‘মানিব্যাগ’ অ্যাপে ঘরে বসেই দেওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি
অনলাইন ডেস্ক.
যাত্রা শুরু করলো ‘মানিব্যাগ পেমেন্ট গেইটওয়ে’। লেনদেনের নতুন এই মাধ্যমের মূল লক্ষ্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করা।রাজধানীর আর্মি গলফ ক্লাবের প্লামভিউ রেস্টুরেন্টে এই পেমেন্ট গেইটওয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি নিয়ে এসেছে ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেড।
ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেড একটি প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান। যা প্রযুক্তির বিকাশ ও যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের সব পেশার মানুষের জীবন যাত্রার মানবৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ফ্রি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম পদ্ধতি চালু করেছে। যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সহজলভ্য করে শিক্ষাখাতে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। কুড়িয়েছে সংশ্লিষ্টদের প্রশংসা। এই ধারা অব্যাহত রাখতে এবার তারা উদ্বোধন করলো ‘মানিব্যাগ পেমেন্ট গেটওয়ে’ সার্ভিস।সংশ্লিষ্টরা বলছেন, এতে উপকৃত ও ভোগান্তিমুক্ত হতে পারবে শিক্ষার্থী ও তাদের পরিবার।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের এম ডি এবং সিইও মোহাম্মদ আবু কায়েস জাহাদি বলেন, মানিব্যাগ অ্যাপের যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষের কর্মঘণ্টা বাঁচবে। ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকে নষ্ট হবে না। রাখা যাবে যথাযথ হিসাব।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হবে সেসব প্রতিষ্ঠানকে বিনামূল্যে ফ্রি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়ার ঘোষণাও দেন প্রতিষ্ঠানটির সিইও। বলেন, এতে আধুনিক ব্যবস্থাপনায় চলতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজকন টেকনালোজি লিমিটেডের পরিচালক আজমল আজিম।
প্রধান অতিথি তার বক্তব্যে মানিব্যাগের সফল ভবিষ্যৎ কামনা করেন এবং ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেডকে ধন্যবাদ জানান দেশের শিক্ষাব্যবস্থায় এমন মাইলফলক স্থাপনের জন্য।
আরও উপস্থিত ছিলেন ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তারা, সামরিক ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ। সবশেষ কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PMদ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব
স্টাফ রিপোর্টার.
দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...
৩০ এপ্রিল ২০২৬ ১২:৫১ AMঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার.
ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...
২৯ এপ্রিল ২০২৬ ১১:৫৭ PMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ AMবইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই
স্টাফ রিপোর্টার.
অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭ AMরিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ
স্টাফ রিপোর্টার.
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯ PMস্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM