শেষ হলো আন্তর্জাতিক স্পাইন সম্মেলন

2023-11-17 17:18:00 হ্যালো ডাক্তার
শেষ হলো আন্তর্জাতিক স্পাইন সম্মেলন

স্টাফ রিপোর্টার।

বিশ্বের বিভিন্ন দেশের ২৬ জন স্পাইন সার্জনের অংশগ্রহণে ঢাকায় দুই দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক স্পাইন সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার বিএসএসকন-২০২৩-এর সমাপনী হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই স্পাইন সম্মেলনের আয়োজক বাংলাদেশ স্পাইন সোসাইটি। সম্মেলনে আন্তর্জাতিক ফ্যাকাল্টিসহ দেশের প্রায় ২৫০ জন অর্থোপেডিক ও স্পাইন সার্জন অংশগ্রহণ করেন বলে জানা গেছে। সম্মেলনে স্পাইন সার্জারির সাম্প্রতিকতম অগ্রগতি ও প্রযুক্তির বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে। বাংলাদেশ স্পাইন সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোনায়েম হোসেন, বিএসএমএমইউর সার্জারি ইউনিটের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মহাসচিব ডা. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্পাইন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক কাজী শহীদুল আলম, অধ্যাপক শামসুদ্দিন আহমেদ, ডা. মো. শহীদুল ইসলাম আকন প্রমুখ। বাংলাদেশ স্পাইন সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. শাহ্ আলম বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই সম্মেলনের বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশনের মাধ্যমে দেশ ও বিদেশের স্পাইন সার্জনগণ সাম্প্রতিকতম গবেষণাসমূহের জ্ঞানসমূহ পারস্পরিক আদান-প্রদান করতে পেরেছেন। এতে দেশের তরুণ স্পাইন সার্জনগণের স্পাইন সার্জারির আধুনিকতম জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি লাভের সুযোগ হয়েছে। অনুষ্ঠান শেষে ছিল শিল্পী লুইপার অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

অভিভাবকরা সাবধান! শিশুদের মধ্যেই বাড়ছে কিডনি রোগ

হু হু করে বাড়ছে শিশুদের কিডনি সমস্যা: সচেতন না হলে বিপদ বাড়বে!

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | প্রতিবেদক: Bengalivoices স্বাস্থ্য ডেস্ক

দেশে দিন দিন শিশুর কিডনির সমস্যা আশঙ্কাজনক হারে...

১৩১৬৩ ঘন্টা ২৫ মিনিট আগে
img
বিস্তারিত পড়ুন >

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৩৭ জনের ছানি অপারেশন

স্টাফ রিপোর্টার.

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে ৩৭ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত...

১৮ অক্টোবর ২০২৪ ১১:৫২ AM
img
বিস্তারিত পড়ুন >

অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা

স্টাফ রিপোর্টার.

কিডনি ফাউন্ডেশন সিলেটের নতুন ভবনে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এ সহায়তা স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে ব্যাংকটির প্রতিশ্রুতি...

১৮ অক্টোবর ২০২৪ ১১:৪৫ AM

img
বিস্তারিত পড়ুন >

বিশ্ব দৃষ্টি দিবসে হিকমাহ আই হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার.

বিশ্ব দৃষ্টি দিবস-২০২৪ উপলক্ষে ফ্রি আই ক্যাম্পে রোগীদের সেবা দিয়েছে হিকমাহ আই হসপিটাল। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রাজধানীর মান্ডা-মুগদা এলাকার হায়দার আলী স্কুল...

১৮ অক্টোবর ২০২৪ ১১:১১ AM
img
বিস্তারিত পড়ুন >

ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক আলোচনা

ডেস্ক রিপোর্ট.

মিরপুরের ডেল্টা হাসপাতালে ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসার ওপর একটি বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সহায়তা করেছে ঔষধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা লিমিটেড।...

০১ ডিসেম্বর ২০২৩ ০৫:৩৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

স্টাফ রিপোর্টার.

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব-দুস্থ ৩৭ জন রোগীর চোখের ছানি এবং মাংস বৃদ্ধির অপারেশন বিনামূল্যে করা হয়েছে।  বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা...

১৭ নভেম্বর ২০২৩ ০৬:৩০ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

স্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ

আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...

২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ AM
img
বিস্তারিত পড়ুন >

নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম


বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ PM
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ১১:৪০ PM

img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ১১:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ১০:০৮ PM
img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM
পৃষ্ঠাসমূহ