ডিএমটিসিএল এবং মিডিয়াকমের ইনসাইড ব্র্যান্ডিং বিষয়ক চুক্তি
অনলাইন ডেস্ক.
মেট্রোরেলের অভ্যন্তরে বিজ্ঞাপনী প্রচারণা কার্যক্রম নিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রউফ এবং মিডিয়াকম লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
তাছাড়া অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালুকদার, পরিচালক অপারেশন ও মেইনটেইন্স জনাব নাসির উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার সিগন্যালিং ও টেলিকম জনাব মো. নজরুল ইসলাম এবং মিডিয়াকম লিমিটেড-এর অর্থ ও হিসাব বিভাগের প্রধান জনাব আলিম শেখ, আউট অব হোম-এর বিভাগীয় প্রধান জনাব সানাউল আহমেদ-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে মিডিয়াকম লিমিটেড মেট্রোরেলের অভ্যন্তরে বিজ্ঞাপনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করার একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে। মিডিয়াকমের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো মেট্রোরেলের ভেতরে নিরবচ্ছিন্নভাবে ভিডিও বিজ্ঞাপন, ডাইনামিক ও ফিক্সড স্টিকার বিজ্ঞাপন চালাতে পারবে।
মেট্রোরেল ঢাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিদিন লাখ লাখ মানুষ মেট্রোরেলে করে গন্তব্যে যান। কিছুদিনের মধ্যেই সব স্টেশন চালু হবে। ট্রেনের সংখ্যাও বাড়বে। চলাচলের সময়ও বাড়বে। তখন যাত্রী পরিবহনও বেড়ে যাবে অনেকগুণ। তাই, পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য মেট্রোরেল হবে গুরুত্বপূর্ণ মাধ্যম।
মিডিয়াকম লিমিটেড সবসময়ই নতুন নতুন মিডিয়াকে প্রমোট করার জন্য কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় মেট্রোরেল অন্যতম যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। যেকোনো প্রতিষ্ঠান তাদের পণ্য প্রচারের জন্য মিডিয়াকম লিমিটেডের এই সেবা গ্রহণ করতে পারবেন।
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMদ্য ওয়েস্টিন ঢাকায় বর্ণাঢ্য সি-ফুড উৎসব
স্টাফ রিপোর্টার.
দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে...
২৯ এপ্রিল ২০২৬ ০৬:৫১ PMঢাকা বার সমিতি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার.
ঢাকা বার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এ আইনজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে পূর্নাঙ্গ প্যানেল থাকছে। সেখানে হেভিওয়েট...
২৯ এপ্রিল ২০২৬ ০৫:৫৭ PMএগিয়ে যাচ্ছেন সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেল
স্টাফ রিপোর্টার.
সম্প্রতি আম্মাজান ফিল্মসের ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করা হলো সম্ভাবনাময় ও সৃজনশীল ফটোগ্রাফার সৈয়দ রাসেলের জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
০৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ AMবইমেলায় জনপ্রিয় লেখক নাসিম সাহনিকের ৫টি বই
স্টাফ রিপোর্টার.
অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন হবে আজ। এই বইমেলায় লেখক পাঠকদের এক মিলনমেলা হয়। প্রকাশকরা বইপ্রেমীদের জন্য নিয়ে আসেন নতুন বই। এবার অমর একুশে বইমেলা উপলক্ষে জনপ্রিয়...
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭ AMরিহ্যাব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন পরিচালক পদপ্রার্থী মো: আলিম উল্লাহ
স্টাফ রিপোর্টার.
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠন। আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে মো....
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৯ PMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM