নিপুণ শৈলীর নির্ভরযোগ্য পণ্য ন্যাশনাল পলিমার

2024-10-04 13:34:44 ভিন্ন খবর
নিপুণ শৈলীর নির্ভরযোগ্য পণ্য ন্যাশনাল পলিমার

ডেস্ক রিপোর্ট.

সেরা মানের বিল্ডিং ম্যাটেরিয়াল উৎপাদনে ৩৮ বছর ধরে গ্রাহক আস্থার শীর্ষে রয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ (এনপলি)। এনপলি পাইপ-ফিটিংস, পিভিসি ও ডব্লিউ পিভিসি ডোর এবং ট্যাংক দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও সমাদৃত।

বিশেষ করে ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছে এনপলি। ব্র্যান্ডটির প্রতিটি পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক মান (বিএসটিআই, আইএসও, বিএস, এএসটিএমডি) রক্ষা করে উৎপাদন করা হয়। মানোত্তীর্ণ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ধারাবাহিকতায় এনপলি অর্জন করেছে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’। ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এখন পর্যন্ত মৌল ভিত্তির কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিভুক্ত।পাঁচ হাজারের বেশি দক্ষ কর্মী নিয়ে গ্রাহকের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে এনপলি। যাত্রা শুরুর দিকে বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হলেও এখন প্রতিষ্ঠানটি সম্পূর্ণই দেশি প্রকৌশলী ও কর্মীনির্ভর। ঢাকাসহ সারা দেশে এনপলির পরিবেশক রয়েছেন প্রায় চার হাজার। জেলা শহরের পাশাপাশি উপজেলা ও গ্রামেও এনপলির পণ্য পাওয়া যায়। পরিবেশকদের সুবিধার্থে এনপলির বিক্রয় কর্মকর্তারা ডিজিটাল অ্যাপের মাধ্যমে তাঁদের সঙ্গে লেনদেন করেন। ফলে নিজেদের এলাকায় বসেই পণ্য অর্ডার ও গ্রহণ করতে পারেন পরিবেশকেরা।

প্রতিষ্ঠার শুরু থেকেই টঙ্গীতে অবস্থিত কারখানায় উৎপাদনব্যবস্থা চালু আছে। ক্রমবর্ধমান চাহিদার ফলে ২০২২ সালে ময়মনসিংহের ভালুকায় দ্বিতীয় ইউনিট চালু করে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনক্ষমতা বছরে ৬৫ হাজার মেট্রিক টন। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্রসহ বাংলাদেশের বৃহৎ অবকাঠামোতে এনপলির পণ্য ব্যবহার করা হয়েছে।

ভবিষ্যতের চ্যালেঞ্জিং অর্থনীতিতে বিদ্যুৎ ও জ্বালানিসংকটের আশঙ্কা বিবেচনায় ভালুকা কারখানা অঞ্চলে জীবাশ্ম জ্বালানির বিকল্প সোলার প্যানেল ও অন্যান্য উৎস ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া শতভাগ রপ্তানিনির্ভর সুনিভার্স ফুটওয়্যার লিমিটেডও এনপলি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। বাংলাদেশের প্রথম ও একমাত্র পরিবেশবান্ধব জুতা তৈরির কারখানা হিসেবেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতিতে। এখান থেকে উৎপাদিত নন-লেদার জুতা রপ্তানি হচ্ছে আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশের সেরা ব্র্যান্ডের কোম্পানিতে। রপ্তানিতে বিশেষ সাফল্যের জন্য ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১’ অর্জন করে প্রতিষ্ঠানটি।

এনপলি বাংলাদেশের প্রথম সিপিভিসি পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। গ্রাহকের রুচি ও চাহিদার বিষয়টি মাথায় রেখে সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ‘এনপলি ডিজাইনার সিরিজ’ নামে নতুন দরজা। উন্নয়ন ও সঠিক অবকাঠামোকে মাথায় রেখে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়াসে যে যাত্রা শুরু করেছিল, সেই লক্ষ্য অটুট রেখে প্রতিটি গ্রাহকের আস্থা ও নির্ভরতায় এগিয়ে চলেছে এনপলি।


 

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

এআই দিয়ে কিভাবে মৌলিক গান তৈরি করা যায়

স্টাফ রিপোর্টার।

২১শ শতাব্দীর সৃজনশীলতার নতুন যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের শিল্প-সংগীত–সাহিত্য সৃষ্টির ধরণ বদলে দিয়েছে। একসময় একটি গান তৈরির জন্য প্রয়োজন হতো একজন...

২৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৪ AM
img
বিস্তারিত পড়ুন >

মিডিয়াকম-এর ২৮ বছরের পথচলা: বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে এক উজ্জ্বল নাম

স্টাফ রিপোর্টার। 

বাংলাদেশের বিজ্ঞাপন ও মিডিয়া জগতে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম হলো মিডিয়াকম লিমিটেড। ১৯৯৭ সালে যাত্রা শুরু করে আজ ২০২৫ সালে এসে মিডিয়াকম তার ২৮ বছরের সফল ও...

০১ আগস্ট ২০২৫ ০৫:২৩ AM
img
বিস্তারিত পড়ুন >

সফলভাবে অনুষ্ঠিত হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫- সিজন ২

স্টাফ রিপোর্টার.

দেশব্যাপী রন্ধনশিল্পীদেরকে ঐতিহ্যবাহী ও নতুন রেসিপি উদ্ভাবনে উৎসাহিত করতে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স আয়োজিত “পারফেক্ট রেসিপি কনটেস্ট...

১৬ জুলাই ২০২৫ ০৩:৪৩ PM

img
বিস্তারিত পড়ুন >

কনকর্ড: নির্মাণশিল্পের আলোকধারায় স্বপ্নের ৫০ বছর

 স্টাফ রিপোর্টার। 

আপনি কি কখনো ঢাকার আকাশপানে তাকিয়ে ঢাকার দিগন্ত দেখেছেন? মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ অট্টালিকা, যা এই শহরকে নাম দিচ্ছে-মেগা সিটি। কিন্তু প্রশ্ন হলো এই সবকিছু...

১৬ জুলাই ২০২৫ ০২:৩৭ PM
img
বিস্তারিত পড়ুন >

এসএমসি’র ৫০ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার.

এসএমসি’র পথচলার ৫০ বছর পূর্তি উদ্যাপনের লক্ষে প্রতিষ্ঠানটি সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করছে। এ উপলক্ষ্যে এসএমসি’র প্রধান কার্যালয়ে বুধবার মিডিয়া...

৩১ জানুয়ারি ২০২৫ ০৯:১৫ AM
img
বিস্তারিত পড়ুন >

পাঁচ তারকা হোটেল কক্সটুডের ১৩তম বর্ষপূর্তি

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন শিল্পে আস্থার নাম কক্সটুডে ও ডি’মোর। দীর্ঘদিন ধরে পাঁচ তারকা ও তিন তারকা মানের সেবা দিয়ে আসছে এ হোটেলগুলো। তাই, কক্সবাজার, শ্রীমঙ্গল, সাজেক,...

১১৬৬৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

এগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল

স্টাফ রিপোর্টার.

সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...

০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AM
img
বিস্তারিত পড়ুন >

জি-সিরিজ অগ্নিবীণার ঈদ উৎসব

স্টাফ রিপোর্টার.

বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে...

২০ মার্চ ২০২৬ ০৮:৩৩ AM
img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের ইরানের উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.
২০২৫ সাল ইরানি চলচ্চিত্রের জন্য দীর্ঘ এবং বৈচিত্র্যময় বছর হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশটির নির্মাতারা সামাজিক বাস্তবতা, ন্যারেটিভ উদ্ভাবন ও রাজনৈতিক ইঙ্গিতের...

০৮ মার্চ ২০২৬ ০২:২৯ PM

img
বিস্তারিত পড়ুন >

২০২৫ সালের উল্লেখযোগ্য ১০টি জাপানি চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার.

২০২৫ সাল জাপানের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অত্যন্ত সফল বছর ছিল। এই বছরে জাপানি সিনেমা বক্স অফিস, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের আগ্রহ—সব ক্ষেত্রেই...

০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ PM
img
বিস্তারিত পড়ুন >

ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট

 

স্টাফ রিপোর্টার. 

পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।...

০৫ মার্চ ২০২৬ ০৬:৩৬ PM
img
বিস্তারিত পড়ুন >

এপেক্স স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান

স্টাফ রিপোর্টার.

 ঈদ মানেই নতুন সাজ, আর সেই সাজকে পরিপূর্ণ করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবার নিয়ে এসেছে এই ঈদের সবচেয়ে বড় সারপ্রাইজ। ঈদে স্টাইলের এক নতুন সংযোজন দিতে এপেক্স-এর...

০৫ মার্চ ২০২৬ ০৬:২৮ PM
পৃষ্ঠাসমূহ