বন্যা দুর্গতদের পাশে ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড
নিউজ ডেস্ক.
সিলেটে অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সমস্যা লাঘব করতে এবং তাদের জীবিকা পরিস্থিতির উন্নতি ঘটাতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য জরুরি মানবিক সহযোগিতা কার্যক্রম গ্রহণ করেছে ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড (ইউসিএল)। বন্যার কারণে স্থানীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকার সমস্যা মোকাবিলায় এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
এই ত্রাণ উদ্যোগে মাধ্যমে এক হাজার পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া এই ত্রাণ সমাজে সহনশীলতা বৃদ্ধি এবং তাদের আর্থিক সহায়তা জোরদার করতে সাহায্য করবে। একটি অ-রাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর সহযোগিতায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ইউসিএল এর একটি নিবেদিত টিম।
সিলেট অঞ্চলের মানুষের ওপর বন্যা ইতিহাসগতভাবে ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমান সংকটে ১০ লাখেরও বেশি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, হাজার হাজার মানুষ বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং আরও অনেক গ্রাম ও শহর এখনো পানির নিচে রয়েছে।
এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জীবিকা টিকিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই উদ্যোগের মাধ্যমে, ইউসিএল তাদের সামাজিক দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং সমাজের মানুষের মনোবল জোরদার করার পাশাপাশি ইতিবাচক কর্মসূচিতে প্রতিষ্ঠানের কর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে।
বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থায় শীর্ষে কারা?
স্টাফ রিপোর্টার.
বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প গত দুই দশকে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই বিজ্ঞাপন এখন একটি...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:০৫ PMএআই দিয়ে কিভাবে মৌলিক গান তৈরি করা যায়
স্টাফ রিপোর্টার।
২১শ শতাব্দীর সৃজনশীলতার নতুন যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের শিল্প-সংগীত–সাহিত্য সৃষ্টির ধরণ বদলে দিয়েছে। একসময় একটি গান তৈরির জন্য প্রয়োজন হতো একজন...
২৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৪ AMমিডিয়াকম-এর ২৮ বছরের পথচলা: বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে এক উজ্জ্বল নাম
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের বিজ্ঞাপন ও মিডিয়া জগতে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম হলো মিডিয়াকম লিমিটেড। ১৯৯৭ সালে যাত্রা শুরু করে আজ ২০২৫ সালে এসে মিডিয়াকম তার ২৮ বছরের সফল ও...
০১ আগস্ট ২০২৫ ০৫:২৩ AMসফলভাবে অনুষ্ঠিত হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫- সিজন ২
স্টাফ রিপোর্টার.
দেশব্যাপী রন্ধনশিল্পীদেরকে ঐতিহ্যবাহী ও নতুন রেসিপি উদ্ভাবনে উৎসাহিত করতে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স আয়োজিত “পারফেক্ট রেসিপি কনটেস্ট...
১৬ জুলাই ২০২৫ ০৩:৪৩ PMকনকর্ড: নির্মাণশিল্পের আলোকধারায় স্বপ্নের ৫০ বছর
স্টাফ রিপোর্টার।
আপনি কি কখনো ঢাকার আকাশপানে তাকিয়ে ঢাকার দিগন্ত দেখেছেন? মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ অট্টালিকা, যা এই শহরকে নাম দিচ্ছে-মেগা সিটি। কিন্তু প্রশ্ন হলো এই সবকিছু...
১৬ জুলাই ২০২৫ ০২:৩৭ PMএসএমসি’র ৫০ বছর পূর্তি
স্টাফ রিপোর্টার.
এসএমসি’র পথচলার ৫০ বছর পূর্তি উদ্যাপনের লক্ষে প্রতিষ্ঠানটি সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করছে। এ উপলক্ষ্যে এসএমসি’র প্রধান কার্যালয়ে বুধবার মিডিয়া...
৩১ জানুয়ারি ২০২৫ ০৯:১৫ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AMবাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি চলচ্চিত্র
বাংলাদেশি প্রতিষ্ঠান বিঞ্জ প্রযোজিত কয়েকটি...
২৪ জুন ২০২৬ ০৬:০১ AMবাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয় শিল্পী
বাংলাদেশের প্রতিভাবান কয়েকজন অভিনয়...
২৩ জুন ২০২৬ ০৬:৫৪ PMবাংলাদেশী অভিনেত্রী তানজিকা আমিন ..
বাংলাদেশী অভিনেত্রী তানজিকা...
২৩ জুন ২০২৬ ০৬:৪৯ PMবাংলাদেশী অভিনেত্রী দিঘি ..
বাংলাদেশী অভিনেত্রী দিঘি...
২৩ জুন ২০২৬ ০৬:৪০ PMবাংলাদেশী অভিনেত্রী বাঁধন ..
বাংলাদেশী অভিনেত্রী বাঁধন...
২৩ জুন ২০২৬ ০৬:৩৭ PM