন নয়, এটি ব্যাংকের বর্ধিত সক্ষমতা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি।
এমটিবি বার্ষিক টাউন হল ২০২৫ ব্যাংকের সাফল্য উদ্যাপন, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ ও বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এমটিবি’র অবস্থান সুসংহত করার মঞ্চ হিসেবে কাজ করেছে। এই নতুন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এমটিবি’র জন্য নতুন যুগের সূচনা হলো যার ভিত্তি হচ্ছে নতুনত্ব, উদ্ভাবন, স্থিতিশীলতা ও পারস্পরিক বিশ্বাস।
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PMদ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব
স্টাফ রিপোর্টার.
দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...
৩০ এপ্রিল ২০২৬ ১২:৫১ AMঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার.
ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...
২৯ এপ্রিল ২০২৬ ১১:৫৭ PMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ AMবইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই
স্টাফ রিপোর্টার.
অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭ AMরিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ
স্টাফ রিপোর্টার.
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯ PMস্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM