ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার উপর আরো জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

2023-11-17 09:34:21 হ্যালো ডাক্তার
ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার উপর আরো জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার।

ডেঙ্গু প্রতিরোধে দুটি মূল কারণ উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, এর একটি হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত থেমে থেমে বৃষ্টি সাথে উষ্ণ আবহাওয়া যা এডিস মশা জন্মানোর জন্য উপযুক্ত আর অন্যটি হচ্ছে নিজ বসতবাড়ি এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। জলবায়ু পরিবর্তনজনিত কারণটি আমাদের নিয়ন্ত্রণে নেই জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সচেতন হলেই এডিস মশার জন্মানোর উৎস ধ্বংস করতে পারি।

তিনি আজ ঢাকার একটি অভিজাত হোটেলে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ এবং এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ শের আলী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এমা ব্রিগহাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডঃ এন্থনি এসহোফনি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম । অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেংগু সিনড্রোমের ক্লিনিক্যাল ব্যবস্থাপনার উপর জাতীয় নির্দেশিকা প্রস্তুতকারী প্রফেসর ড. কাজী তরিকুল ইসলাম।

মোঃ তাজুল ইসলাম বলেন, "নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি" এই স্লোগানে উজ্জীবিত হয়ে মারাত্মক ডেংগু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে এর প্রজনন স্থান নষ্ট করতে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, ডেঙ্গু রোগটি এখন আর শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নয়। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে ৭৬ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকার বাইরের। ফলে এডিস মশা এবং ডেঙ্গু রোগ দুটি সারাদেশে সমানভাবে ছড়িয়েছে। সেজন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ হতে এই বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে সারাদেশের ৬৪ জেলায় ১৮ হাজারেরও অধিক স্বেচ্ছাসেবী একযোগে সপ্তাহব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করছে।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় পৃথিবীর যেসব দেশ ডেঙ্গু রোগে বেশি আক্রান্ত হয় সেসব দেশের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে কার্যকর কোন উপায় এখন পর্যন্ত কেউ বলতে পারেনি। তাই এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে, জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি এ সময় উল্লেখ করেন, স্থানীয় সরকার বিভাগ ২০২১ সালেই ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় নির্দেশিকা‘ প্রণয়ন করে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ‘ উদযাপন ও প্রচার অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

অভিভাবকরা সাবধান! শিশুদের মধ্যেই বাড়ছে কিডনি রোগ

হু হু করে বাড়ছে শিশুদের কিডনি সমস্যা: সচেতন না হলে বিপদ বাড়বে!

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | প্রতিবেদক: Bengalivoices স্বাস্থ্য ডেস্ক

দেশে দিন দিন শিশুর কিডনির সমস্যা আশঙ্কাজনক হারে...

১০ এপ্রিল ২০২৫ ০৬:০১ AM
img
বিস্তারিত পড়ুন >

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৩৭ জনের ছানি অপারেশন

স্টাফ রিপোর্টার.

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে ৩৭ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত...

১৮ অক্টোবর ২০২৪ ০৫:৫২ AM
img
বিস্তারিত পড়ুন >

অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা

স্টাফ রিপোর্টার.

কিডনি ফাউন্ডেশন সিলেটের নতুন ভবনে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এ সহায়তা স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে ব্যাংকটির প্রতিশ্রুতি...

১৮ অক্টোবর ২০২৪ ০৫:৪৫ AM

img
বিস্তারিত পড়ুন >

বিশ্ব দৃষ্টি দিবসে হিকমাহ আই হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার.

বিশ্ব দৃষ্টি দিবস-২০২৪ উপলক্ষে ফ্রি আই ক্যাম্পে রোগীদের সেবা দিয়েছে হিকমাহ আই হসপিটাল। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রাজধানীর মান্ডা-মুগদা এলাকার হায়দার আলী স্কুল...

১৮ অক্টোবর ২০২৪ ০৫:১১ AM
img
বিস্তারিত পড়ুন >

ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক আলোচনা

ডেস্ক রিপোর্ট.

মিরপুরের ডেল্টা হাসপাতালে ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসার ওপর একটি বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সহায়তা করেছে ঔষধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা লিমিটেড।...

০১ ডিসেম্বর ২০২৩ ১১:৩৩ AM
img
বিস্তারিত পড়ুন >

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

স্টাফ রিপোর্টার.

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব-দুস্থ ৩৭ জন রোগীর চোখের ছানি এবং মাংস বৃদ্ধির অপারেশন বিনামূল্যে করা হয়েছে।  বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা...

১৭ নভেম্বর ২০২৩ ১২:৩০ PM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...

২৬ মে ২০২৬ ১০:৫১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার

স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...

২৬ মে ২০২৬ ১০:৪০ AM
img
বিস্তারিত পড়ুন >

ফ্যাশন সচেতন তরুণী

ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...

২৬ মে ২০২৬ ১০:২৫ AM

img
বিস্তারিত পড়ুন >

ঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স

স্টাফ রিপোর্টার.

 দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...

২৬ মে ২০২৬ ১০:২১ AM
img
বিস্তারিত পড়ুন >

ঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক

স্টাফ রিপোর্টার. 

    আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক  ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...

১৫ মে ২০২৬ ০৮:৩২ AM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০১:২৪ PM
পৃষ্ঠাসমূহ